AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs SA: উইকেটে থিতু বাভুমা-স্টাবস জুটি, পার্টনারশিপ ভাঙার অঙ্ক কষছেন বুমরারা

India vs South Africa: ইডেন টেস্টের মতো টস জিতে এই ম্যাচেও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া ক্যাপ্টেন তেম্বা বাভুমা। ওপেনিং জুটি ঠিকঠাকই এগোচ্ছিল। আর শুরু থেকেই উইকেটের খোঁজ চালিয়ে যাচ্ছিলেন ভারতীয় বোলাররা। লাঞ্চ বিরতি অবধি ভারত ২টি উইকেট তুলতে পেরেছে।

IND vs SA: উইকেটে থিতু বাভুমা-স্টাবস জুটি, পার্টনারশিপ ভাঙার অঙ্ক কষছেন বুমরারা
উইকেটে থিতু বাভুমা-স্টাবস জুটি, পার্টনারশিপ ভাঙার অঙ্ক কষছেন বুমরারাImage Credit: PTI
| Updated on: Nov 22, 2025 | 1:46 PM
Share

কলকাতা: বর্ষাপাড়ায় উইকেটের দেখা মিলবে কখন? ভারতীয় শিবিরে এই নিয়েই কথা হচ্ছে। গুয়াহাটিতে আজ, শনিবার মুখোমুখি ঋষভ পন্থের ভারত (India) আর তেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা (South Africa)। সেখানে রানের বর্ষণ হবে নাকি উইকেটের? এই নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে। বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রথম বার কোনও টেস্ট ম্যাচ হচ্ছে। আপাতত ম্যাচের যা অবস্থা, তাতে প্রোটিয়াদের পক্ষেই রয়েছে ম্যাচ।

ইডেন টেস্টের মতো টস জিতে এই ম্যাচেও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া ক্যাপ্টেন তেম্বা বাভুমা। ওপেনিং জুটি ঠিকঠাকই এগোচ্ছিল। আর শুরু থেকেই উইকেটের খোঁজ চালিয়ে যাচ্ছিলেন ভারতীয় বোলাররা। দেখতে দেখতে শতরানের পার্টনারশিপের দিকে এগোচ্ছিলেন এইডেন মার্করাম ও রায়ান রিকলটন। অবশেষে ভারতের ঝুলিতে প্রথম উইকেট এনে দেন জসপ্রীত বুমরা, মার্করাম ও রিকলটনের পার্টনারশিপ ভেঙে। ৩৮ রান করে মাঠ ছাড়েন মার্করাম। বুমরা বোল্ড আউট করেন তাঁকে। এরপর বেশিক্ষণ ক্রিজে থাকা হয়নি রায়ানেরও। তাঁর উইকেট তুলে নেন কুলদীপ। ৩৫ রান করেন তিনি।

এরপর তৃতীয় উইকেটে জমাট জুটি বাঁধেন তেম্বা বাভুমা ও ত্রিস্টান স্টাবস। ১৬৭ বলে এই জুটি লাঞ্চ বিরতি অবধি তুলেছে ৭৪ রান। লাঞ্চ বিরতি অবধি প্রোটিয়াদের স্কোর ২ উইকেটে ১৫৬। স্টাবস রয়েছেন ৩২* রানে আর বাভুমা ৩৬ নট আউট। ইতিমধ্যেই ভারতীয় বোলাররা ১৫ রান অতিরিক্ত দিয়েছেন। ৬ বোলার এখনও অবধি ৫৫ ওভার বল করলেও বুমরা ও কুলদীপ ছাড়া আর কেউ উইকেটের স্বাদ ভারতকে দিতে পারেনি। এই ম্যাচের প্রথম দিনের খেলা চলার কথা বিকেল ৪টে অবধি। লাঞ্চ বিরতির পর ভারতীয় বোলাররা পারফরম্যান্সে বারুদ জ্বালাতে পারে কি না সেটাই এখন দেখার।

Follow Us
'তৃণমূল তো রাজনীতি করতে এসেছিল...', বিস্ফোরক অগ্নিমিত্রা
'তৃণমূল তো রাজনীতি করতে এসেছিল...', বিস্ফোরক অগ্নিমিত্রা
গোপাল মুখোপাধ্যায়ের নামে রোড, কী বলছেন পর্দার 'গোপাল পাঁঠা' সৌরভ?
গোপাল মুখোপাধ্যায়ের নামে রোড, কী বলছেন পর্দার 'গোপাল পাঁঠা' সৌরভ?
শতাব্দীর দাবি নিয়ে বড় মন্তব্য কুণালের, কী বললেন বেলেঘাটার বিধায়ক?
শতাব্দীর দাবি নিয়ে বড় মন্তব্য কুণালের, কী বললেন বেলেঘাটার বিধায়ক?
কাকলি-মহুয়া তরজায় এবার তিলোত্তমা-কাণ্ডের উল্লেখ
কাকলি-মহুয়া তরজায় এবার তিলোত্তমা-কাণ্ডের উল্লেখ
DA নিয়ে বড় ঘোষণা? আদানিদের বিনিয়োগ? কী থাকবে শুভেন্দু সরকারের বাজেটে
DA নিয়ে বড় ঘোষণা? আদানিদের বিনিয়োগ? কী থাকবে শুভেন্দু সরকারের বাজেটে
এবার বৃষ্টি কবে-কবে আর কোথায়-কোথায় হবে?
এবার বৃষ্টি কবে-কবে আর কোথায়-কোথায় হবে?
চাকরি দেওয়ার নামে লাখ লাখের প্রতারণা, TMC নেতার বিরুদ্ধে ক্ষোভের আগুন
চাকরি দেওয়ার নামে লাখ লাখের প্রতারণা, TMC নেতার বিরুদ্ধে ক্ষোভের আগুন
মহুয়াকে নিয়ে বলতে 'রুচিতে বাঁধে', বললেন কাকলি
মহুয়াকে নিয়ে বলতে 'রুচিতে বাঁধে', বললেন কাকলি
ত্রাণ সামগ্রী পাচারের চেষ্টা, তৃণমূল নেতাকে ঘিরে ব্যাপক উত্তেজনা
ত্রাণ সামগ্রী পাচারের চেষ্টা, তৃণমূল নেতাকে ঘিরে ব্যাপক উত্তেজনা
কালীঘাটে মমতা-অভিষেকের সামনেই বিদ্রোহী হয়ে ওঠেন কল্যাণ
কালীঘাটে মমতা-অভিষেকের সামনেই বিদ্রোহী হয়ে ওঠেন কল্যাণ