AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs South Africa: ফের ব্যর্থ বিরাট, আরও একটা বছর সেঞ্চুরিহীন

মার্কো জেনসেনের (Marco Jensen) বলে ব্যক্তিগত ১৮ রানে আউট হন কোহলি। অফস্টাম্পের বাইরের বল যেন তাঁর কাছে আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। প্রথম ইনিংসে লুঙ্গি এনগিডি (Lungi Ngidi) যে ভাবে আউট করেছিলেন, দ্বিতীয় ইনিংসে অনেকটা সে ভাবেই ক্যাচ আউট হলেন কোহলি। প্রথম ইনিংসে করেছিলেন ৩৫। আর দ্বিতীয় ইনিংসে আউট হলেন ১৮ রানে।

India vs South Africa: ফের ব্যর্থ বিরাট, আরও একটা বছর সেঞ্চুরিহীন
ফের ব্যর্থ কোহলি। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Dec 29, 2021 | 4:49 PM
Share

সেঞ্চুরিয়ন: আরও একটা বছর সেঞ্চুরিহীন হয়েই কাটাতে হল বিরাট কোহলিকে (Virat Kohli)। সময়টা একদমই ভালো যাচ্ছে না ভারতের টেস্ট অধিনায়কের। ২০১৯-এ ইডেন গার্ডেন্সে দিন-রাতের টেস্টের পর আর কোনও ফরম্যাটেই সেঞ্চুরি পাননি বিরাট। আজও দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ব্যর্থ হন কোহলি।

মার্কো জেনসেনের (Marco Jensen) বলে ব্যক্তিগত ১৮ রানে আউট হন কোহলি। অফস্টাম্পের বাইরের বল যেন তাঁর কাছে আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে। প্রথম ইনিংসে লুঙ্গি এনগিডি (Lungi Ngidi) যে ভাবে আউট করেছিলেন, দ্বিতীয় ইনিংসে অনেকটা সে ভাবেই ক্যাচ আউট হলেন কোহলি। প্রথম ইনিংসে করেছিলেন ৩৫। আর দ্বিতীয় ইনিংসে আউট হলেন ১৮ রানে। দুটো বছর কেটে গেলেও কোহলির ব্যাটে কোনও সেঞ্চুরি নেই। টানা ৬০ ইনিংসে কোনও শতরান আসেনি তাঁর ব্যাট থেকে। আন্তর্জাতিক ক্রিকেটে একসময় রানমেশিন বলা হল কোহলিকে। কিন্তু টানা ২ বছর ধরে যেভাবে তিনি ব্যর্থ হচ্ছেন, তাতে বিরাটের ভবিষ্যত্‍ নিয়ে প্রশ্নচিহ্ন ক্রমশ জোরালো হচ্ছে।

টেস্ট কেরিয়ারের ৯৮টা ম্যাচ খেলে ফেলেছেন কোহলি। চলতি সিরিজেই নিজের শততম টেস্ট পূর্ণ করবেন বিরাট। ১১ জানুয়ারি কেপটাউনে সিরিজের তৃতীয় টেস্টেই নিজের কেরিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলতে নামবেন বিরাট কোহলি। কিন্তু তাঁর সাম্প্রতিক ফর্ম ক্রমশ চিন্তা বাড়াচ্ছে।

আরও পড়ুন: India vs South Africa: দল নির্বাচনে কোচ ও অধিনায়ককে কথা বলতে দিন, বলছেন শাস্ত্রী

Follow Us