AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: আমার কাছে বিশ্বকাপ মানে… ভারতের ক্যাপ্টেন জানিয়ে দিলেন নিজের পছন্দ

গত বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। সারা টুর্নামেন্টে দুরন্ত পারফর্ম করেছে ভারত। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ট্রফির স্বপ্নপূরণ হয়নি। ওয়ান ডে বিশ্বকাপ কি আর খেলতে চান না ওয়ান ডে বিশ্বকাপ? রোহিত বলে দিলেন, '৫০ ওভারের বিশ্বকাপ আমার কাছে আসল বিশ্বকাপ।'

Rohit Sharma: আমার কাছে বিশ্বকাপ মানে... ভারতের ক্যাপ্টেন জানিয়ে দিলেন নিজের পছন্দ
আমার কাছে বিশ্বকাপ মানে... ভারতের ক্যাপ্টেন জানিয়ে দিলেন নিজের পছন্দ Image Credit: X
| Edited By: | Updated on: Apr 12, 2024 | 3:30 PM
Share

কলকাতা: যতই টি-টোয়েন্টি হইচই ফেলে দিক, নতুন দিশা দেখাক ক্রিকেটকে, ফ্র্যাঞ্চাইজি দুনিয়া অর্থের জোয়ার তুলে দিক, ক্রিকেটাররা আজও কৌলিন্যের পক্ষেই। টেস্ট ক্রিকেট যে কারণে বেঁচেবর্তে থাকবে। যতই চাপে পড়ুক, ভবিষ্যৎ নিয়ে উঠে যাক প্রশ্ন, ওয়ান ডে ক্রিকেটের পক্ষে সাওয়াল করবেন ক্রিকেটাররা। এই তালিকায় রয়েছেন অনেকেই। যাঁরা ওয়ান ডে ক্রিকেট দেখতে দেখতে বড় হয়েছেন, খেলতেও ভালোবাসেন। এই তালিকার প্রথম সারিতে থাকবেন রোহিত শর্মা (Rohit Sharma)। ব্রিটিশ মিউজিশিয়ান এড শিরান আর অ্যাঙ্কর গৌরভ গুপ্তাকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় টিমের ক্য়াপ্টেন রোহিত জানিয়ে দিলেন তাঁর পছন্দের কথা।

গত বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। সারা টুর্নামেন্টে দুরন্ত পারফর্ম করেছে ভারত। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ট্রফির স্বপ্নপূরণ হয়নি। ওয়ান ডে বিশ্বকাপ কি আর খেলতে চান না ওয়ান ডে বিশ্বকাপ? রোহিত বলে দিলেন, ‘৫০ ওভারের বিশ্বকাপ আমার কাছে আসল বিশ্বকাপ। এই বিশ্বকাপ দেখতে দেখতেই আমরা বড় হয়েছি। ভারতের মাটিতে আমাদের সমর্থকের সামনেই এই বিশ্বকাপ আয়োজিত হয়েছে। ফাইনালের আগে পর্যন্ত আমরা দারুণ খেলেছি। যখন সেমিফাইনাল জিতেছিলাম, ভেবেছিলাম, আর একটা ধাপ বাকি। পুরো টিম সঠিক পথে এগোচ্ছে। আমরা যে ফাইনালটা হারতে পারি, একবারের জন্যও মনে হয়নি। কাপ জেতার জন্য যা যা দরকার, তাই করেছিলাম। টিমও সেরাটা দিচ্ছিল। আত্মবিশ্বাস ভরপুর ছিল।’

একটা খারাপ দিন সব স্বপ্ন ঘেঁটে দেয়। রোহিতের টিমের ক্ষেত্রেও তাই হয়েছিল। রোহিত এখনও ভুলতে পারেননি বিশ্বকাপ ফাইনাল হাতছাড়া করা। ভারতের ক্যাপ্টেন বলে দিচ্ছেন, ‘একটা খারাপ দিন আমাদের গিয়েছিল। আর সেটা হয়েছিল ফাইনালেই। ফাইনালেও আমরা খারাপ ক্রিকেট খেলিনি। তবে যে ভাবে ম্যাচটা নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিলাম, পারিনি। প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া আমাদের থেকে সামান্য এগিয়ে ছিল।’

Follow Us