AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছবি পোস্ট করে শাস্ত্রী, ‘অন্যরা অনুসরণ করবে’

বাবল হোক আর না-ই হোক, পুরো টিম একসঙ্গে। সাফল্য আসবেই, যেটা অনুসরণ করবে অন্যরা: রবি শাস্ত্রী

ছবি পোস্ট করে শাস্ত্রী, 'অন্যরা অনুসরণ করবে'
ফিল গুড মেজাজে টিম ইন্ডিয়া। ছবি সৌ: টুইটার
| Edited By: | Updated on: Mar 24, 2021 | 5:58 PM
Share

পুনে: ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে ভারতীয় টিম। তার পর টিমের (team) সঙ্গে লাঞ্চ (lunch) করার ছবি (picture) পোস্ট করলেন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। বিরাট কোহলি, রোহিত শর্মা, শার্দূল ঠাকুর, ঋষভ পন্থ, ক্রুণাল পান্ডিয়া, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহালদের সঙ্গে চুটিয়ে আড্ডার মুহূর্ত তুলে ধরেছেন তিনি।

ওই ছবি পোস্ট করে শাস্ত্রী লিখেছেন, ‘বাবল হোক আর না-ই হোক, পুরো টিম একসঙ্গে। সাফল্য আসবেই, যেটা অনুসরণ করবে অন্যরা। পুনেতে দারুণ একটা দিন কাটাচ্ছি আমরা।’

প্রথম ওয়ান ডে ম্যাচে পুরো ভারতীয় টিম চমত্‍কার ক্রিকেট খেলেছে। টি-টোয়েন্টির মতো পঞ্চাশ ওভারের ম্যাচেও যে যথেষ্ট ভারসাম্য আছে টিমে, সেটাই তুলে ধরেছেন কোহলিরা। ব্যাটসম্যানরা যেমন রান পেয়েছেন, তেমনই বোলাররা মেলে ধরেছেন নিজেদের। পাল্টা রান তাড়া করতে নেমে জনি বেয়ারস্টা ৯৪ রানের বিস্ফোরক ইনিংস খেললেও ভারতের ৬৬ রানে জিততে অসুবিধা হয়নি। ভারতীয় টিমের সাফল্যের সঙ্গে অনেকেই মুগ্ধ প্রথম বার ওয়ান ডে খেলতে নামা ক্রুণাল পান্ডিয়া ও প্রসিধ কৃষ্ণায়। ৩১ বলে নট আউট ৫৮ রানের ইনিংস খেলেছেন ক্রুণাল। প্রসিধ আবার ৫৪ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

আরও পড়ুন : চোটে অনিশ্চিত মর্গ্যান, বিলিংস

প্রসিধও টুইটারে লিখেছেন, ‘ভারতীয় টিমের সঙ্গে প্রথম দিন দারুণ কাটিয়েছি। শেষ পর্যন্ত জিতেছি আমরা। তবে, শেষ ভাল যার, সব ভাল তার। স্পেশাল ম্যাচটা খেলার পর উপভোগ করছি। ভবিষ্যতে আরও এইরকম ম্যাচ খেলব।’

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?