Virat Kohli: অভিষেক ম্যাচে কত রান? সেওয়াগ-পুত্রর প্রশ্নে ক্লিন বোল্ড বিরাট কোহলি
Virat Kohli Viral Interview: বিরাট কোহলির নেতৃত্বে ২০০৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। সে বারই সিনিয়র দলে সুযোগ পান কিং কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক হয়। সেই ম্যাচে কত রান করেছিলেন? এমন প্রশ্নে খেই হারালেন বিরাট। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে বিরাট কোহলিকে প্রশ্ন করছেন বীরেন্দ্র সেওয়াগের পুত্র আর্যবীর। বিশ্ব ক্রিকেটে বোলারদের ত্রাস ছিলেন বীরু। তাঁর ছেলেও ক্রিকেট শিখছেন। তবে বোলিংয়ে নয়, প্রশ্নে বিরাটকে ক্লিন বোল্ড করেন আর্যবীর।

বিরাট কোহলির স্মৃতিশক্তি কতটা ভালো? এ যেন কঠিন প্রশ্ন। বর্তমান প্রজন্মে বিশ্বের সেরা ব্যাটার বিরাট কোহলি। তিন ফরম্যাটেই বছরের পর বছর রাজত্ব করেছেন কিং কোহলি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অবশ্য পাওয়া যায়নি বিরাট কোহলিকে। পিতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। অনেকেই মনে করেছিলেন, ধরমশালায় সিরিজের শেষ ম্যাচে বিরাটকে দেখা যেতে পারে। সেই সম্ভাবনাও নেই। ২২ মার্চ হয়তো আইপিএলেই বিরাটের প্রত্যাবর্তন দেখা যেতে পারে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।
বিরাট কোহলির নেতৃত্বে ২০০৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। সে বারই সিনিয়র দলে সুযোগ পান কিং কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক হয়। সেই ম্যাচে কত রান করেছিলেন? এমন প্রশ্নে খেই হারালেন বিরাট। একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে বিরাট কোহলিকে প্রশ্ন করছেন বীরেন্দ্র সেওয়াগের পুত্র আর্যবীর। বিশ্ব ক্রিকেটে বোলারদের ত্রাস ছিলেন বীরু। তাঁর ছেলেও ক্রিকেট শিখছেন। তবে বোলিংয়ে নয়, প্রশ্নে বিরাটকে ক্লিন বোল্ড করেন আর্যবীর।
স্টার স্পোর্টসে বিরাটের সাক্ষাৎকার নিয়েছিলেন খুদে আর্যবীর। বিরাটকে প্রশ্ন করেন অভিষেক ম্যাচ নিয়ে। কত রান করেছিলেন, বিরাটও মনে করতে পারেননি। অনুমানের ভিত্তিতে বলেছিলেন, ৮ রান। বিরাট সেই প্রসঙ্গে আরও বলেন, ‘আসলে অভিষেক ম্যাচ খেলার উত্তেজনায় সেই মুহূর্তে আমার মাথায় কিছু ছিল না। আর তোমার বাবার (বীরেন্দ্র সেওয়াগ) জায়গাতেই সুযোগ পেয়েছিলাম।’
. @imVkohli discusses how his inspiration to play cricket came from players like @sachin_rt #RahulDravid, @VVSLaxman281 & @virendersehwag also talks about his debut as opener!
Be sure to watch IPL on Star Sports from MARCH 22
Watch the full video 👉🏻 : https://t.co/10KKRk1C9l pic.twitter.com/8sfjRMhURJ
— Star Sports (@StarSportsIndia) March 4, 2024
শ্রীলঙ্কায় অভিষেক ম্যাচে ওপেন করেছিলেন বিরাট কোহলি। বীরেন্দ্র সেওয়াগের চোট থাকায় বিরাটের সুযোগ আসে। ওপেন করে বিরাটের অবদান ছিল ১২ রান। ম্যাচটি ভারত হেরেছিল।
