AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: রোহিতদের সঙ্গে আমেরিকা গেলেন না, বিশ্বকাপের আগে কী হল বিরাটের?

T20 World Cup 2024: আগামী ২ জুন থেকে শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৫ এবং ২৬ মে রাতে দুই ব্যাচে ভারতীয় টিমের সদস্যদের আমেরিকা যাওয়ার কথা ছিল। প্রথম ব্যাচের ক্রিকেটাররা ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছে গিয়েছেন। রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের সঙ্গে অবশ্য বিরাট কোহলি মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেননি। কেন জানেন?

Virat Kohli: রোহিতদের সঙ্গে আমেরিকা গেলেন না, বিশ্বকাপের আগে কী হল বিরাটের?
Virat Kohli: রোহিতদের সঙ্গে আমেরিকা গেলেন না, বিশ্বকাপের আগে কী হল বিরাটের?
| Updated on: May 27, 2024 | 3:05 PM
Share

কলকাতা: ভারতের মাটিতে আইপিএলের (IPL) পালা শেষ। এ বার ভারতীয় ক্রিকেট প্রেমীদের নজর পুরোপুরি আসন্ন টি-২০ বিশ্বকাপে। যা হবে এ বার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে। রবিবার রাতে হায়দরাবাদকে হারিয়ে ১৭তম আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। এ বারের আইপিএলের ফাইনালে খেলেননি বিশ্বকাপ টিমে থাকা কোনও ক্রিকেটার। অবশ্য হ্যাঁ রিঙ্কু সিং খেলেছেন নাইট জার্সিতে। কিন্তু তিনি এ বারের বিশ্বকাপে ভারতের রিজার্ভ প্লেয়ারের তালিকায় রয়েছেন। ২৫ এবং ২৬ মে রাতে দুই ব্যাচে ভারতীয় টিমের সদস্যদের আমেরিকা যাওয়ার কথা ছিল। প্রথম ব্যাচের ক্রিকেটাররা ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছে গিয়েছেন। রোহিত-দ্রাবিড়দের সঙ্গে অবশ্য বিরাট কোহলি (Virat Kohli) মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দেননি। কেন জানেন?

সূত্রের খবর অনুযায়ী, বিরাট কোহলি বিশ্বকাপের আগে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ খেলবেন না। তাঁর ৩০ মে নিউ ইয়র্ক যাওয়ার কথা। আসলে তিনি বোর্ডের কাছে কয়েকদিনের ছুটি চেয়ে নিয়েছেন। বিরাট কোহলি পরিবারকে হয়তো কিছুটা সময় দিতে চান। কারণ, ফেব্রুয়ারিতে তাঁর ও বলিউড তারকা অনুষ্কা শর্মার দ্বিতীয় সন্তান অকায় কোহলির জন্ম হয়। তার জন্য বিরাট দেশের মাটিতে হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেননি। তারপরই শুরু হয়ে যায় আইপিএল। ফলে পরিবারের সঙ্গে বিরাট বেশি সময় কাটানোর সুযোগ পাননি। তাই হয়তো বিশ্বকাপের জন্য মার্কিন মুলুকে পাড়ি দেওয়ার আগে কিছুটা সময় নিজের পরিবারকে দিতে চান কোহলি।

বোর্ডের এক কর্তা বলেছেন, ‘বিরাট কোহলি আগে থেকেই আমাদের জানিয়েছিল যে ও দেরি করে দলের সঙ্গে যোগ দেবে। তাই বোর্ডের তরফে ওর ভিসার দিন দেরি করে রাখা হয়েছে। ৩০ মে সকালের দিকে ওর রওনা হওয়ার কথা। বোর্ড বিরাটের সেই অনুরোধে রাজিও হয়েছে।’

২০১৩ সালের পর ভারতীয় শিবিরে আর কোনও আইসিসি ট্রফি আসেনি। এ বার দেখার আইসিসি টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মার ভারত সেই ট্রফির খরা কাটাতে পারে কিনা।

Follow Us