AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Happy New Year 2022: নতুন বছরের শুভেচ্ছাবার্তায় কী লিখলেন শাস্ত্রী-সচিন-বুমরারা?

সোশ্যাল মিডিয়ায় শুভাকাঙ্খীদের নতুন বছরের জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন, ভারতের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা।

Happy New Year 2022: নতুন বছরের শুভেচ্ছাবার্তায় কী লিখলেন শাস্ত্রী-সচিন-বুমরারা?
Happy New Year 2022: নতুন বছরের শুভেচ্ছাবার্তায় কী লিখলেন শাস্ত্রী-সচিন-বুমরারা?
| Edited By: | Updated on: Jan 01, 2022 | 5:09 PM
Share

কলকাতা: একুশের শেষ, বাইশের শুভ সূচনা। সোশ্যাল মিডিয়ায় শুভাকাঙ্খীদের নতুন বছরের জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন, ভারতের প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটাররা। বর্তমানে দক্ষিণ আফ্রিকায় (South Africa) রয়েছে ভারতীয় দল। বায়ো বাবলে থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে খেলছেন কোহলিরা। এই মুহূর্তে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে কোহলির ভারত (India)। দক্ষিণ আফ্রিকায় হোটেলেই বর্ষবরণের পার্টিতে মেতেছে ভারতীয় দল। সোশ্যাল মিডিয়ায় নিজেদের সেলিব্রেশনের ছবিও পোস্ট করেছেন কোহলি-অশ্বিন-বুমরারা।

ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) টুইটারে নিউ ইয়ারের শুভেচ্ছাবার্তায়, সকলকে নিউ ইয়ারের শুভেচ্ছা জানানোর পাশাপাশি সুস্থ থাকার কথা লেখেন।

ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) বলিউড সুপারস্টার রনবীর সিংয়ের সঙ্গে, একটি নাচের ভিডিও পোস্ট করে নতুন বছরের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।

ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগ (Virender Sehwag) পরিবারের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, “২০২০ এবং ২০২১ সালটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল। ২০২২ সালে সকলের সুসাস্থ্য এবং স্বাচ্ছন্দ্য কামনা করি। নতুন বছরের শুভকামনা রইল।”

নতুন বছরে স্ত্রী সঞ্জনা গনেশনের সঙ্গে টুইটারে ছবি পোস্ট করেছেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।

ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) সোশ্যাল মিডিয়ায় নতুন বছরের শুভেচ্ছা বার্তায় লেখেন, “আমরা আশা করি নতুন বছর সকলের খুশিতে ও আনন্দে কাটবে। সকলকে আমারা আমাদের ভালোবাসা পাঠালাম।”

সতীর্থদের সঙ্গে টুইটারে ছবি পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ারও।

টিম ইন্ডিয়ার সিনিয়র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং মহম্মদ সিরাজ দঃ আফ্রিকা সফরে থাকা, দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে হোটেলে সেলিব্রেশনের ছবি পোস্ট করেছেন।

ভারতীয় জোরে বোলার মহম্মদ সামি টুইটারে নতুন বছরের শুভেচ্ছাবার্তায় লেখেন, “নতুন বছর আপনাকে আরও সুখ, সাফল্য, ভালোবাসা এবং আশীর্বাদে ভরিয়ে দিক। হ্যাপি নিউ ইয়ার ২০২২।”

আরও পড়ুন: Virat Kohli-Anushka Sharma: দক্ষিণ আফ্রিকায় বর্ষবরণের সেলিব্রেশনে মাতলেন বিরাট-অনুষ্কা, দেখুন ছবি

আরও পড়ুন: Devon Conway: সেঞ্চুরি দিয়ে নতুন বছর শুরু করলেন ডেভন কনওয়ে

Follow Us