Virat Kohli: খেলছেন না কিং কোহলি, বিরাট পুত্রকে ‘সই’ করে নিল RCB
Virat Kohli Son RCB: বিরাট কোহলির কাছে সেকেন্ড হোম বলা যায় বেঙ্গালুরু। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলার সুবাদে এই শহরের ছেলে হয়ে উঠেছেন বিরাট। ম্যাচেই শুধু নয়, বিরাট কোহলি প্র্যাক্টিসে নামলেও গ্যালারিতে ভিড় জমে যায়। কিং কোহলিকে এই শহর আপন করে নিয়েছে। তাঁকে নিয়ে পাগলামি নতুন নয়। এ বার বিরাট পুত্রকে নিয়েও উন্মাদনা। উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ চলছে।

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে খেলছেন না বিরাট কোহলি। প্রাথমিক ভাবে প্রথম দুই টেস্টের স্কোয়াড ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রত্যাশিত ভাবেই স্কোয়াডে ছিলেন বিরাট কোহলি। যদিও শেষ মুহূর্তে ব্যক্তিগত কারণে সরে দাঁড়ান। বোর্ড তাঁর ছুটি মঞ্জুরও করে। কারণটা এখন আর কারও অজানা নয়। গত ১৫ ফেব্রুয়ারি পুত্র সন্তান হয়েছে বিরাট-অনুষ্কার। তবে এই খুশির খবর পাঁচ দিন পর প্রকাশ্যে এনেছিলেন বিরাট-অনুষ্কা। মনে করা হয়েছিল, ধরমশালায় ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে খেলতে পারেন বিরাট কোহলি। ধরমশালা টেস্টের স্কোয়াড ঘোষণা করে বোর্ড। তাতে নেই বিরাটের নাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেখা যাবে বিরাটকে। তাঁর আগে বিরাট পুত্রকে ‘সই’ করে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর! বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports– এর এই প্রতিবেদনে।
বিরাট কোহলির কাছে সেকেন্ড হোম বলা যায় বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলার সুবাদে এই শহরের ছেলে হয়ে উঠেছেন বিরাট। ম্যাচেই শুধু নয়, বিরাট কোহলি প্র্যাক্টিসে নামলেও গ্যালারিতে ভিড় জমে যায়। কিং কোহলিকে এই শহর আপন করে নিয়েছে। তাঁকে নিয়ে পাগলামি নতুন নয়। এ বার বিরাট পুত্রকে নিয়েও উন্মাদনা। উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় সংস্করণ চলছে। গত বার এই টুর্নামেন্ট মুম্বইতেই সীমাবদ্ধ ছিল। এ বার টুর্নামেন্ট হচ্ছে বেঙ্গালুরু এবং দিল্লিতে। টুর্নামেন্টের প্রথম ১১টি ম্যাচ হচ্ছে বেঙ্গালুরুতেই।
View this post on Instagram
আইপিএলে যেমন ঘরের মাঠে সমর্থন মেলে, তেমনই উইমেন্স প্রিমিয়ার লিগেও ব্যাপক সমর্থন পাচ্ছেন স্মৃতি মান্ধানারা। উইমেন্স প্রিমিয়ার লিগের উদ্বোধনী সংস্করণে সাফল্য পায়নি আরসিবি। এ বার দুর্দান্ত পারফর্ম করছে। আর জার্সি নম্বর ১৮-র প্রতি আবেগটা একই। বিরাট কোহলির মতো স্মৃতিও ১৮ নম্বর জার্সি। উইমেন্স প্রিমিয়ার লিগেও আরসিবি সমর্থকরা মজে বিরাট কোহলিতে। তাঁর সদ্যোজাত পুত্রসন্তানকে নিয়ে নানা মজার পোস্টার স্মৃতিদের ম্যাচে।
RCB’s fans welcomes Akaay at the Chinnaswamy stadium. pic.twitter.com/pmlf5Jivbb
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) February 24, 2024
ভারত-ইংল্যান্ড টেস্টেও গ্যালারিতে দেখা গিয়েছিল বিরাট-পুত্র অকায়কে নিয়ে পোস্টার। রাঁচির গ্যালারিতে পোস্টার দেখা গিয়েছিল, ‘আমরা অকায়ের অভিষেক চাই।’ তেমনই চিন্নাস্বামী স্টেডিয়ামে স্মৃতিদের ম্যাচে পোস্টার, ‘আরসিবিতে স্বাগত অকায়’। বিরাট পুত্র ক্রিকেটারই হবেন, এই ভবিষ্যদ্বাণী এখনই করা যায় না। ক্রিকেটার হলেও ভবিষ্যতে আরসিবিতেই সই করবেন নিশ্চয়তা নেই। তবে আরসিবি সমর্থকরা তাঁকে ‘সই’ অর্থাৎ বন্ধু বানিয়ে নিয়েছে। বিরাট কোহলি বেঙ্গালুরুতে প্র্যাক্টিসে নামলে যে হইচই পড়ে যাবে, এ বিষয়ে সন্দেহ নেই।
