AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ruturaj Gaikwad: শূন্য থেকে সেঞ্চুরি ঋতুরাজের, অভিমন্যুর সঙ্গে জোর লড়াই; নেতৃত্ব কে?

Ranji Trophy 2024-25: চলতি রঞ্জি ট্রফিতে ভালো ছন্দে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। ক্রিকেট মহলে বলা হচ্ছে তাঁকে কয়েকদিন পর ভারত-এ টিমের ক্যাপ্টেন হিসেবে দেখা যেতে পারে। এরই মাঝে রঞ্জিতে সেঞ্চুরি করে অভিমন্যুর সঙ্গে জোর লড়াই শুরু হয়ে গেল ঋতুরাজ গায়কোয়াড়ের।

Ruturaj Gaikwad: শূন্য থেকে সেঞ্চুরি ঋতুরাজের, অভিমন্যুর সঙ্গে জোর লড়াই; নেতৃত্ব কে?
শূন্য থেকে সেঞ্চুরি ঋতুরাজের, অভিমন্যুর সঙ্গে জোর লড়াই; নেতৃত্ব কে?Image Credit: PTI
| Updated on: Oct 20, 2024 | 5:05 PM
Share

কলকাতা: দেশের মাটিতে একদিকে চলছে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। একইসঙ্গে চলছে ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় টুর্নামেন্ট রঞ্জি ট্রফি (Ranji Trophy)। এরপর ভারত-এ দল যাবে অজি সফরে। এবং ভারতের মূল টিমও ডনের দেশে যাবে বর্ডার গাভাসকর ট্রফিতে। ভারত-এ টিমের নেতৃত্ব দেবেন কে? দাবিদার হিসেবে কখনও এগিয়ে অভিমন্যু ঈশ্বরণ। কখনও এগিয়ে ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। আর এই নিয়ে জোর আলোচনা চলছে ক্রিকেট মহলে। এর মাঝে রঞ্জির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ইনিংসে শূন্যে আউট হয়েছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। সেখান থেকে ঘুরেও দাঁড়িয়েছেন দ্বিতীয় ইনিংসে। করেছেন সেঞ্চুরি।

অজিঙ্ক রাহানের মুম্বইয়ের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে তিনে নামেন ঋতুরাজ গায়কোয়াড়। ৮৭ বলে শতরান পূর্ণ করেন তিনি। তাঁর এই সেঞ্চুরির পথে এসেছিল ১৪টি চার ও ২টি ছয়। প্রথম ইনিংসে ওপেনিংয়ে নেমে সফল হননি। দ্বিতীয় ইনিংসে তিনে নেমে শেষ অবধি ১৭১ বলে ১৪৫ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন। তাঁর ইনিংসে রয়েছে ১৬টি চার ও ২টি ছয়।

অভিমন্যু ঈশ্বরণ চলতি রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশের বিরুদ্ধে সেঞ্চুরি করেন। সেটি ছিল তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটের ৯৯তম ম্যাচ। কল্যানীতে বাংলার পরবর্তী ম্যাচ ছিল। তৃতীয় দিন অবধি তা হয়নি। যার ফলে শততম প্রথম শ্রেণির ম্যাচে অভিমন্যুর এখনও নামা হয়নি। কিন্তু ঘরোয়া ক্রিকেটে তিনি ধারাবাহিক রান পাচ্ছেন। যে কারণে ক্রিকেট মহলে বলা হচ্ছে তাঁকে ইন্ডিয়া এ টিমের ক্যাপ্টেন করে অজি সফরে পাঠানো হতে পারে। ঋতু রানে ফেরায় তাঁর সঙ্গে অভিমন্যুর লড়াই আরও জোরাল হল। এ বার দেখার সত্যি সত্যিই আর কয়েকদিন পর ভারত-এ দলকে নেতৃত্ব দেন কে।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত