AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022: সঠিক জায়গার বল রাখলে যে কেউ মিষ্ট্রি স্পিনার, কে বলছেন এমন

বেশ কয়েক বছর আইপিএলে কাটিয়ে ফেললেও তাঁর বোলিংয়ের রহস্য আজও ফাঁস করতে পারেননি কেউ। জোরের উপর লেগস্পিন করান বলেই কি? রশিদ খান কিন্তু নিজেকে স্পিন-পেস বোলার বলতে ভালোবাসেন।

IPL 2022: সঠিক জায়গার বল রাখলে যে কেউ মিষ্ট্রি স্পিনার, কে বলছেন এমন
IPL 2022: সঠিক জায়গার বল রাখলে যে কেউ মিষ্ট্রি স্পিনার, কে বলছেন এমন
| Edited By: | Updated on: Apr 02, 2022 | 8:30 AM
Share

মুম্বই: আইপিএলের (IPL 2022) দুনিয়ায় যে ক’জন স্পিনার প্রতিপক্ষের কাছে ত্রাস, প্রথম তিনেই থাকবেন তিনি। আদলে লেগস্পিনার হলেও তাঁর বলের গতি বেশি। আর সেটাই ইউএসপি রশিদ খানের (Rashid Khan)। তিনি নিজেও ৭৫ কিমি বদলে ১০০ কিমি গতিতে বল করতে বেশি ভালোবাসেন। ২৩ বছরের আফগান ক্রিকেটার এ বার খেলছেন নতুন টিম গুজরাত টাইটান্সে (Gujarat Titans)। হার্দিক পান্ডিয়ার ডেপুটি তিনি। বিশ্ব টি-টোয়েন্টির দিকে চোখ রাখলে দেখা যাবে, ৩১২টা ম্যাচে ৪৩৬টা উইকেট নিয়েছেন রশিদ। সেই একই ছন্দে দেখা যাচ্ছে এ বারও। প্রথম ম্যাচে ২৭ রান দিয়ে নিয়েছেন ১টা উইকেট। রশিদ তীব্র আশাবাদী, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে যে পারফরম্যান্স তিনি করেছেন এত দিন, গুজরাতের হয়েও সে ভাবে মেলে ধরতে পারবেন নিজেকে। যতই নতুন টিম হোক, প্রথম ম্যাচে হারুন, খেতাবের দিকেই চোখ রাখছেন আফগান স্পিনার।

রশিদ বলছেন, ‘আমি জোরের উপর বল করি। আর সেই কারণেই আমাকে স্পিন-ফাস্ট বোলার বলা উচিত। এই রকম পেসের উপর স্পিন করানোটা কিন্তু সহজ নয়। এই স্কিলটা আমাকে অর্জন করতে হয়েছে। ৯৬-১০০ কিমি গতিতে সাধারণত বল করি। এই রকম পেসে বল স্পিন করানোটাও কঠিন। কিন্তু আমি ৭০-৮০ কিমির থেকে বেশি গতিতে বল করতে পছন্দ করি। গতির উপর লেগস্পিনটাই আমার পছন্দ। নিজের বোলিং নিয়ে বারবার পরীক্ষানিরীক্ষা চালিয়েছি। যাতে ভালো বোলিং করতে পারি।’

লেগস্পিনার হলেও খুব বেশি কবজির ব্যবহার করেন না। যে কারণে নিজেকে পুরোপুরি লেগস্পিনারও মানতে নারাজ রশিদ। তাঁর কথায়, ‘আমি পুরোপুরি লেগস্পিনার নই। তার কারণ লেগস্পিনাররা যে ভাবে কবজির ব্যবহার করে, আমি তা করি না। আমি আঙুলই বেশি ব্যবহার করে থাকি। সে দিক থেকে দেখলে আমাকে ফিঙ্গার স্পিনার বলাই উচিত।’

রশিদের ধারাবাহিক সাফল্যের রহস্য কী? ‘ধারাবাহিকতাই একমাত্র রহস্য। সঠিক লাইন, লেন্থে বল করাটাই আসল। সেটা ফ্লিপার দিই আর লেগস্পিন করি। নিজের স্কিলের উপর আস্থা এবং সঠিক জায়গায় বল করতে পারাটাই ক্রিকেটের আসল রহস্য। এটা নিয়েই আমি কাজ করি নিয়মিত। যে সঠিক জায়গায় নিয়মিত বল করতে পারে, সেই কিন্তু মিস্ট্রি স্পিনার হতে পারে। আর ধারাবাহিকতা হল একটা মানসিকতা।’

আরও পড়ুন: IPL 2022: গম্ভীর ভাইয়ার জন্যই আজ এই জায়গায়, বলছেন আয়ুষ বাদোনি

Follow Us