AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WTC Points Table: মুল্ডারের হাতে ২য় টেস্টেও বাংলা বধ প্রোটিয়াদের, WTC-তে কোথায় রইল ভারত?

SA vs BAN: এই জয়ের ফলে ফাইনালের দিকে আরও এক পা বাড়িয়ে নিল দক্ষিণ আফ্রিকা। ৮ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৭২। প্রোটিয়াদের বর্তমানে পিসিটি ৭৫%। ৫০% পিসিটি নিয়ে ভারত রয়েছে ৪ নম্বরে। ৫ নম্বরে নামল বাংলাদেশ। তাদের পিসিটি ৪০.৭৪%।

WTC Points Table: মুল্ডারের হাতে ২য় টেস্টেও বাংলা বধ প্রোটিয়াদের, WTC-তে কোথায় রইল ভারত?
ফাইল ছবিImage Credit: Getty Images
| Updated on: Nov 25, 2026 | 7:07 PM
Share

সেঞ্চুরিয়ন: প্রথম টেস্টে বাংলাদেশের ভরাডুবি বাঁচাতে পারেননি তৌহিদ হৃদয়ের অসামান্য ব্যাটিং। এবার দ্বিতীয় টেস্টেও দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ। ইনিংস ও ২১৯ রানের বড় ব্যবধানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হার টাইগার্সদের। প্রোটিয়া পেসারদের দাপটে প্রায় ৩৪ ওভারের মধ্যেই অল আউট হয়ে যায় বাংলাদেশ। এর ফলে ২-০ সিরিজ জিতে গেল প্রোটিয়ারা।

প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯১ রানেই অল আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। সর্বোচ্চ রান করেছিলেন ওপেনার মাহফিজুল ইসলাম (২৩)। ১১ জন ব্যাটারের মধ্যে ৮ জন ১০ রানের গণ্ডি পার করতে পারেননি। ৬০/৪ থেকে দ্রুত ৯১/১০ হয়ে যায় বাংলাদেশ। ৩১ রানের মধ্যে পড়ে যায় ৬ উইকেট। ৩টি করে উইকেট নেন রাবাডা ও জানসেন। ২টি উইকেট পেয়েছেন আনরিখ নকিয়া।

জবাবে ব্যাট করতে নেমে ঝড় তোলে দক্ষিণ আফ্রিকা। ১৩৮ বলে ১৫০ রান করেন ওপেনার মার্কেস আকারম্যান। সেঞ্চুরি করেন উইয়ান মুল্ডারও। ৬৬ ও ৬৭ রানের ইনিংস খেলেন টনি দে জর্জি ও মার্কো জানসেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৮৪ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ৩৩ বলে ৪১ রান করেন তৌহিদ হৃদয়। অধিনায়ক নাজমুল হাসান শান্তর ব্যাট থেকে আসে ৩৪ রান। এর ফলে ইনিংস ও ২১৯ রানে বাংলাদেশকে হারাল দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় ইনিংসে মুল্ডার একাই ধসিয়ে দেন বাংলাদেশ ব্যাটিংকে। ১১ ওভার বল করে মাত্র ৩১ রান দিয়ে ৭ উইকেট নেন তিনি। ২টি উইকেট পেয়েছেন জানসেন। এই জয়ের ফলে ফাইনালের দিকে আরও এক পা বাড়িয়ে নিল দক্ষিণ আফ্রিকা। ৮ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৭২। প্রোটিয়াদের বর্তমানে পিসিটি ৭৫%। ৫০% পিসিটি নিয়ে ভারত রয়েছে ৪ নম্বরে। ৫ নম্বরে নামল বাংলাদেশ। তাদের পিসিটি ৪০.৭৪%। তবে ভারতের কাছে প্রথম লক্ষ্য এই মুহূর্তে নিউজিল্যান্ডকে শেষ ম্যাচে হারানো। নাহলে শেষ মুহূর্তে পা হড়কাতে পারেন শুভমন গিলরাও।

Follow Us