AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sanju Samson: ক্যাপ্টেন কি দলে কোণঠাসা? সঞ্জুর ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে!

RR, IPL 2025: রাজস্থান রয়্যালসে হচ্ছেটা কী? মরসুমের শুরু থেকেই দলের ক্যাপ্টেন্সি নিয়ে সমস্যায় ছিল ম্যানেজমেন্ট। এ বার ফের ক্যাপ্টেন আলোচনায়।

Sanju Samson: ক্যাপ্টেন কি দলে কোণঠাসা? সঞ্জুর ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে!
Sanju Samson: ক্যাপ্টেন কি দলে কোণঠাসা? সঞ্জুর ভিডিয়ো ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে!Image Credit: X
| Updated on: Apr 18, 2025 | 2:31 PM
Share

কলকাতা: রাজস্থান রয়্যালসে (RR) হচ্ছেটা কী? মরসুমের শুরু থেকেই দলের ক্যাপ্টেন্সি নিয়ে সমস্যায় ছিল ম্যানেজমেন্ট। এ বার ফের ক্যাপ্টেন আলোচনায়। প্রথম তিন ম্যাচে দলের অধিনায়কত্ব করেছিলেন অসমের পোস্টার বয় রিয়ান পরাগ। সেই তিন ম্যাচে শুধু ব্যাটার হিসেবে খেলেন সঞ্জু। এরপর চোট সমস্যা কাটিয়ে তারপর দলের দায়িত্বে ফিরেছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। কিন্তু ক্যাপ্টেন্সি পদ পেলেও দলে তাঁর গুরুত্ব কতটা? প্রশ্ন তুলছে সমাজ মাধ্যম!

বুধবারের আইপিএলের ম্যাচের পর খবরের শিরোনামে রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু । এই তারকা উইকেটকিপার দিল্লি ম্যাচে ৩১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ডাগআউটে ফিরে যান। দিল্লি ওই ম্যাচে সুপার ওভারে জয় ছিনিয়ে নিয়েছিল। সঞ্জুকে ঘিরে বির্তক তৈরি হয় সেই ম্যাচের সুপার ওভারের আগে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ভিডিয়ো।

নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, সুপার ওভারের আগে দলের টিম মিটিংয়ে কোচ রাহুল দ্রাবিড়, বোলিং কোচ সাইরাজ বাহুতুলে, সিনিয়র প্লেয়ার নীতীশ রানা সহ দলের একাধিক সিনিয়র প্লেয়ার যোগ দিয়েছিলেন। কিন্তু দলের অধিনায়ক সঞ্জুকে দেখা যায়নি। তাঁকে দেখা যায় সেই হাডলের একপাশে দাঁড়িয়ে আছেন। দলের এক প্লেয়ার তাঁকে সেই হাডেলে যোগ দিতে বললেও তিনি হাত দেখিয়ে বারণ করে দেন। তারপর থেকেই জল্পনা তুঙ্গে। দলের মধ্যে কি তা হলে তৈরি হচ্ছে সমস্যা? সঞ্জু কি দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়ছেন? সেই ভিডিয়ো ভাইরাল হতেই উত্তপ্ত একাধিক ক্রিকেট ভক্তরা। তাঁরা এই ভিডিয়োর কমেন্টে লিখেছেন যে,  ‘রাজস্থান দলে রাজনীতির শিকার সঞ্জু। দলের অন্দরের খুব বড় রাজনীতি চলছে।’

এই ম্যাচে দলের আর এক তারকা নীতীশ রানা ৫১ রানের ইনিংস খেলার পরেও তাঁকে সুপার ওভারে ব্যাটিং করতে পাঠানো হয়নি। এই ব্যাপারে তিনি বলেছেন, ‘এই সিদ্ধান্তগুলি কোনও একজন নেয় না। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। সম্মিলিত সিদ্ধান্ত। যদি হেটমায়ার ওই মুহূর্তে দুটো ছয় মারত, তা হলে এই প্রশ্নটা উঠত না। ম্যানেজমেন্ট ঠিক সিদ্ধান্ত নিয়েছে। সবাই জানে হেটমায়ার আমাদের ফিনিশার। এর আগে ও কিন্তু এমন বহু ম্যাচ জিতিয়েছে।’

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?