AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বড় জয় আরসিবির, মাইলফলক ছুঁলেন কোহলি!

Virat Kohli : রোহিতের রেকর্ড ভাঙতে কোহলির প্রযোজন ছিল ১৬ রান। ইনিংসের চতুর্থ ওভারেই রোহিতকে ছাপিয়ে গিয়েছেন কোহলি। এর আগে চেন্নাইয়ের বিরুদ্ধেও ১১৭৮ রান করেছিলেন বিরাট। ৩৬ ম্যাচে এই রান করেছেন কোহলি।

বড় জয় আরসিবির, মাইলফলক ছুঁলেন কোহলি!
গনকালও ৫০ করলেন বিরাট।Image Credit: PTI
| Edited By: | Updated on: Apr 13, 2026 | 12:29 PM
Share

কলকাতা : দল জয়ে ফিরেছে, রান পেয়েছেন কোহলিও। কিন্তু ফিল্ডিং করলেন না কোহলি। জানা গিয়েছে, জ্বর নিয়েই মাঠে নেমেছিলেন কোহলি। দলের ফিল্ডিং চলাকালীন স্ত্রী অনুষ্কার দিকে ‘মাথাব্যাথা’র ভঙ্গিমা করে বোঝালেন তিনি। যদিও, এতে খুব একটা অসুবিধে হয়নি। ২৪১ রান তাড়া করতে নেমে মুম্বই করেছে ২১৮ রান। রাজস্থানের বিরুদ্ধে হারের পর অবশেষে জয়ে ফিরেছেন কোহলিরা। তবে ইতিমধ্যেই আইপিএলে আবার রেকর্ড করলেন বিরাট। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০০ রানের মাইলফলক ছুঁলেন বিরাট ।

রবিবার ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে কোহলির রান ছিল ৯৮০। চতুর্থ ওভারেই ১০০০ রানের গন্ডি ছুঁয়ে ফেললেন বিরাট। প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন কোহলি। এর আগেও আইপিএলে কোনও নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে সবথেকে বেশি রানের রেকর্ড গড়েছিলেন কোহলি। আইপিএলে কেকেআরের বিরুদ্ধে ৩৬ ম্যাচে ১১৬১ রান করেছিলেন রোহিত, তাঁর রেকর্ড টপকে গেলেন কোহলি। রোহিতের রেকর্ড ভাঙতে কোহলির প্রযোজন ছিল ১৬ রান। ইনিংসের চতুর্থ ওভারেই রোহিতকে ছাপিয়ে গিয়েছেন কোহলি। এর আগে চেন্নাইয়ের বিরুদ্ধেও ১১৭৮ রান করেছিলেন বিরাট। ৩৬ ম্যাচে এই রান করেছেন কোহলি। যদিও আইপিএল ও চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে এই রান আগেই ছুঁয়ে ফেলেছেন কোহলি। সব মিলিয়ে মুম্বই ও চেন্নাই – দুই দলের বিরুদ্ধেই সর্বোচ্চ রান করে ফেলেছেন কোহলি।

রবিবার প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তুলেছিলেন সল্ট ও কোহলি। ৩৬ বল খেলে সল্ট করেছিলেন ৭৮ রান। ৩৮ বলে অর্ধশতরান করলেন কোহলিও। ২০ বলে ৫৩ রান করলেন অধিনায়ক রজত পাতিদার। ২৪০ রান করল আরসিবি। সেই রান তুলতে ব্যর্থ হওয়ায় ২০২৪, ২০২৫, ২০২৬ – তিন বছর মুম্বইকে হারাল আরসিবি।

Follow Us
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
'নাকা চেকিংয়ে শ্রীময়ীর সঙ্গে 'ভয়ঙ্কর' ঘটনা, নিন্দা করলেন মুখ্যমন্ত্রী
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
আজ থেকে শুরু ট্রাইব্যুনাল, কী সিদ্ধান্ত নেওয়া হবে?
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বাংলায় 'টুকরে টুকরে গ্য়াং'-র সমর্থক? বিস্ফোরক কথা মোদীর মুখে
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
বেলডাঙাতে ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়ল কে? ভোটের আগেই তীব্র উত্তেজনা
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
ভোটার লিস্ট তো ফ্রিজ! ট্রাইবুনালে কি ২৭ লক্ষের ভোটাধিকার ফিরবে?
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?