AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli: চাই আর ৫৩ রান, ‘হোম’ ম্যাচে বড় রেকর্ডের সামনে বিরাট কোহলি

IND vs NZ, Test Series: ঘরের মাঠে এই টেস্ট সিরিজে বিরাট কোহলির (Virat Kohli) দিকে সকলের বিশেষ নজর থাকবে। এই সিরিজে এক বিশেষ রেকর্ড গড়ার সুযোগ রয়েছে তাঁর। যা করতে পারলে তিনি যোগ দেবেন সচিন-দ্রাবিড়-গাভাসকরের এক এলিট লিস্টে। কী সেই রেকর্ড?

Virat Kohli: চাই আর ৫৩ রান, 'হোম' ম্যাচে বড় রেকর্ডের সামনে বিরাট কোহলি
চাই আর ৫৩ রান, কিউয়ি টেস্ট সিরিজে বিরাট কোহলির সামনে বড় রেকর্ডের হাতছানিImage Credit: PTI
| Updated on: Oct 14, 2024 | 7:16 PM
Share

কলকাতা: ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand) টেস্ট সিরিজের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বুধ-সকালে বেঙ্গালুরুতে রোহিত শর্মা ও টম ল্যাথামদের প্রথম টেস্ট ম্যাচ। বাংলাদেশকে কয়েকদিন আগে ২ ম্যাচের টেস্ট সিরিজে হারিয়েছে টিম ইন্ডিয়া। এ বার অজি সফরে যাওয়ার আগে কিউয়িদের টেস্ট (Test) সিরিজে ভারতের ক্লিনসুইপ করার পালা। ঘরের মাঠে এই টেস্ট সিরিজে বিরাট কোহলির (Virat Kohli) দিকে সকলের বিশেষ নজর থাকবে। এই সিরিজে এক বিশেষ রেকর্ড গড়ার সুযোগ রয়েছে তাঁর। যা করতে পারলে তিনি যোগ দেবেন সচিন-দ্রাবিড়-গাভাসকরের এক এলিট লিস্টে। কী সেই রেকর্ড?

সেপ্টেম্বরে ভারতের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে ২টি টেস্টে বিরাট কোহলি করেন মোট ৯৯ রান। একটি হাফসেঞ্চুরিও আসেনি তাঁর ব্যাটে। সামনেই ভারতের অস্ট্রেলিয়া সফর। তার আগে বিরাট রানে ফিরলে ভারতীয় টিমের শক্তিও আরও বাড়বে। বর্ডার-গাভাসকর ট্রফির আগে ঘরের মাঠে ৩ টেস্টের সিরিজে কিউয়িদের বিরুদ্ধে বিরাটের ব্যাট জ্বলতে দেখতে চান তাঁর অনুরাগীরা। এই সিরিজ শুরুর আগে জেনে নিন কোন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে রয়েছেন কোহলি?

১১৫টি টেস্টে এখনও অবধি বিরাট করেছেন ৮৯৪৭ রান। বেঙ্গালুরু তাঁর ঘরের মাঠই বলা চলে। ১৭টা মরসুম আইপিএলে তিনি আরসিবির হয়ে খেলেছেন। সেই দিক থেকে বেঙ্গালুরু তাঁর দ্বিতীয় বাড়িও। সেখানেই আর ৫৩ রান করলেই টেস্টে কোহলির নামে ৯ হাজার রান পূর্ণ হবে। ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে এই মাইলস্টোন স্পর্শ করবেন কোহলি। আর সেটা করলেই কোহলি ঢুকে পড়বেন সচিন তেন্ডুলকর (১৫,৯২১ রান), রাহুল দ্রাবিড় (১৩,২৬৫ রান) ও সুনীল গাভাসকরের (১০,১২২ রান) এলিট গ্রুপে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও আকাশ দীপ।

রিজার্ভ প্লেয়ার -মায়াঙ্ক যাদব, নীতীশ রেড্ডি, হর্ষিত রানা, প্রসিধ কৃষ্ণ।

Follow Us
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
এসআইআর মামলায় মোড় ঘোরানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, কী জানেন?
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ
পুরীতে ছিল লুকিয়ে, সেখান থেকেই গ্রেফতার তৃণমূলের দিলীপ