AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Team India: সামনের ১৮ মাসে… হায়দরাবাদে নামার আগে আগামীর লক্ষ্য পরিষ্কার করলেন গৌতমের সহকারী

আগামী দুটো বছর ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ২০২৫ সালে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ। আর ২০২৬ সালে রয়েছে টি-২০ বিশ্বকাপ। যে কারণে ভারতীয় টিম ম্যানেজমেন্ট একটা কোর টিম বেছে নিতে চাইছে।

Team India: সামনের ১৮ মাসে... হায়দরাবাদে নামার আগে আগামীর লক্ষ্য পরিষ্কার করলেন গৌতমের সহকারী
সামনের ১৮ মাসে... হায়দরাবাদে নামার আগে আগামীর লক্ষ্য পরিষ্কার করলেন গৌতমের সহকারীImage Credit: X
| Updated on: Oct 11, 2024 | 10:33 PM
Share

কলকাতা: ক্রিকেট বিশ্বে মেন ইন ব্লুর খ্যাতি ছড়িয়ে রয়েছে বহুদূর। শনি-রাতে হায়দরাবাদে রয়েছে ভারত-বাংলাদেশের (India vs Bangladesh) শেষ টি-২০ ম্যাচ। যা জিতে বাংলাদেশকে ক্লিন সুইপ করতে মরিয়া সূর্যরা। এ বছর এরপর ভারতীয় ক্রিকেট টিমের কিউয়ি টেস্ট সিরিজ রয়েছে। বছর শেষের দিকে অজি সফর রয়েছে। এরপর আগামী দুটো বছর ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ২০২৫ সালে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ। আর ২০২৬ সালে রয়েছে টি-২০ বিশ্বকাপ। যে কারণে ভারতীয় টিম ম্যানেজমেন্ট একটা কোর টিম বেছে নিতে চাইছে। যে টিমের রিজার্ভ বেঞ্চেও থাকবেন অতি শক্তিশালী, প্রতিভাবান ক্রিকেটাররা। বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচের আগে গৌতম গম্ভীরের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে প্রেস কনফারেন্সে সে কথাই বলেছেন।

ভারতের বর্তমান সহকারী কোচ রায়ান টেন দুশখানে বলেন, ‘আমরা কিছু শক্তিশালী প্লেয়ারদের নিয়ে একটা কোর দল গড়ে তুলতে চাই। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ রয়েছে। ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপ রয়েছে। আমাদের টিমের গভীরতা সম্পর্কে আমরা জানি। সকলেই জানে এই ভারতীয় টিম কী করতে পারে।’

গৌতমের জমানায় দলের ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়ায় বিশ্বাসী ভারতীয় টিম। সেই ক্ষেত্র থেকে দুশখাতে বলেন, ‘দলের ছেলেরা কী করতে পারে, তা আমাদের জানা। ওদের স্বাধীনতা দিতে হবে। যাতে ওরা তুলে ধরতে পারে যে সুযোগ পেলে তারা কেমন কাজে লাগাতে পারে। এমনটা নয় যে ১২০ টা বলের প্রতিটাতেই রান করতে হবে। কিন্তু মাইন্ডসেট পরিষ্কার রাখতে হবে।’

রায়ানের কথায়, ‘আমাদের দলে অনেক ভালো ক্রিকেটার আছে। সকলের দিকে আরও বেশি নজর দিতে হবে। আগামী ১৮ মাসের মধ্যে আমরা এমন একটা দল তৈরি করতে চাই, যে টিমের সকলে সব ফর্ম্যাটে শক্তিশালী হবে।’

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত