AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jason Gillespie: আকিব জাভেদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য, পিসিবির বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন অজি কোচ!

PCB: ২০২৪ সালের এপ্রিল থেকে ডিসেম্বর অবধি পাক দলের কোচ ছিলেন গিলেসপি। তিনি আরও দাবি করেছেন, যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে তাঁর হাজার হাজার ডলার এখনও পাওনা রয়েছে। তাঁর মাহিনাও সময়ে দেওয়া হয়নি। একারণেই তিনি পাকিস্তানের বর্তমানের পরিস্থিতিকে হৃদয়বিদারক বলে জানিয়েছেন।

Jason Gillespie: আকিব জাভেদকে নিয়ে বিস্ফোরক মন্তব্য, পিসিবির বিরুদ্ধে মুখ খুললেন প্রাক্তন অজি কোচ!
জেসন গিলেসপিImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Sep 08, 2026 | 1:42 PM
Share

করাচি : একের পর এক বিতর্কে জেরবার পাকিস্তান ক্রিকেট দল। তবে এর মধ্যেই অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা পেসার ও পাক টেস্ট দলের প্রাক্তন কোচ জেসন গিলেসপি পিসিবির কাজকর্ম নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তাঁর অভিযোগের তীর আকিব জাভেদের দিকে। তাঁর মতে, আকিব জাভেদ যেদিন থেকে প্রধান নির্বাচক হয়েছিলেন, তবে থেকেই একপ্রকার অন্ধকারে ডুবে যায় পাকিস্তান দল। তাঁর মনে হচ্ছিল, দলের সব সিদ্ধান্তই নিচ্ছেন আকিব, যার ফলে ক্ষতি হচ্ছে পাকিস্তানের।

গিলেসপি বলেন, শুরুতে তিনি টেস্ট দলের প্রত্যেক কাজে থাকছিলেন, নিজেকে মানিয়ে নিচ্ছিলেন কিন্তু ধীরে ধীরে তাঁর দায়িত্ব কমিয়ে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়, যে কোনও বিষয়েই তাঁর আর কার্যকর ভূমিকা ছিল না। তিনি ছিলেন নামমাত্র কোচ। এই ঘটনায় তিনি খুব ব্যথিত হয়েছিলেন ও আদৌ ক্রিকেটের সঙ্গে আর যুক্ত থাকতে চান কিনা, সেই বিষয়েও ভাবতে বাধ্য হন। তিনি আরও দাবি করেছেন, যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে তাঁর হাজার হাজার ডলার এখনও পাওনা রয়েছে। তাঁর মাহিনাও সময়ে দেওয়া হয়নি। গিলেসপি জানিয়েছেন, তিনি কখনওই কোনও নীতির সঙ্গে আপস করতে চাননি। গিলেসপির অভিযোগ অনুযায়ী, আকিব জাভেদ পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ও বোর্ডের সমর্থন পেতেন। একারণেই তিনি পাকিস্তানের বর্তমানের পরিস্থিতিকে হৃদয়বিদারক বলে জানিয়েছেন। তাঁর কথায়, “আকিব জাভেদই সমস্যার মূল কারণ এবং তিনি যতদিন থাকবেন, পাক ক্রিকেট তত পিছিয়ে যাবে।”

২০২৪ সালের এপ্রিল থেকে ডিসেম্বর অবধি পাক দলের কোচ ছিলেন গিলেসপি।  শেষ অবধি তিনি বলেন, একজন যোগ্য কোচকে পর্যাপ্ত সময় ও স্বাধীনতা দিতে হবে। যাবতীয় সমস্যা মেটাতে গেলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার। কোচকে নিজের মতো কাজ করতে দেওয়া প্রয়োজন। এগুলি করলেই আস্তে আস্তে উন্নতি হবে পাক ক্রিকেটের।

Follow Us
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
ঘাটালে জলযন্ত্রণা, কী বলছেন বাসিন্দারা?
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
মা নেই, বাবা শয্যাশায়ী, সংগ্রামই 'শিক্ষক' নদিয়ার ১৩ বছরের সঞ্জুর
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ