AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs ENG: ধরমশালায় ফের মাইলফলকের সামনে অশ্বিন, ইংল্যান্ডেরও থাকছে প্রাপ্তি

ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত অ্যান্ড কোং সিরিজ ৪-১ ব্যবধানে জিততে চায়। আজ, বৃহস্পতিবার বোর্ডের পক্ষ থেকে ভারত-ইংল্যান্ড (India vs England) পঞ্চম টেস্টের জন্য আপডেটেট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। প্রত্যাশামতো ধরমশালা টেস্টের জন্য ভারতীয় টিমে ফিরেছেন জসপ্রীত বুমরা। তিনি ফেরায় ভারতের বোলিং বিভাগ আরও শক্তিশালী হল।

IND vs ENG: ধরমশালায় ফের মাইলফলকের সামনে অশ্বিন, ইংল্যান্ডেরও থাকছে প্রাপ্তি
IND vs ENG: ধরমশালায় ফের মাইলফলকের সামনে অশ্বিন, ইংল্যান্ডেরও থাকছে প্রাপ্তি
| Updated on: Feb 29, 2024 | 3:32 PM
Share

কলকাতা: ধামাকাদার হতে চলেছে ধরমশালা টেস্ট। ভারতীয় টিমের (Team India) জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট স্রেফ নিয়মরক্ষার। কিন্তু রোহিত অ্যান্ড কোং সিরিজ ৪-১ ব্যবধানে জিততে চায়। আজ, বৃহস্পতিবার বোর্ডের পক্ষ থেকে ভারত-ইংল্যান্ড (India vs England) পঞ্চম টেস্টের জন্য আপডেটেট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। প্রত্যাশামতো ধরমশালা টেস্টের জন্য ভারতীয় টিমে ফিরেছেন জসপ্রীত বুমরা। তিনি ফেরায় ভারতের বোলিং বিভাগ আরও শক্তিশালী হল। আর লোকেশ রাহুলকে নিয়ে যে আশঙ্কা করা হচ্ছিল, তা-ই সত্যি হয়েছে। পঞ্চম টেস্টেও রাহুলের খেলা হচ্ছে না। চলতি ইংল্যান্ড সিরিজে ভারতের সিনিয়র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) টেস্টে ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। এ বার ধরমশালায় ফের মাইলফলকের সামনে অশ্বিন। একইসঙ্গে ইংল্যান্ডের থাকছে প্রাপ্তি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

ধরমশালায় কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে নামবেন ভারতীয় সিনিয়র তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর সঙ্গে ইংল্যান্ড টিমের জনি বেয়ারস্টোও একই মাইলফলক গড়তে চলেছেন। অর্থাৎ ধরমশালায় ফের ডাবল ধামাকা দেখা যাবে। এই সিরিজে ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস রাজকোটে তাঁর কেরিয়ারের ১০০তম টেস্টে খেলেছিলেন।

রাজকোট টেস্টের মাঝে মায়ের অসুস্থতার কারণে বাড়ি ফিরেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ওই টেস্ট শেষ হওয়ার আগে আবার অশ্বিন টিমে ফিরেছিলেন। টিমের প্রতি তাঁর দায়বদ্ধতা দেখে মুগ্ধ হয়েছিলেন সকলে। দেশের হয়ে এখনও অবধি অশ্বিন যে ৯৯টি টেস্টে খেলেছেন তাতে নিয়েছেন ৫০৭টি উইকেট। মোট ২৪ বার নিয়েছেন ৪টি উইকেট। আর ফাইফার নিয়েছেন ৩৫ বার। এবং ১০ উইকেট নিয়েছেন ৮ বার। এ বার দেখার শততম টেস্ট তিনি কী ভাবে রাঙিয়ে রাখেন।

রবি অশ্বিন তো দুরন্ত ছন্দে রয়েছেন, কিন্তু তাঁর সঙ্গে ধরমশালায় ১০০তম টেস্ট খেলার মুখে দাঁড়িয়ে থাকা জনি বেয়ারস্টো ফর্মে নেই। ভারত সফরে এসে এখনও অবধি চারটি টেস্টে একটি হাফসেঞ্চুরিও করতে পারেননি জনি বেয়ারস্টো। ইংল্যান্ডের হয়ে ৯৯টি টেস্টে বেয়ারস্টো মোট ৫৯৭৪ রান করেছেন। টেস্টে তাঁর সর্বাধিক ১৬৭*। এই ফর্ম্যাটে তিনি করেছেন ১২টি সেঞ্চুরি ও ২৬টি হাফসেঞ্চুরি। শততম টেস্টে কী ছন্দ ফিরে পাবেন বেয়ারস্টো? এটাই এখন প্রশ্ন।

Follow Us
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
আমেরিকান আর চিনা রোবটের মধ্যে তফাত কী জানেন?
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম, জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল ব্রিজ!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
শওকত ঘনিষ্ঠ তৃণমূলের বড় মাথা এইবার গ্রেফতার!
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
রাজনৈতিক রঙ না দেখে জোরদার অ্যাকশন শুভেন্দু-সরকারের
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
তারাতলায় প্ল্যান অনুমোদন থেকে আর্থিক লেনদেন, কালীর ভূমিকা কী?
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১
প্রশান্ত দে খুনে ধৃতের সংখ্যা বেড়ে ১১