India vs England: শুক্র-সকালে ডাবল ধামাকা! রোহিত-গিলের বিধ্বংসী সেঞ্চুরিতে মুখরিত ধরমশালা
চলতি সিরিজে ভারত অধিনায়ক রোহিত শর্মা ও তিনে নামা শুভমন গিল এই নিয়ে দ্বিতীয় সেঞ্চুরি করলেন। রোহিত-শুভমনের এই জোড়া সেঞ্চুরিতে জমে গেল ধরমশালা টেস্ট। সিরিজের পঞ্চম তথা অন্তিম টেস্ট শুরু হওয়ার আগে দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটাররা বলেছিলেন, এই ম্যাচ রোহিত ব্রিগেডের হালকা ভাবে নেওয়া উচিত নয়। আজ, শুক্রবার ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন। রোহিত শর্মারা প্রমাণ করে দিচ্ছেন সিরিজ ভারতের হয়ে গিয়েছে বলে তাঁরা কোনও ভাবেই এই ম্যাচ হালকা নিচ্ছেন না।

কলকাতা: হিটম্যান ও ভারতীয় ক্রিকেটের প্রিন্স ধরমশালায় সুপারহিট। চলতি ইংল্যান্ড টেস্ট সিরিজে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও তিনে নামা শুভমন গিল (Shubman Gill) এই নিয়ে দ্বিতীয় সেঞ্চুরি করলেন। রোহিত-শুভমনের এই জোড়া সেঞ্চুরিতে জমে গেল ধরমশালা টেস্ট। সিরিজের পঞ্চম তথা অন্তিম টেস্ট শুরু হওয়ার আগে দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটাররা বলেছিলেন, এই ম্যাচ রোহিত ব্রিগেডের হালকা ভাবে নেওয়া উচিত নয়। আজ, শুক্রবার ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন। রোহিত শর্মারা প্রমাণ করে দিচ্ছেন সিরিজ ভারতের হয়ে গিয়েছে বলে তাঁরা কোনও ভাবেই এই ম্যাচ হালকা নিচ্ছেন না। প্রথম দিন রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদবদের দাপটে শেষ হয়েছিল ইংল্যান্ডের ইনিংস। দ্বিতীয় দিন আপাতত প্রথম ইনিংসে ৪৪ রানের লিড নিয়েছে টিম ইন্ডিয়া (এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি)।
ধরমশালা টেস্টের প্রথম দিন টিম ইন্ডিয়ার স্কোরবোর্ডে ছিল ১ উইকেটে ১৩৫ রান। ৫২ রানে অপরাজিত ছিলেন রোহিত শর্মা আর ২৬* শুভমন গিল। দ্বিতীয় দিন আধ ঘণ্টা খেলা হতেই শুভমন অর্ধশতরান পূরণ করে ফেলেন। দেখতে দেখতে দ্বিতীয় উইকেটে ১০০-র বেশি রানের পার্টনারশিপ গড়ে ফেলেন রোহিত-শুভমন।
💯 for Rohit Sharma! 🙌
His 12th Test ton! 👏
Talk about leading from the front 👍 👍
Follow the match ▶️ https://t.co/jnMticF6fc #TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/LNofJNw048
— BCCI (@BCCI) March 8, 2024
ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে এক এক করে পরপর দুই ওভারে রোহিত শর্মা ও শুভমন গিল তিন অঙ্কের রানে পৌঁছে যান। ১৫৪ বলে শতরান পূর্ণ করেন রোহিত। টম হার্টলির বলে সিঙ্গল নিয়ে শতরানে পৌঁছান রোহিত। এরপর ১৩৭ বলে শতরান পূরণ করেন শুভমন। তিনি শোয়েব বশিরের ওভারে চার মেরে সেঞ্চুরি করেন। ২০১৯ সাল থেকে টেস্টে ওপেনারদের সেঞ্চুরির রেকর্ড দেখলে নজরে পড়বে শীর্ষে রোহিত শর্মা। তাঁর ঝুলিতে টেস্টে ওপেন করতে নেমে এসেছে ৯টি শতরান।
TON-up Shubman Gill! 👏 👏
4⃣th hundred in Tests for him 👌 👌
What a fine knock this has been! 🙌 🙌
Follow the match ▶️ https://t.co/jnMticF6fc #TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/DiKb1igdv5
— BCCI (@BCCI) March 8, 2024
ব্যাক টু ব্যাক দুই ভারতীয় তারকার সেঞ্চুরিতে মুখরিত হয় ধরমশালা। ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা টেস্টে এই নিয়ে ১২তম সেঞ্চুরি করলেন। আর শুভমনের টেস্ট কেরিয়ারের এটি চতুর্থ শতরান। এ বার দেখার এই অনবদ্য জুটিকে ভাঙেন ইংল্যান্ডের কোন বোলার।
