AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Cricket: বিরাট কোহলির উদাহরণ! পাক ক্রিকেটারকে শো-কজ বোর্ডের

Pakistan Cricket Team: সিরিজের বাকি দুই টেস্টের স্কোয়াডে ব্যাপক রদবদল করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাদ দেওয়া হয় বাবর আজম সহ শাহিন আফ্রিদি ও নাসিম শাহের মতো হাইপ্রোফাইল ক্রিকেটারদেরও! বাবরকে বাদ দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন পাকিস্তানের আর এক ক্রিকেটার ফখর জামান।

Pakistan Cricket: বিরাট কোহলির উদাহরণ! পাক ক্রিকেটারকে শো-কজ বোর্ডের
Image Credit: Matthew Lewis/ICC via Getty Images
| Updated on: Oct 15, 2024 | 4:06 PM
Share

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান। এই সিরিজের আগে ঘরের মাঠে বাংলাদেশের কাছে ক্লিনসুইপ হয়েছিল পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধেও টেস্ট সিরিজ শুরু হয়েছে হার দিয়ে। প্রথম টেস্টে পিচ ব্যাটিং স্বর্গ ছিল। ব্যাটিং পিচেও দাপট দেখায় ইংল্যান্ড বোলাররা। ইংল্যান্ড যে পিচে ৮০০-র উপর রান করেছে, সেখানেও ব্যর্থ পাকিস্তানের সেরা ব্যাটার বাবর আজম। ইনিংস ও ৪৭ রানে হেরেছিল পাকিস্তান। সিরিজের বাকি দুই টেস্টের স্কোয়াডে ব্যাপক রদবদল করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাদ দেওয়া হয় বাবর আজম সহ শাহিন আফ্রিদি ও নাসিম শাহের মতো হাইপ্রোফাইল ক্রিকেটারদেরও! বাবরকে বাদ দেওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন পাকিস্তানের আর এক ক্রিকেটার ফখর জামান। বোর্ডের রোষে এই পাক ক্রিকেটার।

শাহিন কিংবা নাসিম শাহকে নিয়ে তেমন সমস্যা না হলেও বাবর আজমের বাদ চমকে দিয়েছিল ক্রিকেট বিশ্বকেও। এমন কড়া সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড, অনেকে হয়তো প্রত্যাশাই করতে পারেননি। তাঁর মধ্যে একজন ফখর। সতীর্থের পাশে দাঁড়িয়েছিলেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বাবরের সমর্থনে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলির উদাহরও টানেন। ফখর জমান মন্তব্য করেছিলেন, বিরাটের ব্যাটে রানের খরার সময় ভারতীয় বোর্ড কিন্তু তাঁকে বাদ দেয়নি। বরং পাশে দাঁড়িয়েছিল।

দেশের সেরা ব্যাটারকে বাদ দেওয়ার মতো কড়া সিদ্ধান্ত না নিলেই ভালো হত বলে মনে করেন ফখর। এমন মন্তব্যের জেরে ফখর জামানকে শো-কজ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও সূত্রের খবর, ফখর জমান এখনও বোর্ডের এই শো-কজের জবাব দেননি। পাকিস্তান বোর্ড অবশ্য দাবি করেছিল, বাবরকে বাদ দেওয়া হয়নি, বরং সামনে হোয়াইট বল সিরিজ থাকায় তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে।

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ