Virat Kohli: নেপথ্যে বিরাট কোহলি! সিরিজ জয়ের খুশি ডাবল কুশল মেন্ডিসের
Watch Video: ভারত-শ্রীলঙ্কার (IND vs SL) ওডিআই (ODI) সিরিজে মাঠে অবশ্য কুশল ও বিরাটের বেশ লড়াই দেখা গিয়েছে। বিরাটকে দ্বিতীয় ওডিআইতে ডিআরএসে আউট না দেওয়ার সময় কুশল মেন্ডিস হতাশায় হেলমেট ছুড়ে ফেলেছিলেন। সিরিজ শেষে অন্য ছবি দেখা গিয়েছে।

কলকাতা: ভারতীয় টিমকে ওডিআই সিরিজে হারানোর পর খুশির হাওয়া বইছে শ্রীলঙ্কা শিবিরে। এর আগে টিম ইন্ডিয়াকে দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে শেষ বার ১৯৯৭ সালে হারিয়েছিল শ্রীলঙ্কা। দীর্ঘ ২৭ বছর পর ফের ভারতকে হারানোর পর লঙ্কান টিমে তাই সেলিব্রেশন চলছে। একে সিরিজ জয়ের খুশি, তার উপর বিরাট কোহলির (Virat Kohli) থেকে উপহার— একেবারে জমে ক্ষীর হয়েছে কুশল মেন্ডিসের (Kusal Mendis) জন্য। লঙ্কান ক্রিকেটার কুশলকে কী উপহার দিলেন বিরাট কোহলি?
ক্রিকেট মহল জানে কিং কোহলি কথা দিলে, তা রাখেন। অতীতে তিনি তার প্রমাণ দিয়েছেন। আবারও দিলেন। লঙ্কানদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার ওডিআই সিরিজ ভালো কাটেনি। ২-০ ব্যবধানে হারতে হয়েছে মেন ইন ব্লুকে। বিরাট কোহলিরও এই সিরিজটা ভালো কাটেনি। ৩টে ওডিআই ম্যাচের একটিতেও হাফসেঞ্চুরি করতে পারেননি তিনি। তাঁর ব্যাটিং গড় ১৯.৩৩। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআইতে সাতটি দ্বিপাক্ষিক সিরিজে এটিই বিরাটের সবচেয়ে কম। নিজের পারফরম্যান্স যেমনই হোক না কেন, তিনি কথা দিয়ে কথা রাখার মানুষ। তাই সেটাই করেছেন। বিরাট কোহলির কাছে তাঁর জার্সি চেয়েছিলেন শ্রীলঙ্কান কিপার-ব্যাটার কুশল মেন্ডিস। কলম্বোয় বুধবার তৃতীয় ওডিআই ম্যাচের শেষে কুশল মেন্ডিসকে নিজের সই করা জার্সি উপহার দিয়েছেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
Kusal Mendis took Virat Kohli’s autograph on the jersey. 🐐🇮🇳pic.twitter.com/o8jq0VwLmY
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 8, 2024
এই ওডিআই সিরিজে মাঠে অবশ্য কুশল ও বিরাটের বেশ লড়াই দেখা গিয়েছে। বিরাটকে দ্বিতীয় ওডিআইতে ডিআরএসে আউট না দেওয়ার সময় কুশল মেন্ডিস হতাশায় হেলমেট ছুড়ে ফেলেছিলেন। ২২ গজে তাঁদের কথা কাটাকাটি হতেও দেখা গিয়েছে। অবশ্য মাঠে তাঁদের যাই হোক না কেন, মাঠের বাইরে লেজেন্ড বিরাট কোহলির জন্য অফুরান শ্রদ্ধা রয়েছে কুশল মেন্ডিসের। তার প্রমাণ মিলেছে। অতীতে একাধিক বার দেখা গিয়েছে, যে দেশের ক্রিকেটাররা বিরাট কোহলির থেকে তাঁর জার্সি চেয়েছেন, তিনি তাঁদের তা দিয়েছেন। এ বারও তার অন্যথা হল না।
VIRAT KOHLI IS THE BEST HUMAN BEING. ❤️
– King Kohli is gem of a person. 🐐💎 pic.twitter.com/aYBzS1yttv
— Tanuj Singh (@ImTanujSingh) August 8, 2024
