AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Virat Kohli : প্রস্তুত হয়েই এসেছিলাম…ম্যাচ জিতে হুঁশিয়ারি দিলেন কোহলি!

Virat Kohli : ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে কোহলির প্রশংসা করলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক ঈশান কিষান। তাঁর কথায়,"রান তাড়া করার সময় বিরাটভাইকে আউট করা খুব গুরুত্বপূর্ণ। যখন উনি রান করা শুরু করেন, ওঁকে আটকানো খুব কঠিন।" জলে গেল তাঁর নিজের ৮০ রানের ইনিংস।

Virat Kohli : প্রস্তুত হয়েই এসেছিলাম...ম্যাচ জিতে হুঁশিয়ারি দিলেন কোহলি!
Image Credit: PTI
| Edited By: | Updated on: Mar 29, 2026 | 2:03 PM
Share

কলকাতা : তাঁর ব্যাটিং দেখে কে বলবে, তিনি এখন শুধু একটি ফরম্যাটে খেলেন ? আইপিএল খেলতে নেমেছেন প্রায় ১০ মাস পর ? শনিবার আইপিএলের প্রথম ম্যাচেই এত সাবলীল ব্যাটিং দেখে অনেকেরই প্রশ্ন, কোহলি কি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানের তালিকায় ছিলেন? ম্যাচের পর কোহলি বললেন, তিনি যথেষ্ট বিরতি নিয়েই আইপিএলে নেমেছেন। শনিবার তাঁকে যথেষ্ট ছন্দে দেখলেন সমর্থকরা। দুর্দান্ত ব্যাটিং থেকে স্ত্রী অনুষ্কাকে ফ্লাইং কিস, বাদ গেল না কিছুই। ৩৮ বলে ৬৯ রানে অপরাজিত থেকে প্রথম ম্যাচেই দলকে জয়ের সরণিতে পৌঁছে দিলেন কিং কোহলি।

১৬তম ওভারেই ১৮ রান নিয়ে ম্যাচ ছিনিয়ে নিয়ে চলে যান বিরাট। তারপর গ্যালারিতে বসে থাকা স্ত্রীর দিকে ফ্লাইং কিস ছুঁড়লেন কোহলি। পাল্টা ফ্লাইং কিস দিলেন অনুষ্কাও। এরপরেই সঙ্গী টিম ডেভিডকে সঙ্গে নিয়ে ড্রেসিংরুমের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে কোহলির বক্তব্য,”এই মাঠে ফিরতে পেরে আবার খুব ভাল লাগছে। এক বছর আগে এই মাঠেই শেষ টি-টোয়েন্টি ম্যাচ (আইপিএল ফাইনাল) খেলেছিলাম। সাম্প্রতিক সময়ে ওয়ান ডে সিরিজগুলো আমাকে ছন্দ ধরে রাখতে সাহায্য করেছে। আমি জানি, নিজের ফিটনেস নিয়ে পরিশ্রম করলে আমার ক্ষেত্রে আরও সুবিধে হবে।”

ভারতের হয়ে এতদিন খেলার পর এখন একটি ফরম্যাট খেলেন কোহলি। এই নিয়েই তাঁর মত,”গত ১৫ বছর ধরে যেমন ঠাসা সূচি ছিল ও আমি যেধরনের ক্রিকেট খেলেছি, আমার ক্ষেত্রে ক্লান্ত হয়ে যাওয়ার একটা ঝুঁকি ছিল। কিন্তু এখন এই বিরতিগুলো পেয়ে আমার লাভ হয়। আমি মানসিক ভাবে চনমনে থাকি। বাড়তি বিরতিগুলো আমাকে মানসিক ভাবে তরতাজা করে তোলে। অবশ্যই দলের সাফল্যে আপনি অবদান রাখতে চান এবং সেটাই আপনাকে মানসিকভাবে উদ্দীপ্ত করে তোলে।” মত কোহলির।

গতকাল ২৬ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেলেছেন দেবদত্ত পাডিক্কাল। তাঁকে নিয়ে কোহলির মত,”অসাধারণ এক ইনিংস দেখলাম। শুরু থেকে শেষ পর্যন্ত ভাল খেলেছে। আমার পরিকল্পনা ছিল, পাওয়ারপ্লে-তে আক্রমণাত্মক ব্যাটিং করতে কিন্তু দেব যেভাবে দায়িত্ব নিয়ে ইনিংসের গতি বাড়িয়েছে, তা দলের জন্য এক ইতিবাচক বার্তা দেয়। আমরা যদি ২৫-২৬ বল বাকি থাকতেই ম্যাচ শেষ করে দিই, তাহলে রান রেটের দিক থেকেও এগিয়ে যাব আমরা। এই পরিকল্পনা ছিল আমাদের। আমি ওকেই যতটা সম্ভব বল খেলার সুযোগ করে দিয়েছি। খুব ভাল খেলেছে দেবদত্ত।”

ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে কোহলির প্রশংসা করলেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক ঈশান কিষান। তাঁর কথায়,”রান তাড়া করার সময় বিরাটভাইকে আউট করা খুব গুরুত্বপূর্ণ। যখন উনি রান করা শুরু করেন, ওঁকে আটকানো খুব কঠিন।” জলে গেল তাঁর নিজের ৮০ রানের ইনিংস। অবশ্য, প্রথম ম্যাচেই বড় ব্যবধানে জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ডেবিউ ম্যাচেই জেকব ডাফি নিয়েছেন ৩ উইকেট। এই ম্যাচই যেন প্রমান, যেখানে গতবছর শেষ হয়েছিল, সেখান থেকেই এই বছর নতুন যাত্রা শুরু করল আরসিবি।

Follow Us
ঢিলেঢালা পোশাকে স্বচ্ছন্দ কামারহাটির CPM প্রার্থী, কুল থাকতে কী করছেন?
ঢিলেঢালা পোশাকে স্বচ্ছন্দ কামারহাটির CPM প্রার্থী, কুল থাকতে কী করছেন?
ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল নেতার বাড়িকে লক্ষ্য করে 'বোমাবাজি'
ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূল নেতার বাড়িকে লক্ষ্য করে 'বোমাবাজি'
কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার মন্তব্যের নিন্দায় অমিত শাহ
কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতার মন্তব্যের নিন্দায় অমিত শাহ
মালদার ৪ কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল কমিশনের
মালদার ৪ কেন্দ্রে পুলিশ পর্যবেক্ষক বদল কমিশনের
বিরোধী দলের সরকার, তাও তামিলনাড়ু-কেরলে নির্বিঘ্নে SIR: অমিত শাহ
বিরোধী দলের সরকার, তাও তামিলনাড়ু-কেরলে নির্বিঘ্নে SIR: অমিত শাহ
তৃণমূলের অভিযোগ, পুলিশ পর্যবেক্ষককে বদল করল কমিশন
তৃণমূলের অভিযোগ, পুলিশ পর্যবেক্ষককে বদল করল কমিশন
জয়ী প্রার্থীকে বদলেছে তৃণমূল, এন্টালিতে ইস্যু কী? ভোটাররা কী বলছেন?
জয়ী প্রার্থীকে বদলেছে তৃণমূল, এন্টালিতে ইস্যু কী? ভোটাররা কী বলছেন?
'দাবি পূরণ না হলে ভোট নয়', গ্রামবাসীদের ক্ষোভ নিয়ে রাজনৈতিক তরজা
'দাবি পূরণ না হলে ভোট নয়', গ্রামবাসীদের ক্ষোভ নিয়ে রাজনৈতিক তরজা
বাজারে দাম নেই, ভোটের প্রচারে 'অমূল্য' আলু, কে কী বলছেন?
বাজারে দাম নেই, ভোটের প্রচারে 'অমূল্য' আলু, কে কী বলছেন?
TMC-র ৯ প্রার্থীর নাম বিবেচনাধীন, হাইকোর্টে দ্রুত হস্তক্ষেপের আর্জি
TMC-র ৯ প্রার্থীর নাম বিবেচনাধীন, হাইকোর্টে দ্রুত হস্তক্ষেপের আর্জি