IPL: দেশের হয়ে খেলার আগেই সুপারহিট, আইপিএলের এই তালিকায় রয়েছেন কোন সুপারস্টাররা?
একাধিক নতুন তারকার জন্ম দিয়েছে এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তাঁরা পরবর্তীতে বিশ্ব ক্রিকেটে রাজ করেছে। আইপিএলের শুরুর দিন থেকে আজও হয়ে আসছে এই রীতি। দেশের জার্সি গায়ে চাপানোর আগেই আইপিএলে শতরান। দেখে নিন এক নজরে সেই প্লেয়ারদের তালিকা।
IPL: দেশের হয়ে খেলার আগেই সুপারহিট, আইপিএলের এই তালিকায় রয়েছেন কোন সুপারস্টাররা?
কলকাতা: আইপিএল (IPL) মানেই উঠতি তারকাদের মেলা। উঠতি প্লেয়ারদের নিজেদের প্রমাণ করার সবথেকে বড় প্ল্যাটফর্ম আইপিএল। একাধিক নতুন তারকার জন্ম দিয়েছে এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। তাঁরা পরবর্তীতে বিশ্ব ক্রিকেটে রাজ করেছে। আইপিএলের শুরুর দিন থেকে আজও হয়ে আসছে এই রীতি। দেশের জার্সি গায়ে চাপানোর আগেই আইপিএলে শতরান। দেখে নিন এক নজরে সেই প্লেয়ারদের তালিকা।
শন মার্শ (২০০৮): এই অজি তারকা আইপিএলের ইতিহাসে প্রথম আনক্যাপড প্লেয়ার, যিনি প্রথম সেঞ্চুরি করেছিলেন। কিংস ইলেভেন পঞ্জাবের (এখন পঞ্জাব কিংস) জার্সি গায়ে ১১৫ রানের ইনিংস খেলেছিলেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।
মনীশ পান্ডে (২০০৯): প্রথম ভারতীয় আনক্যাপড প্লেয়ার হিসাবে মনীশ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১১৪ রানের ইনিংস খেলেছিলেন, ডেকান চার্জার্সের বিপক্ষে।