AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durand Cup 2026 Full Schedule: প্রকাশিত ডুরান্ড কাপের সূচি, কবে মাঠে নামছে ইস্ট-মোহন?

Kolkata Football: ডুরান্ড কাপের সব ম্যাচ এবার দেখানো হবে সোনি স্পোর্টস ও সোনি লিভ অ্যাপে। এবারে মোট ৬টি গ্ৰুপে খেলবে ২৪টি দল। প্রতিটি গ্ৰুপের প্রথম স্থানে থাকা দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে পয়েন্টস তালিকার সেরা দুই দল যাবে কোয়ার্টার ফাইনালে।

Durand Cup 2026 Full Schedule: প্রকাশিত ডুরান্ড কাপের সূচি, কবে মাঠে নামছে ইস্ট-মোহন?
ইস্টবেঙ্গল ও মোহনবাগানImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 03, 2026 | 3:55 PM
Share

কলকাতা : প্রকাশিত হল ডুরান্ড কাপ ২০২৬-এর (Durand Cup 2026) সম্পূর্ণ ক্রীড়াসূচি। ২৫ জুলাই থেকে শুরু হতে চলেছে ১৩৫তম ডুরান্ড কাপ। কলকাতার দুটি ভেন্যুসহ দেশের মোট ৬টি জায়গায় অনুষ্ঠিত হবে এই শতাব্দীপ্রাচীন টুর্নামেন্ট। মোট ২৪টি ক্লাব খেলছে এই সংস্করণে। যার মধ্যে রয়েছে বিদেশী ক্লাবও। এর পাশাপাশি, এও জানা গিয়েছিল যে এবারের ডুরান্ড কাপে নেই গত বছরের রানার্স ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্লাবকে এই বার সুযোগ দেওয়া হয়নি।

আগেই জানা গিয়েছিল, একই গ্ৰুপে রয়েছে কলকাতার দুই শতাব্দী প্রাচীন ক্লাব, ইস্টবেঙ্গল ও মোহনবাগান। এবার সূচি প্রকাশের পর দেখা গেল, এই দুই দলের ম্যাচ দিয়েই শুরু হবে ডুরান্ড কাপ ২০২৬-এর আসর। উদ্বোধনের দিন, ২৫ জুলাই কলকাতা ডার্বিতে খেলবে দুই প্রধান। ২৫ জুলাই, বিকেল ৫টা থেকে সল্টলেক স্টেডিয়ামে হবে কলকাতা ডার্বি। ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে, কলকাতার সল্টলেক যুবভারতী স্টেডিয়াম ও কিশোরভারতী স্টেডিয়ামে খেলা হবে।

Durand Cup 2026

তিন প্রধানের সূচি : মোহনবাগান – বনাম ইস্টবেঙ্গল (২৫ জুলাই, বিকেল ৫টা)

বনাম সাউথ ইউনাইটেড (৪ আগস্ট, সন্ধ্যা ৭টা)

বনাম সিআইএসএফ প্রটেক্টরস (১০ আগস্ট, বিকেল ৪টে)

এর মধ্যে একমাত্র সিআইএসএফ প্রটেক্টরসের বিরুদ্ধে কিশোর ভারতী স্টেডিয়ামে খেলবে মোহনবাগান। বাকি সব ম্যাচই হবে সল্টলেক স্টেডিয়ামে।

ইস্টবেঙ্গল – বনাম মোহনবাগান (২৫ জুলাই, বিকেল ৫টা)

বনাম সিআইএসএফ প্রটেক্টরস (৩১ জুলাই, সন্ধ্যা সাড়ে ৭টা)

বনাম সাউথ ইউনাইটেড (৭ আগস্ট, সন্ধ্যা ৭টা)

লাল-হলুদও একমাত্র সিআইএসএফ প্রটেক্টরসের বিরুদ্ধে কিশোর ভারতী স্টেডিয়ামে খেলবে। বাকি সব ম্যাচই যুবভারতী স্টেডিয়ামে হবে।

মহামেডান – বনাম বাঘপত এফসি (২৭ জুলাই, সন্ধ্যা ৭টা)

বনাম সমলেশ্বরী স্পোর্টিং (২ আগস্ট, বিকেল ৪টে)

বনাম ভারতীয় আর্মি (১২ আগস্ট, সন্ধ্যা ৭টা)

সমলেশ্বরীর বিরুদ্ধে ম্যাচটিই একমাত্র যুবভারতী স্টেডিয়ামে খেলবে সাদা-কালো ব্রিগেড। তাদের বাকি সব ম্যাচই হবে কিশোর ভারতী স্টেডিয়ামে।

ডুরান্ড কাপের সব ম্যাচ এবার দেখানো হবে সোনি স্পোর্টস ও সোনি লিভ অ্যাপে। এবারে মোট ৬টি গ্ৰুপে খেলবে ২৪টি দল। প্রতিটি গ্ৰুপের প্রথম স্থানে থাকা দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। দ্বিতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে পয়েন্টস তালিকার সেরা দুই দল যাবে কোয়ার্টার ফাইনালে। কলকাতায় দুটি কোয়ার্টার ফাইনাল খেলা হবে ১৬ আগস্ট সন্ধ্যা ৭টা নাগাদ ও ১৭ আগস্ট বিকেল ৪টে নাগাদ। দুটি সেমিফাইনালের মধ্যে একটি পেয়েছে কলকাতার যুবভারতী স্টেডিয়াম। এছাড়া ২৩ আগস্ট ফাইনালও হবে যুবভারতী স্টেডিয়ামে। কিন্তু সময় জানানো হয়নি এখনও। তবে প্র্যাকটিস, প্রস্তুতি ছাড়াই দুই দল কিভাবে ডার্বিতে খেলবে, তাই নিয়েই চিন্তিত দুই প্রধানের সমর্থকেরা।

Follow Us