AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: মুহূর্তে স্তব্ধ পুনে, বিরাট কোহলি এ কী করলেন? ক্রিকেটপ্রেমীদের মাথায় হাত…

IND vs NZ, 2nd Test: কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে শূন্যে আউট হয়েছিলেন বিরাট। এ বার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১ রানে আউট হলেন। ভারতের অজি সফরের আগে কোহলির এই ফর্ম নিশ্চিতভাবে চিন্তা বাড়াচ্ছে টিম ইন্ডিয়ার।

Virat Kohli: মুহূর্তে স্তব্ধ পুনে, বিরাট কোহলি এ কী করলেন? ক্রিকেটপ্রেমীদের মাথায় হাত...
Virat Kohli: মুহূর্তে স্তব্ধ পুনে, বিরাট কোহলি এ কী করলেন? ক্রিকেটপ্রেমীদের মাথায় হাত...Image Credit: X
| Updated on: Oct 25, 2024 | 11:05 AM
Share

কলকাতা: বিরাট কোহলি (Virat Kohli) পুনে টেস্টের দ্বিতীয় দিন এক মুহূর্তে চমকে দিলেন ক্রিকেট প্রেমীদের। চলছিল দিনের প্রথম ঘণ্টা। সবে মাত্র ৮টা বল খেলেছেন। সেই সময় বিরাটের মতো তারকা ক্রিকেটারের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত ছিল সিঙ্গল নিয়ে একটা ইনিংস গড়ে তোলা। কারণ অপর প্রান্তে ছিলেন সেট ব্যাটার যশস্বী জয়সওয়াল। কিন্তু কোথায় কী! প্রথম সেশনে বল টার্ন হচ্ছে, বাউন্সও ভালো হচ্ছে। যে কারণে যশস্বী ও শুভমন দ্রুত গতিতে রান তুলতে পারছিলেন না। আর সেটাই কিউয়িদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছিল। এরপর গিল-যশস্বীর পার্টনারশিপ ভাঙার কাজটা করেন নিউজিল্যান্ডের তারকা মিচেল স্যান্টনার। সেই তিনিই কোহলিকেও ফেরালেন গিলকে আউট করার পরের কয়েকটা ওভারে।

৯ নম্বর ডেলিভারিতে বিরাট যে আউট হলেন, তা ফুলটস বল ছিল। অশ্বিন-জাডেজা-সুন্দরের মতো বোলাররা বল ছাড়ার সময় স্পিডে ছাড়েন। তাঁদের ডেলিভারি পিচে পড়ে বল অনেক সময় স্লো হয়। আর স্যান্টনার স্লো ডেলিভারিই দেন। বিরাটের ক্ষেত্রেও সেটাই করেন। আর কোহলি ক্রসব্যাটে খেলতে গেলেন স্লো ফুলটস। এক্কেবারে দায়সারা শটে আউট হলেন। ১০০টিরও বেশি টেস্ট খেলা বিশ্বের সেরা ব্যাটারের কাছে কোনও ভাবেই এমন শট মেনে নেওয়া যায় না। তিনি আউট হওয়ার পর নিজেও যে অত্যন্ত হতাশ হয়েছেন, তা তাঁর চোখ-মুখের ভাব বলে দিচ্ছিল। বিরাট যদি যশস্বীর সঙ্গে জুটি বাঁধতে পারতেন, তা হলে লাঞ্চের পর ইন্ডিয়া দ্রুতগতিতে রান তোলার চেষ্টা করতে পারত।

কোনও তরুণ ক্রিকেটার এমন শট খেললে কিছু বলার নেই। কিন্তু বিরাট কোহলি! ফুলটসে বলে এ ভাবে আউট হবেন, কারও কাছেই প্রত্যাশিত নয়। স্যান্টনারের এই উইকেট মনে করিয়ে দিচ্ছিল ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বাঁ হাতি স্পিনার স্টিভ ও’কিফের কথাও। ২০১৭ সালে ভারতের বিরুদ্ধে পুনে টেস্টে দু-ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়েছিলেন অজি বাঁ হাতি স্পিনার স্টিভ ও’কিফ। এ বার কিউয়ি স্পিনাররাও তেমনই ভয়ঙ্কর হয়ে উঠবেন না তো! এই আশঙ্কাও ঘিরে ধরছে।

Follow Us
দলে দলে ফিরে গেল ওরা, কমতে পারে ভোট
দলে দলে ফিরে গেল ওরা, কমতে পারে ভোট
ফলতায় পুনর্নিবাচন নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে কমিশন
ফলতায় পুনর্নিবাচন নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিতে পারে কমিশন
গণনার দিন দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা, সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস
গণনার দিন দক্ষিণবঙ্গ জুড়ে কমলা সতর্কতা, সঙ্গে কালবৈশাখীর পূর্বাভাস
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের