AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arjun Tendulkar: ‘ও তো কয়লা…’, সচিন-পুত্রকে নিয়ে বেফাঁস যুবরাজের বাবা যোগরাজ সিং

Yuvraj Singh's father Yograj Singh: ভারতের বিশ্বজয়ী অধিনায়ককে নিয়েও অতীতে বেশ কয়েকবার বেফাঁস মন্তব্য করেছেন যোগরাজ সিং। যার পরিপ্রেক্ষিতে যুবরাজ সিং আবার মন্তব্য করেছিলেন, তাঁর বাবা এমন বেফাঁস মন্তব্য করেই থাকেন, সেগুলো নিয়ে মাথা ঘামাতে না। এ বার সচিন-পুত্রকে নিয়ে করা যোগরাজ সিংয়ের মন্তব্য ঝড় তুলেছে।

Arjun Tendulkar: 'ও তো কয়লা...', সচিন-পুত্রকে নিয়ে বেফাঁস যুবরাজের বাবা যোগরাজ সিং
Image Credit: PTI FILE
| Updated on: Sep 07, 2024 | 8:22 PM
Share

মাঝে মাঝেই তাঁর মন্তব্যে ঝড় ওঠে। তিনি বলতে ভারতের প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং। তাঁর আরও একটা পরিচয়, যুবরাজ সিংয়ের বাবা। ভারতের জোড়া বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য যুবরাজ সিং অনেকবারই নিজের উত্থান প্রসঙ্গে বাবার অবদান তুলে ধরেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম সফল ক্রিকেটার যুবরাজ। যদিও তাঁর বাবা মনে করেন, ছেলের কেরিয়ারে বারবার বাধা তৈরি করেছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতের বিশ্বজয়ী অধিনায়ককে নিয়েও অতীতে বেশ কয়েকবার বেফাঁস মন্তব্য করেছেন যোগরাজ সিং। যার পরিপ্রেক্ষিতে যুবরাজ সিং আবার মন্তব্য করেছিলেন, তাঁর বাবা এমন বেফাঁস মন্তব্য করেই থাকেন, সেগুলো নিয়ে মাথা ঘামাতে না। এ বার সচিন-পুত্রকে নিয়ে করা যোগরাজ সিংয়ের মন্তব্য ঝড় তুলেছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরকে নিয়ে বলেছেন, ‘আপনারা কয়লার খনিতে হিরে দেখেছেন? ও কিন্তু কয়লা।’ অর্জুন তেন্ডুলকরের ক্রিকেটীয় দক্ষতা প্রসঙ্গে আরও যোগ করেন, ‘কয়লার খনি থেকে হিরে বের করার সময় সেটা কার্যত পাথরই থাকে। যে এর মূল্য বোঝে, সেটাকে ঘষে মেজে হিরেতে পরিণত করে। কোহিনূরের মতো দামি হিরেও তৈরি করতে পারেন।’

এখানেই শেষ নয়, যোগরাজ আরও যোগ করেন, ‘কিন্তু ভুল হাতে পড়লে সে এর মূল্য না বুঝে ধংস করে দিতে পারে। আমি এটা বলি না, বরং আমাকে নিয়ে যুবরাজ সিংই বলে যে আমার বাবার হাতে ম্যাজিক রয়েছে, আমি আজ যা কিছু, তাঁর জন্যই।’ অর্জুন তেন্ডুলকরকে নিয়ে যোগরাজ সিংয়ের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকেই মনে করেন, যোগরাজ সিং ঠিকই বিশ্লেষণ করেন। আবার অনেকের মতে, তাঁর এমন কড়া মন্তব্য করা ঠিক হয়নি।

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?