AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Duleep Trophy 2024: বোর্ডের তারকা প্রেম কমল না, দলীপে ছুটি বিরাট-রোহিতের

Virat-Rohit: ভারতীয় ক্রিকেট মহলে বলাবলি হচ্ছিল, কোচ গৌতম গম্ভীরের জমানায় তারকা ক্রিকেটারদেরও ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দিতে হবে। কিন্তু দলীপের স্কোয়াড ঘোষণা হতেই দেখা গেল অন্য ছবি। বোর্ডের তারকা প্রেম কমল না।

Duleep Trophy 2024: বোর্ডের তারকা প্রেম কমল না, দলীপে ছুটি বিরাট-রোহিতের
বোর্ডের তারকা প্রেম কমল না, দলীপে ছুটি বিরাট-রোহিতেরImage Credit: X
| Updated on: Aug 14, 2024 | 7:28 PM
Share

কলকাতা: দলীপ ট্রফির দামামা বেজে গিয়েছে। গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল এ বার দলীপে অ্যাকশনে দেখা যাবে বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma)। এ বার বোর্ডের পক্ষ থেকে দলীপ ট্রফির প্রথম রাউন্ডের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তা দেখার পর থেকে ভারতীয় ক্রিকেট প্রেমীরা খুঁজতে শুরু করেন দুটো নাম। রোহিত ও বিরাটকে অনেক খুঁজেও দলীপ ট্রফির (Duleep Trophy) ৪ টিমের স্কোয়াডে দেখা যায়নি। ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ বিরাট-রোহিত। ক্রিকেট মহলে বলাবলি হচ্ছিল, গৌতম গম্ভীরের জমানায় তারকা ক্রিকেটারদেরও ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দিতে হবে। কিন্তু দলীপের স্কোয়াড ঘোষণা হতেই দেখা গেল অন্য ছবি। বোর্ডের তারকা প্রেম কমল না।

বরাবর বলা হয়, ভারতীয় ক্রিকেটে তারকাপ্রীতির প্রবণতা রয়েছে। দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটারও এ কথা বলেছেন। এ বার গম্ভীর জমানাতেও যেন তারই আঁচ মিলল। দলীপে ছুটি পেয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আগেই শোনা গিয়েছিল, জসপ্রীত বুমরাকে দলীপে দেখা যাবে না। ভারতীয় টিম ম্যানেজমেন্ট বুমরার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। রবিচন্দ্রন অশ্বিনের নামও দলীপ ট্রফির ৪ টিমের স্কোয়াডে দেখা যায়নি।

১৯ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের বিরুদ্ধে রয়েছে ভারতের প্রথম টেস্ট। তার জন্য কি বিশ্রাম দেওয়া হল বিরাট-রোহিতদের? উঠছে প্রশ্ন। দলীপ ট্রফি শুরু হবে ৫ সেপ্টেম্বর। ফলে ক্রিকেট মহলে বলাবলি শুরু হয়ে গিয়েছে যে, দলীপের শুরুর দিকে বিরাট-রোহিতরা খেলতেই পারতেন। এর আগে ২০১২ সালে শেষবার দলীপ ট্রফিতে খেলেছিলেন বিরাট কোহলি। আর রোহিত শর্মা শেষ বার দলীপে খেলেছিলেন ২০১৬ সালে।

এক ঝলকে দেখে নিন আসন্ন দলীপ ট্রফির পূর্ণ সূচি —

সেপ্টেম্বর ৫-৮ : ইন্ডিয়া এ বনাম ইন্ডিয়া বি

সেপ্টেম্বর ৫-৮: ইন্ডিয়া সি বনাম ইন্ডিয়া ডি

সেপ্টেম্বর ১২-১৫ : ইন্ডিয়া এ বনাম ইন্ডিয়া ডি

সেপ্টেম্বর ১২-১৫: ইন্ডিয়া বি বনাম ইন্ডিয়া সি

সেপ্টেম্বর ১৯-২২ : ইন্ডিয়া এ বনাম ইন্ডিয়া সি

সেপ্টেম্বর ১৯-২২: ইন্ডিয়া বি বনাম ইন্ডিয়া ডি

Follow Us
প্রচারে যাওয়ার পথে আরাবুলের গাড়িতে 'হামলা', তপ্ত ক্যানিং
প্রচারে যাওয়ার পথে আরাবুলের গাড়িতে 'হামলা', তপ্ত ক্যানিং
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা