AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Cricket: পাকিস্তান বোর্ডের বিরাট প্রত্যাশা, পূরণ হওয়া সম্ভব!

Pakistan Cricket News: পাকিস্তান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, হেসন-সামির মধ্যে কোনও একজনকে কোচ হিসেবে চাওয়ার পাশাপাশি মেন্টর পদে ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসকে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাঁকে শীঘ্রই প্রস্তাব দেওয়া হবে বলে পাকিস্তান সংবাদ মাধ্যমে খবর। যদিও এই প্রত্য়াশা আদৌ পূরণ হবে কিনা, বলা কঠিন। এর অন্যতম কারণ, টাকার অঙ্কটা ঠিক কী হতে পারে!

Pakistan Cricket: পাকিস্তান বোর্ডের বিরাট প্রত্যাশা, পূরণ হওয়া সম্ভব!
PSL-এর ম্যাচে PCB-র নতুন চেয়ারম্যান।Image Credit: PCB
| Updated on: Mar 06, 2024 | 9:21 PM
Share

নতুন কোচের খোঁজ শুরু করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। লক্ষ্যে রয়েছেন অনেকেই। তবে চাইলেই পাওয়া যাবে, তা নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন প্রত্যাশা, মেন্টর হিসেবে যদি ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তিকে পাওয়া যায়। আর কোচের পদেও দু-জনকে নিয়ে ভাবনায় পিসিবি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদে দায়িত্ব নিয়েছেন মহসিন নকভি। এরপর থেকেই নানা পরিকল্পনা গড়ছেন। যেমন তাঁর পরিকল্পনা রয়েছে, পাকিস্তান ক্রিকেটারদের জন্য আর্মি ট্রেনিং। এ মাসের শেষেই বিশেষ শিবির করতে চান। এ বার কোচ এবং মেন্টর হিসেবেও কাদের চায় পিসিবি, সেই তালিকাও সামনে আসছে।

পাকিস্তান সুপার লিগ চলছে। সেখানে কোচিং করাচ্ছেন ড্যারেন সামি এবং মাইক হেসন। দুটিই পরিচিত নাম। নিউজিল্যান্ডের মাইক হেসন দীর্ঘ সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আরসিবির দায়িত্বে ছিলেন। পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হেসন। অন্যদিকে, পেশোয়ার জালমির কোচ ড্যারেন সামি। এই দু-জনের মধ্যে কোনও একজনকে কোচ হিসেবে চাইছে পিসিবি।

পাকিস্তান সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, হেসন-সামির মধ্যে কোনও একজনকে কোচ হিসেবে চাওয়ার পাশাপাশি মেন্টর পদে ক্যারিবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসকে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাঁকে শীঘ্রই প্রস্তাব দেওয়া হবে বলে পাকিস্তান সংবাদ মাধ্যমে খবর। যদিও এই প্রত্যাশা আদৌ পূরণ হবে কিনা, বলা কঠিন। এর অন্যতম কারণ, টাকার অঙ্কটা ঠিক কী হতে পারে!

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা