AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ISL Season 11: প্রথম আইএসএলকে স্মরণীয় করে রাখতে মরিয়া মহমেডান

ISL 2024-25, Mohammedan Sporting Club: আইএসএল মিডিয়া ডে উপলক্ষে লিগে অংশ নেওয়া ১৩ টি দলের মধ্যে সাতটি দল সাংবাদিক সম্মেলনে অংশ নেয়। সাংবাদিক সম্মেলনের শুরুতেই আসে মহমেডান স্পোর্টিং। কোচ আন্দ্রে চেরনিশভের সঙ্গে ছিলেন বাঙালি ডিফেন্ডার সামাদ আলি মল্লিক, মিজো ডিফেন্ডার জোডিংলিয়ানা রালতে ও ঘানার ডিফেন্ডার জোসেফ আদজেই।

ISL Season 11: প্রথম আইএসএলকে স্মরণীয় করে রাখতে মরিয়া মহমেডান
Image Credit: OWN Arrangement
| Edited By: | Updated on: Sep 04, 2024 | 5:16 PM
Share

কলকাতা: ভারতীয় ফুটবলের শীর্ষ লিগে এবার ইস্ট-মোহনের সঙ্গে ঢুকে পড়েছে অপর প্রধানও। গত বছর আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলের দরজা খুলেছে সাদা-কালোর। বহু যুগ বাদে দেশের শীর্ষ লিগে একসঙ্গে কলকাতার তিন প্রধানকে খেলতে দেখা যাবে। প্রথম বার দেশের সেরা লিগে পা রেখেই নিজেদের জাত চেনাতে তৈরি সাদা-কালো ব্রিগেড। মহমেডান কোচ আন্দ্রে চের্নিশভ নিজেও আশাবাদী দলের উপরে।

বুধবার দুপুরে রাজারহাটের ধারে এক হোটেলে আইএসএল মিডিয়া ডে উপলক্ষে লিগে অংশ নেওয়া ১৩ টি দলের মধ্যে সাতটি দল সাংবাদিক সম্মেলনে অংশ নেয়। সাংবাদিক সম্মেলনের শুরুতেই আসে মহমেডান স্পোর্টিং। কোচ আন্দ্রে চেরনিশভের সঙ্গে ছিলেন বাঙালি ডিফেন্ডার সামাদ আলি মল্লিক, মিজো ডিফেন্ডার জোডিংলিয়ানা রালতে ও ঘানার ডিফেন্ডার জোসেফ আদজেই।

বঙ্গতনয় সামাদ আলি মল্লিক মুখিয়ে আছেন আইএসএল খেলতে। তিনি বললেন,’আমরা চ্যালেঞ্জ নিতে তৈরি। আই লিগ ও আইএসএল আলাদা টূর্নামেন্ট। কোচ যেভাবে গাইড করছেন আমরা সেভাবেই এগিয়ে যাচ্ছি। আশা করছি ভালো কিছু করতে পারব।’

সাদা-কালো কোচের কথায়, ‘আমি জানি আইএসএলের মান কতটা উন্নত। এটা কলকাতা লিগ বা আই-লিগ নয়। দলে আমাদের একাধিক তরুণ ফুটবলার আছে। আশা করছি ভালো করব। চ্যালেঞ্জ তো রয়েছেই। এমন সব ভারতীয় ফুটবলাররা খেলবে, যারা জাতীয় দলে নিয়মিত। এছাড়াও সব দলের বিদেশিরাও অনেক ভয়ঙ্কর।’

প্রথম মরসুমে অবশ্য ট্রফি নিয়ে ভাবতে নারাজ মহমেডান স্পোর্টিং। ধাপে ধাপে এগিয়ে যেতে চায় তাঁরা।১৬ সেপ্টেম্বর, ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে ঘরের মাঠ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মহামেডানের আইএসএল অভিযান শুরু হচ্ছে।

Follow Us