AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: চেন্নাই ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্সের স্টিয়ারিং ধরলেন রোহিত শর্মা

Watch Video: ইয়েলোব্রিগেডের বিরুদ্ধে আর কয়েক ঘণ্টা পর আইপিএলের (IPL) ম্যাচে খেলতে নামবেন হার্দিক পান্ডিয়া, ঈশান কিষাণরা। তার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হিটম্যানের এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের স্টিয়ারিং ধরলেন রোহিত শর্মা (Rohit Sharma)। যে ভিডিয়ো দেখে অনেকেই অবাক হয়েছে।

Rohit Sharma: চেন্নাই ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্সের স্টিয়ারিং ধরলেন রোহিত শর্মা
Rohit Sharma: চেন্নাই ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্সের স্টিয়ারিং ধরলেন রোহিত শর্মা Image Credit: PTI
| Updated on: Apr 14, 2024 | 4:54 PM
Share

কলকাতা: রবি-রাতে ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ম্যাচ। ইয়েলোব্রিগেডের বিরুদ্ধে আর কয়েক ঘণ্টা পর আইপিএলের (IPL) ম্যাচে খেলতে নামবেন হার্দিক পান্ডিয়া, ঈশান কিষাণরা। তার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হিটম্যানের এক ভিডিয়ো। যেখানে দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের স্টিয়ারিং ধরলেন রোহিত শর্মা (Rohit Sharma)। যে ভিডিয়ো দেখে অনেকেই অবাক হয়েছে। আসল ঘটনা জানেন?

ম্যাচের আগে যে কোনও টিমের ক্রিকেটাররা নেটে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং অনুশীলন করেন। এই ছবি বেশ পরিচিত। আর সেই সকল ছবিই ম্যাচের আগে ঘোরাফেরা করে সোশ্যাল মিডিয়ায়। রবি-রাতে আইপিএলে মুম্বই-চেন্নাই ম্যাচের আগে রোহিতের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে, তাতে তিনি ব্যাটিং বা ফিল্ডিং কিছুই করছেন না। বরং দেখা গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের টিম বাসের চালকের সিটে বসে পড়েছেন রোহিত শর্মা।

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে রোহিত শর্মার হাতে রয়েছে বাসের স্টিয়ারিং। আর চালকের আসনে বসার পর রোহিত হাত দিয়ে ইশারা করে সামনে থাকা ভক্তদের সরে যেতে বলেন। ওই ভিডিয়োটিতে প্রচুর লাইক, কমেন্ট পড়েছে। অনেকেই লিখেছেন, ‘রোহিত মাল্টি ট্যালেন্টেড।’ অপর এক X ব্যবহারকারী লিখেছেন, ‘রোহিত শর্মা বেশ মজার মানুষ।’

রোহিত শর্মা আর মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন নন। কিন্তু এখনও একাধিক মুম্বই ভক্তদের কাছে রোহিত শর্মাই টিমের নেতা। বরোদার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এ বারের আইপিএলে মুম্বই টিমকে নেতৃত্ব দিচ্ছেন। তাঁর ক্যাপ্টেন্সিতে চলতি আইপিএলে ২টো ম্যাচ জিতেছে MI। আইপিএলের ইতিহাসে এই প্রথম বার এমনটা হতে চলেছে, যখন মুম্বই ইন্ডিয়ান্স ও সিএসকে এই দুই টিম খেলবে টুর্নামেন্টে, কিন্তু দুই দলের নেতৃত্ব দেবেন না মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়