AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli : বিরাটের দাপটে ম্লান রোহিত, রেকর্ড কোহলির!

RCB : এর আগে কোহলি সম্বন্ধে জিতেশ শর্মা বলেছিলেন,"এই আইপিএলে ৯৭৩ রানের রেকর্ড ভেঙে দিতে পারেন কোহলি।" ২০১৬ সালে ৯৭৩ রান করেছিলেন কোহলি, যা আজও রেকর্ড। এবার টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের পাশাপাশি এই রেকর্ড ভাঙতে দেখতে চান সমর্থকরা। 

Virat Kohli : বিরাটের দাপটে ম্লান রোহিত, রেকর্ড কোহলির!
রোহিতের রেকর্ড ভাঙলেন কোহলি!Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 06, 2026 | 6:02 PM
Share

কলকাতা : তিনি আর রেকর্ড যেন সমার্থক। ইতিমধ্যেই আইপিএলে একের পর এক রেকর্ড গড়েছেন বিরাট কোহলি কিন্তু গতকাল চেন্নাইকে হারানোর পর আবার রেকর্ড গড়লেন কোহলি (Virat Kohli)। এবার আইপিএল ইতিহাসে সবথেকে বেশি রানের পাশাপাশি তিনি করেছেন একটি নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সবথেকে বেশি রান। কোহলি ছাপিয়ে গেলেন রোহিত শর্মাকে (Rohit Sharma)।

এর আগে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে সবথেকে বেশি রানের রেকর্ড ছিল রোহিত শর্মার। মুম্বইয়ের হয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৩৬ ম্যাচে ১১৬১ রান করেছিলেন রোহিত শর্মা। কোনও একটি প্রতিপক্ষের বিরুদ্ধে এতদিন এটাই ছিল সর্বোচ্চ রান। কিন্তু গতকাল তাঁকে টপকে গেলেন কোহলি। এতদিন দ্বিতীয় স্থানে ছিলেন কোহলি। রোহিতের রেকর্ড ভাঙতে এতদিন তাঁর দরকার ছিল মাত্র ১৬ রান। কিন্তু গতকাল চেন্নাইয়ের বিরুদ্ধে চতুর্থ ওভারেই রোহিতকে টপকে যান বিরাট। চেন্নাইয়ের বিরুদ্ধে কোহলির বর্তমান রানসংখ্যা ১১৭৮। যদিও আইপিএল ও বন্ধ হয়ে যাওয়া চ্যাম্পিয়ন ট্রফি ধরলে সেই রেকর্ড বহু আগেই ভেঙে দিয়েছেন কোহলি। দুধরণের প্রতিযোগিতা ধরে রেকর্ড ভাঙতে কোহলির দরকার ছিল মাত্র ২ রান। প্রথম ওভারেই সেই রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি ম্যাচেই চেন্নাইয়ের বিরুদ্ধে খেলেছিলেন বিরাট। করেছিলেন ১৪ রান।

প্রথম ম্যাচে বিরাট করেছিলেন ৬৯ নট আউট রানের একটি দুর্দান্ত ইনিংস। ৩৮ বলে ৬৯ রান করেছিলেন বিরাট। মেরেছিলেন ৫টি চার ও ৫টি ছয়। গতকাল করেছিলেন ১৮ বলে ২৮ রান। প্রথমে হায়দরাবাদ ও পরে চেন্নাই, দুই হেভিওয়েট দলকে হারিয়ে পয়েন্ট টেবিলের প্রথম স্থানে আরসিবি। ২০২৫ সালে চ্যাম্পিয়ন হয়েছিল আরসিবি। কোহলি এই ফর্মে থাকলে আবার দ্বিতীয়বার ট্রফি জয়ের আশা করতে পারেন আরসিবি সমর্থকরা। এর আগে কোহলি সম্বন্ধে জিতেশ শর্মা বলেছিলেন,”এই আইপিএলে ৯৭৩ রানের রেকর্ড ভেঙে দিতে পারেন কোহলি।” ২০১৬ সালে ৯৭৩ রান করেছিলেন কোহলি, যা আজও রেকর্ড। এবার টানা দ্বিতীয়বার ট্রফি জয়ের পাশাপাশি এই রেকর্ড ভাঙতে দেখতে চান সমর্থকরা।

Follow Us