AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: ৪৩এও মাহির কেরামতি! ভাঙলেন ১১ বছরের পুরনো IPL রেকর্ড

CSK, IPL 2025: ঋষভ পন্থের সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ১১ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস উপহার দেন মাহি। সেই সুবাদে ম্যাচের সেরার পুরস্কার পয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক।

MS Dhoni: ৪৩এও মাহির কেরামতি! ভাঙলেন ১১ বছরের পুরনো IPL রেকর্ড
৪৩এও মাহির কেরামতি! ভাঙলেন ১১ বছরের পুরনো IPL রেকর্ড
| Updated on: Apr 15, 2025 | 2:49 PM
Share

মাহি মার রাহা হ্যায়… আইপিএলের (IPL) ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জয়ের দিন এমনটা শোনা গেল ধোনি ভক্তদের মুখে মুখে। ঋষভ পন্থের সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ১১ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস উপহার দেন মাহি। সেই সুবাদে ম্যাচের সেরার পুরস্কার পয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। আর তাতেই ১১ বছরের পুরনো আইপিএলের রেকর্ড ভাঙলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।

আসলে ২০১৪ সালে প্রবীন তাম্বে ৪২ বছর ২০৮ দিন বয়সে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন। এরপর আর কোনও বয়স্ক ক্রিকেটার এই নজির গড়তে পারেননি। ধোনি লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১১ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসের সুবাদে তাঁকে প্রবীন তাম্বেকে ছাপিয়ে গেলেন। ৪৩ বছর ২৮০ দিন বয়সে ম্যাচের সেরা হলেন ধোনি। আইপিএলের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কারের মালিক এ বার মাহি।

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে শেষ বার প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছিলেন ধোনি। ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনিকে দেশের প্রাক্তন ক্রিকেটার মুরলী কার্তিক জিজ্ঞাসা করেছিলেন, শেষ কবে প্লেয়ার অব দ্য ম্যাচ জিতেছিলেন? সেই সময় মুরলী একইসঙ্গে মাহিকে জানান, তিনি ভালো মতোই জানেন যে ধোনি পরিসংখ্যান মনে রাখেন না। এ কথা শুনে হেসে ফেলেন ধোনি। এরপর সিএসকে অধিনায়ককে মুরলী বলেন, ‘আমি এক্ষেত্রে একটু সাহায্য করছি। তুমি ২০১৯ সালের আইপিএলে শেষ বার প্লেয়ার অব দ্য ম্যাচ জিতেছিলে।’

Follow Us
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
'সংশোধন সবসময় গণতন্ত্রের সৌন্দর্য্য', সংসদে বললেন প্রধানমন্ত্রী
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
মাতৃশক্তির পর যুবশক্তি ভরসা কার্ড প্রকাশ বিজেপির, কী কী সুবিধা মিলবে?
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
তৃণমূল প্রার্থীর হয়ে ভোটের প্রচার স্কুল পড়ুয়াদের, জাস্ট দেখুন
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
অ্যাপ ক্যাবে ধাক্কা মেরে ফুটপাথে উঠল গাড়ি,দুমড়ে-মুচড়ে ছাড়খাড়
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় আসন পুনর্বিন্যাস পদ্ধতি নিয়ে আপত্তি বিরোধীদের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে তুমুল তরজা, বিরোধীদের পাল্টা জবাব শাহের
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বড় অভিযোগ মমতার, শুনুন
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ বিল ছাড়াও পেশ হবে আরও ২টি বিল
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', কেন বলে উঠলেন শুভেন্দু?
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি
'তোর মালিককে হারাব', TMC-BJP হুঁশিয়ারির স্লোগানের মাঝেই হুঁশিয়ারি