AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi, Kolkata: ‘দাঙ্গা’! আন্তর্জাতিক স্তরে মুখ পুড়ল কলকাতার, যুবভারতীর ঘটনায় নিন্দায় মুখর মেসির দেশের সংবাদমাধ্যম!

LM10 in Kolkata: ক্লারিন তাদের একটি প্রতিবেদনে 'দাঙ্গা' উল্লেখ করে লিখেছে, "আয়োজকদের বিরুদ্ধে উঠেছে রাজনৈতিক দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ। বিভিন্ন ধরনের বস্তু নিক্ষেপ করায় ও সিকিওরিটি ব্রিচ হওয়ায় মাত্র ২২ মিনিটে অনুষ্ঠান শেষ করেন আর্জান্টাইন মহাতারকা। আর তখনই এই সংকট দেখা দেয়।"

Lionel Messi, Kolkata: 'দাঙ্গা'! আন্তর্জাতিক স্তরে মুখ পুড়ল কলকাতার, যুবভারতীর ঘটনায় নিন্দায় মুখর মেসির দেশের সংবাদমাধ্যম!
‘দাঙ্গা’ লিখল আর্জেন্টিনা!
| Updated on: Dec 15, 2025 | 1:27 PM
Share

আগেই আমেরিকা ও ব্রিটেনের সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল ‘মেসির কলকাতা সফর’। আর তাতেই গোটা বিশ্বের কাছে মাথা কাটা গিয়েছিল সিটি অফ জয়ের। আর এবার মেসির দেশের মানুষের কাছেও মুখ লোকানোর জায়গা রইল না আমাদের। আর্জেন্টিনার প্রথম সারির সংবাদমাধ্যম ‘ক্লারিন’ ও ‘লা নাসিয়ন’-এ প্রকাশিত হয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনার কথা।

ক্লারিন তাদের একটি প্রতিবেদনে ‘দাঙ্গা’ উল্লেখ করে লিখেছে, “আয়োজকদের বিরুদ্ধে উঠেছে রাজনৈতিক দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ। বিভিন্ন ধরনের বস্তু নিক্ষেপ করায় ও সিকিওরিটি ব্রিচ হওয়ায় মাত্র ২২ মিনিটে অনুষ্ঠান শেষ করেন আর্জান্টাইন মহাতারকা। আর তখনই এই সংকট দেখা দেয়।” এ ছাড়াও ক্লারিনের এই রিপোর্টে স্পষ্ট ভাবে লেখা হয়েছে, “রাজনীতিবিদ ও কর্মকর্তাদের মাধ্যমে মেসির চারদিকে একটা দেওয়াল তৈরি হয়েছিল। যার ফলে তাঁকে দেখতে পাননি সমর্থকরা।”

আর্জেন্টিনার আর এক সংবাদমাধ্যম ‘লা নাসিয়ন’ তুলে ধরেছে মাঠের মধ্যে কীভাবে রদ্রিগো ডি’পলের সঙ্গে অসভ্যতা করা হয়। তারা একটি এক্স পোস্টও সেখানে এমবেড করেছে। আর এর আগেও ‘নিউ ইয়র্ক টাইমস’, ‘দ্য গার্ডিয়ান’ বা ‘বিবিসি’ এই ঘটনার তীব্র নিন্দা করেছে।

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে