AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant: ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচের আগে প্র্যাক্টিসে নেই ঋষভ পন্থ, উঠল প্রশ্ন

ICC Champions Trophy 2025: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে প্রথম ম্যাচে খেলার সুযোগ পাননি উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। ওই ম্যাচ বেঞ্চে কাটাতে হয়েছিল তাঁকে। এ বার পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে প্র্যাক্টিস করলেন না পন্থ।

Rishabh Pant: ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচের আগে প্র্যাক্টিসে নেই ঋষভ পন্থ, উঠল প্রশ্ন
ঋষভ পন্থImage Credit: Darrian Traynor/Getty Images
| Updated on: Feb 22, 2025 | 5:59 PM
Share

দুবাই: মিনি বিশ্বকাপে একের পর এক ম্যাচ কি রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হবে ঋষভ পন্থকে (Rishabh Pant)? টুর্নামেন্টে ভারতের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। ওই ম্যাচে একাদশে সুযোগ পাননি উইকেটকিপার ব্যাটার ঋষভ। এ বার তাঁর হয়তো রবিবারের পাকিস্তান ম্যাচেও খেলা হবে না। কারণ, পাক ম্যাচের আগের দিন অনুশীলনে অংশ নেননি পন্থ। কেন প্র্যাক্টিস করলেন না পন্থ? তা নিয়ে জানিয়েছেন ভারতের ভাইস ক্যাপ্টেন শুভমন গিল।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক মেগা ম্যাচের আগে প্রেস কনফারেন্সে এসেছিলেন রোহিত শর্মার ডেপুটি শুভমন গিল। তিনি জানান, ভাইরাল জ্বরের কারণে বাবরদের বিরুদ্ধে নামার আগে অনুশীলন করেননি পন্থ। গিলের এই কথার পর ক্রিকেট মহলে আলোচনা হচ্ছে যে, নিশ্চয়ই পাকিস্তানের বিরুদ্ধেও ঋষভ পন্থ নন, লোকেশ রাহুলকেই উইকেটকিপার-ব্যাটার হিসেবে দেখা যাবে।

দুবাইতে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু হওয়ার আগে জানা গিয়েছিল, পন্থের বিরাগভাজন হয়েছেন কোচ গৌতম গম্ভীর। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে ইংল্যান্ড সিরিজ (ওডিআই) হয়েছিল দেশের মাটিতে, সেখানে একটি ম্যাচেও পন্থকে খেলানো হয়নি। তারপরও ভারত ৩-০ ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ডকে।

ওই ওডিআই সিরিজের শেষে সাংবাদিক সম্মলনে ভারতের হেড কোচ গম্ভীর জানিয়েছিলেন, এই মুহূর্তে টিম ইন্ডিয়ার এক নম্বর উইকেটকিপার-ব্যাটার লোকেশ রাহুল। ঋষভ পন্থ স্কোয়াডে রয়েছেন ঠিকই। হয়তো তাঁর সুযোগও আসবে। কিন্তু দু’জনকে তো একসঙ্গে খেলানো সম্ভব নয়। ফলে তখনই খানিকটা পরিষ্কার হয়েছিল যে, লোকেশ রাহুলকেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে স্টাম্পের পিছনে দেখা যাবে। বাংলাদেশের বিরুদ্ধে সেটাই হয়েছিল। এ বার দেখার গ্রিন আর্মির বিরুদ্ধে উইকেটকিপারের ভূমিকায় কাকে দেখা যায়।

Follow Us