AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup, Argentina: আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, তদন্তে নামল এফবিআই!

Claudio Tapia: এফবিআইয়ের তদন্তের মুলে আছে ফ্লোরিডাভিত্তিক সংস্থা ট্যুরপ্রডএন্টার (Tourpraudenter LLC)। আর্জেন্টিনার বাইরে তাদের ফুটবল ফেডারেশনের আর্থিক লেনদেন করে এই সংস্থা। সংস্থাটি নিয়ে অভিযোগ, তাঁরা বেশ বড় অঙ্কের আর্থিক তছরুপ করেছেন।

FIFA World Cup, Argentina: আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ, তদন্তে নামল এফবিআই!
লিও মেসি!Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 09, 2026 | 12:28 PM
Share

আমেরিকা : বিশ্বকাপের মাঝেই চাপে আর্জেন্টিনা।  আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন বা আফার (AFA) বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে এফবিআই (FBI)। অভিযোগ, যুক্তরাষ্ট্রে একাধিক অনিয়ম করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (Argentina Football Federation)। আর্জেন্টিনার সংবাদপত্র লা নাসিওন-এর (La Nacion) মতে, এফবিআই খতিয়ে দেখছে, সভাপতি ক্লদিও তাপিয়ার (Claudio Tapia) নেতৃত্বে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন কিভাবে আর্থিক ব্যবস্থা কাজে লাগিয়ে কয়েকশো মিলিয়ন ডলার লেনদেন করেছে। পুরো বিষয়ে আদৌ কোনও কারচুপি হয়েছে কি না, সেটাও দেখছে এফবিআই।

লা নাসিওন-এর প্রতিবেদন অনুযায়ী, এফবিআই ফ্লোরিডাভিত্তিক সংস্থা ট্যুরপ্রডএন্টার (Tourpraudenter LLC) -কে নিয়ে তদন্ত করছে। আর্জেন্টিনার বাইরে মেসিদের ফুটবল ফেডারেশনের আর্থিক লেনদেন করে এই সংস্থা। সংস্থাটি নিয়ে অভিযোগ, তাঁরা বেশ বড় অঙ্কের আর্থিক তছরুপ করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালের শেষ দিকে ও চলতি বছরের শুরুতে সংস্থার মালিক জেভিয়ার ফারোনি মোট ৫টি ব্যাংকে একাধিক ডলার লেনদেন করেছেন। এই ব্যাঙ্কগুলির মধ্যে আছে সিটি ব্যাঙ্ক (City Bank), সিনোভাস , জেপি মর্গ্যান (JP Morgan), পিএনসি ব্যাঙ্ক (PNC Bank) ও ব্যাঙ্ক অফ আমেরিকা (Bank of America)। ব্যাঙ্কগুলি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই ট্যুরপ্রডএন্টার আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের থেকে প্রায় ২৬ কোটি মার্কিন ডলার বা ২৫০০ কোটি টাকা আয় করেছে। এর মধ্যে প্রায় ৫ কোটি ৭০ লক্ষ ডলার বা ভারতীয় মূল্যে ৫৫০ কোটি টাকা বিভিন্ন সংস্থা ও সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করেছে সংস্থাটি । তবে ওই অর্থ কেন দেওয়া হয়েছে, তা জানতে পারা যায়নি।

তাপিয়ার বিরুদ্ধে আগেও দুর্নীতির অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই। এর আগেও তিনি সমস্যায় পড়েছিলেন। সব মিলিয়ে, যখন মেসিরা বিশ্বজয়ের প্রায় দোরগোড়ায়, তখন আর্থিক তছরূপের অভিযোগে বিদ্ধ তাঁদের ফুটবল সংস্থা।

Follow Us