AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup : তিনটি ম্য়াচেই শূন্য! অভিষেক শর্মাকে নিয়ে প্রশ্ন তুললেন মহম্মদ কাইফ

দুইবারই অফ স্পিনারের বিরুদ্ধে প্রথম ওভারে আউট হয়েছেন অভিষেক। আগার বল স্কিড করে ঢুকে গিয়েছিল, আর আরিয়ান বল ছিল ব্যাক অফ লেংথএ। ফলে তাঁর ব্যাকফুটে খেলার প্রবণতা আরও স্পষ্টভাবে ধরা পড়েছে। বিশেষজ্ঞদের মতে,আগ্রাসনই অভিষেকের শক্তি।

T20 World Cup : তিনটি ম্য়াচেই শূন্য! অভিষেক শর্মাকে নিয়ে প্রশ্ন তুললেন মহম্মদ কাইফ
Image Credit: Getty Images, Facebook
| Edited By: | Updated on: Feb 21, 2026 | 1:12 PM
Share

কলকাতা: টি-টোয়েন্টি বিশ্বকাপে দুঃস্বপ্নই যেন তাড়া করে বেড়াচ্ছে অভিষেক শর্মাকে। গত এক বছর ধরে ওডিআইয়ে নিজের দাপট দেখিয়ে, বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার হিসেবে টুর্নামেন্টে নামলেও, শুরুটা হয়েছে ভয়াবহ। টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হয়ে প্রশ্নের মুখে এই পাঞ্জাবি ওপেনার। মুম্বইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করেন অভিষেক। এরপর দিল্লিতে দ্বিতীয় ম্যাচে পেটের সমস্যায় খেলতে পারেননি তিনি। পাকিস্তানের বিরুদ্ধ ম্যাচে প্রত্যাবর্তন হলেও ফল একই। প্রথম ওভারেই সলমন আগার বলে শূন্য রানেই উইকেট দেন তিনি। আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচেও প্রথম ওভারেই আরিয়ান দত্তের বলে লেগ-স্টাম্প উড়ে যায়। ফলে বিশ্বকাপে টানা তিনবার শূন্য রানে আউট হওয়া ক্রিকেটারদের তালিকায় ঢুকে পড়েছেন তিনি।

এই ব্যর্থতার পরেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় ব্যাটার মহম্মদ কাইফ। এক ইউটিউব অনুষ্ঠানে কাইফ বলেন, “দু’বার শূন্য হতেই পারে। কিন্তু তিনবার, তাও একই ভাবে আউট হওয়া উদ্বেগের। এতে টেকনিক ও মানসিকতা নিয়ে প্রশ্ন উঠবেই।” কাইফের বিশ্লেষণ অনুযায়ী, অভিষেকের মূল সমস্যা রয়েছে তাঁর ব্যাটিং ভঙ্গিতে। তিনি বেশিরভাগ সময় ব্যাকফুটে দাঁড়িয়ে জোরে শট খেলতে যান। উচ্চ ব্যাকলিফট ও শক্ত ভিত্তি রেখে বড় শট মারার প্রবণতা শুরুতেই বিপদ ডেকে আনছে। বিশ্বমঞ্চে প্রতিপক্ষ বোলাররা তাঁর ব্য়াটিং ভঙ্গি পরিকল্পনা সাজিয়ে নামছে বলেও মত কাইফের।

দুইবারই অফ স্পিনারের বিরুদ্ধে প্রথম ওভারে আউট হয়েছেন অভিষেক। আগার বল স্কিড করে ঢুকে গিয়েছিল, আর আরিয়ান বল ছিল ব্যাক অফ লেংথএ। ফলে তাঁর ব্যাকফুটে খেলার প্রবণতা আরও স্পষ্টভাবে ধরা পড়েছে। বিশেষজ্ঞদের মতে,আগ্রাসনই অভিষেকের শক্তি। তবে পরিস্থিতি বুঝে খেলাটা দরকার। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি দুর্বলতা দ্রুত প্রকাশ্যে চলে আসে। এখন দেখার, এই কঠিন সময়ে ঘুরে দাঁড়াতে পারেন কি না তরুণ ওপেনার। ভারতের পরবর্তী ম্যাচগুলোতে তাঁর পারফরম্যান্সই অনেক প্রশ্নের উত্তর দিতে পারে।