AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ranji Trophy 2024: শার্দূলে বাজিমাত, মুম্বই আবার রঞ্জি ট্রফির ফাইনালে

Ranji Trophy Semi final, Mumbai vs Tamil Nadu: টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মুম্বই। 'বি' গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছিল অজিঙ্ক রাহানের দল। দু'টো দিন বাকি থাকতেই সেমিফাইনালে তামিলনাড়ুকে হারিয়ে রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছল মুম্বই। ব্যাটে-বলে লর্ড শার্দূল অনবদ্য পারফর্ম করে মুম্বইকে কাঙ্খিত জয় এনে দিয়েছেন।

Ranji Trophy 2024: শার্দূলে বাজিমাত, মুম্বই আবার রঞ্জি ট্রফির ফাইনালে
Ranji Trophy 2024: শার্দূলে বাজিমাত, মুম্বই আবার রঞ্জি ট্রফির ফাইনালে Image Credit: BCCI
| Updated on: Mar 04, 2024 | 4:30 PM
Share

কলকাতা: এক, দুই বা ১০, ২০ বার নয়। এই নিয়ে মোট ৪৮ বার ঐতিহ্যশালী রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালে উঠল মুম্বই (Mumbai)। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছিল অজিঙ্ক রাহানের মুম্বই। ম্যাচের দু’টো দিন বাকি থাকতেই সেমিফাইনালে তামিলনাড়ুকে (Tamil Nadu) হারিয়ে রঞ্জি ট্রফির ফাইনালে পৌঁছল মুম্বই। ব্যাটে-বলে লর্ড শার্দূল অনবদ্য পারফর্ম করে মুম্বইকে কাঙ্খিত জয় এনে দিয়েছেন।

৪১বার রঞ্জি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই। তারাই আবার উঠে পড়ল ফাইনালে। রাহানের টিম তৃতীয় দিনই ৭০ রানে হারিয়ে দিল তামিলনাড়ুকে। ব্যাটে-বলে দুরন্ত শার্দূল ঠাকুর। সেঞ্চুরি করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৪ উইকেট। ম্যাচের সেরার পুরস্কারও ঝুলিতে ভরেছেন শার্দূল ঠাকুর।

প্রথম ইনিংসে মুম্বইয়ের তুষার দেশপান্ডে, শার্দূল ঠাকুররা তামিলনাড়ুকে ১৪৬ রানে আটকে দিয়েছিল। তারপর অবশ্য সাই কিশোরের আগুনে বোলিংয়ের জেরে এক সময় ধুঁকতে শুরু করেছিল মুম্বই। সেখান থেকে দলকে ট্র্যাকে ফেরান শার্দূল ঠাকুর। মুম্বইয়ের প্রথম ইনিংসে দেখা গিয়েছে মুশির খানের হাফসেঞ্চুরি, শার্দূল ঠাকুরের সেঞ্চুরি এবং তনুষ কোটিয়ানের ৮৯* রান। ৬ উইকেট নিয়েও মুম্বইকে অল্প রানে আটকে রাখতে পারেননি সাই কিশোররা। প্রথম ইনিংসে ৩৭৮ রান তোলে মুম্বই। এরপর তৃতীয় দিন শুরু হয় তামিলনাড়ুর দ্বিতীয় ইনিংস।

বাবা ইন্দ্রজিৎ (৭০) ছাড়া সেই অর্থে দ্বিতীয় ইনিংসে তামিলনাড়ুর কোনও ক্রিকেটারের ব্যাট চলেনি। শামস মুলানি ৪ উইকেট নেন। শার্দূল-মোহিত-তনুষদের দাপুটে বোলিংয়ে ১৬২ রানেই শেষ হয়ে যায় তামিলনাড়ুর দ্বিতীয় ইনিংস। যার ফলে ৭০ রান ও এক ইনিংসে ম্যাচ জিতে নেয় মুম্বই। সেই সঙ্গে রাহানেরা পেয়ে যান ফাইনালের টিকিট।

Follow Us