AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gautam Gambhir: পাক ক্রিকেট নিয়ে চিন্তিত গম্ভীর, ‘পাকিস্তানের কী হয়েছে?’ পিসিবি নির্বাচককে করে বসলেন প্রশ্ন

Pakistan Cricket: পাকিস্তান ক্রিকেটের সময়টা মোটেও ভালো কাটছে না। টেস্ট ক্রিকেটে একদিকে যেমন দুর্দশা চলছে, তেমনই গত বছরের ওডিআই বিশ্বকাপ এবং এ বছরের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতা কিছুতেই ঢাকা যায়নি।

Gautam Gambhir: পাক ক্রিকেট নিয়ে চিন্তিত গম্ভীর, 'পাকিস্তানের কী হয়েছে?' পিসিবি নির্বাচককে করে বসলেন প্রশ্ন
Gautam Gambhir: পাক ক্রিকেট নিয়ে চিন্তিত গম্ভীর, 'পাকিস্তানের কী হয়েছে?' পিসিবি নির্বাচককে করে বসলেন প্রশ্নImage Credit: PTI
| Updated on: Oct 18, 2024 | 1:10 PM
Share

কলকাতা: পাকিস্তান ক্রিকেটের সময়টা মোটেও ভালো কাটছে না। টেস্ট ক্রিকেটে একদিকে যেমন দুর্দশা চলছে, তেমনই গত বছরের ওডিআই বিশ্বকাপ এবং এ বছরের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতা কিছুতেই ঢাকা যায়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ড দেশের ক্রিকেট টিমের এই অবস্থা নিয়ে চিন্তিত। নির্বাচন কমিটি, পিসিবি প্রধান বদল হয়েছে পাকিস্তান ক্রিকেটের। নেতৃত্বেও অদলবদল লেগে রয়েছে। পাক ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান আকিব জাভেদ এই পরিস্থিতিতে বড় সিদ্ধান্ত নিয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ টেস্টের শেষ ২টোতে বাবর আজমকে রাখেননি। যদিও পাক বোর্ড জানায় বাবরকে বিশ্রাম দেওয়া হয়েছে। এরই মাঝে পিসিবি নির্বাচক প্রধান আকিব জানিয়েছেন, পাক ক্রিকেট টিমের (Pakistan Cricket Team) এই অবস্থা দেখে চিন্তিত ভারতের হেড কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir)

সম্প্রতি এক পডকাস্টে অতিথি হিসেবে হাজির ছিলেন পাক নির্বাচক প্রধান আকিব জাভেদ। সেখানে তিনি ভারত-পাকিস্তান ম্যাচের স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, “আমদের শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের সময় ভারতীয় প্লেয়ারদের সঙ্গে দেখা হয়েছিল। গৌতম গম্ভীর আমাকে জিজ্ঞাসা করেছিল, ‘আকিব ভাই, পাকিস্তান ক্রিকেটের এটা কী হয়েছে? এত তো প্রতিভা রয়েছে। আমরাও দেখতে পাই। সবই তো আছে। কিন্তু ওরা কী করছে।’ ওরও আফসোস হয় পাক ক্রিকেট টিমকে নিয়ে।’

পাক টিমের এই অবস্থা হওয়ার দরুণ এ বার ভারত-পাক ম্যাচের জৌলুস কমে যাবে মনে করেন আকিব জাভেদ। সেই প্রসঙ্গে তিনি বলেন, “পাকিস্তান-ভারতের ম্যাচে আগে যে মজাটা হত, সেটা আর হবে না। কারণ পাক টিমটাই যদি এই ভাবে পারফর্ম করতে ব্যর্থ হয়। তা হলে সেই টানটান লড়াইটাই তো হবে না। আইসিসির সকলেও দলটার অবস্থা দেখে হাসে।”

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত