AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Washington Sundar: দর বাড়ল ওয়াশিংটনের, দল ‘সুন্দর’ বানাতে তিন IPL টিমের নজরে

IPL 2025 Mega Auction: পুনে টেস্টে নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারত। সেই টেস্টে টিম ইন্ডিয়া হারলেও ভারতের জার্সিতে দুরন্ত পারফর্ম করেন ওয়াশিংটন সুন্দর। ২ ইনিংসে ১১টি উইকেট নেন তিনি। এই পারফরম্যান্সের সুবাদে 'দর' বেড়েছে ওয়াশির।

Washington Sundar: দর বাড়ল ওয়াশিংটনের, দল 'সুন্দর' বানাতে তিন IPL টিমের নজরে
Washington Sundar: দর বাড়ল ওয়াশিংটনের, দল 'সুন্দর' বানাতে তিন IPL টিমের নজরে Image Credit: PTI
| Updated on: Oct 29, 2024 | 1:43 PM
Share

কলকাতা: আইপিএলের দশ টিম কোন ক্রিকেটারদের ধরে রাখল, তা নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহের অন্ত নেই। এ বছরের শেষে আইপিএলের মেগা নিলাম। তার আগে ৩১ অক্টোবর ১০টি দল বোর্ডকে জমা দেবে রিটেন করা ক্রিকেটারদের তালিকা। মেগা নিলাম মানে আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজি চাইবে তাদের দল সুন্দর করে সাজাতে। এ বার জানা গিয়েছে, দেশের তারকা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) উঠতে চলেছেন আইপিএলের মেগা নিলামে। একইসঙ্গে শোনা যাচ্ছে, তিন ফ্র্যাঞ্চাইজির নজরে রয়েছেন তিনি। কোন কোন টিম আগ্রহ দেখাচ্ছে বছর পঁচিশের তারকা অলরাউন্ডারকে নিয়ে?

পুনে টেস্টে নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারত। সেই টেস্টে টিম ইন্ডিয়া হারলেও ভারতের জার্সিতে দুরন্ত পারফর্ম করেন ওয়াশিংটন সুন্দর। ২ ইনিংসে ১১টি উইকেট নেন তিনি। এই পারফরম্যান্সের সুবাদে ‘দর’ বেড়েছে ওয়াশির। এমনটাই বলতে হচ্ছে। কারণ, টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, এ বছরের মেগা নিলামে ভাগ্য পরীক্ষা হবে ওয়াশিংটন সুন্দরের। এক নির্ভরযোগ্য সূত্র টাইমস অব ইন্ডিয়াকে বলেছে, ‘ওয়াশিংটন সুন্দর নিলামে উঠতে চায়। এই মুহূর্তে তিনটে দল – মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস ওকে দলে নিতে আগ্রহী। সানরাইজার্স হায়দরাবাদের আইপিএলের রিটেনশন লিস্টে ও নেই। কিন্তু ওকে হায়দরাবাদ আরটিএম কার্ড ব্য়বহার করে আইপিএল নিলামে রিটেন করতে পারে।’

প্রায় সাড়ে তিন বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে কামব্যাকটা ভালোই করেছেন সুন্দর। এ বার তামিলনাড়ুর অলরাউন্ডারকে নিয়ে যে কারণে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহ দেখাচ্ছে। তিনি ২০১৭ সাল থেকে আইপিএলে খেলছেন। এখনও অবধি আইপিএলে ৬০টি ম্যাচ খেলেছেন তিনি। তাতে নিয়েছেন ৩৭টি উইকেট। করেছেন ৩৭৮ রান। রাইজিং পুনে সুপারজায়ান্টের জার্সিতে আইপিএল কেরিয়ার শুরু হয় সুন্দরের। গত আইপিএলে তাঁকে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে দেখা গিয়েছিল।

Follow Us
কেশপুরে বিজেপির প্রচারে শোরগোল, কী হল?
কেশপুরে বিজেপির প্রচারে শোরগোল, কী হল?
'একুশে যা, ২০২৬-ও তাই', সংকল্পপত্র প্রকাশের মঞ্চে কাকে খোঁচা তাপসের?
'একুশে যা, ২০২৬-ও তাই', সংকল্পপত্র প্রকাশের মঞ্চে কাকে খোঁচা তাপসের?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী