AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

গম্ভীরের হাসিই ‘কিলার কম্বো’, বিশ্বকাপ জয়ের পর ধোনির বার্তায় মুগ্ধ ক্রিকেট বিশ্ব!

নিজের পোস্টে ধোনি লেখেন, আমেদাবাদে ইতিহাস তৈরি হয়েছে। দলের সকল ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ভারতীয় ক্রিকেট সমর্থকদের অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, এই দলকে খেলতে দেখা সত্যিই আনন্দের। বিশেষ করে প্রধান কোচ গৌতম গম্ভীরকে নিয়ে ধোনির মন্তব্য নজর কেড়েছে।

গম্ভীরের হাসিই 'কিলার কম্বো', বিশ্বকাপ জয়ের পর ধোনির বার্তায় মুগ্ধ ক্রিকেট বিশ্ব!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 09, 2026 | 2:19 PM
Share

কলকাতা: বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে ভারতীয় ক্রিকেট। আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে ইতিহাস গড়েছে ‘মেন ইন ব্লু’। অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে তৃতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপ জিতে ঘরের মাঠে নতুন কীর্তি স্থাপন করেছে ভারত। এই ঐতিহাসিক জয়ের পর ভারতীয় দলকে বিশেষ বার্তা পাঠালেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন ধোনি। তবে ভারতের এই সাফল্যের পর তিনি ইনস্টাগ্রামে একটি বিশেষ পোস্ট করেন, যেখানে দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং পেসার জসপ্রীত বুমরাকে আলাদাভাবে প্রশংসা করেন তিনি। ধোনির এই বার্তা ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছে।

নিজের পোস্টে ধোনি লেখেন, আমেদাবাদে ইতিহাস তৈরি হয়েছে। দলের সকল ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা ভারতীয় ক্রিকেট সমর্থকদের অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, এই দলকে খেলতে দেখা সত্যিই আনন্দের। বিশেষ করে প্রধান কোচ গৌতম গম্ভীরকে নিয়ে ধোনির মন্তব্য নজর কেড়েছে। তিনি মজা করেই লিখেছেন, “কোচ সাহেবের মুখে হাসিটা দারুণ মানিয়েছে। হাসি আর তীব্রতা এই দু’ই মিলেই যেন একেবারে কিলার কম্বো।” ধোনির এই মন্তব্য দ্রুতই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পাশাপাশি জসপ্রীত বুমরাকে নিয়েও আলাদা করে প্রশংসা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। ধোনি লেখেন, বুমরা সম্পর্কে কিছু না লিখলেই বরং ভালো, কারণ তিনি একজন ‘চ্যাম্পিয়ন বোলার’। ফাইনালে বুমরার দুর্দান্ত পারফরম্যান্সই ভারতের জয়ের অন্যতম প্রধান কারণ হয়ে ওঠে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে বুমরাহ ৪ ওভারে মাত্র ১৫ রান দেন এবং ৪টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কোনো পেসারের এটিই সেরা বোলিং ফিগার। পুরো টুর্নামেন্ট জুড়েও তিনি ছিলেন ভারতের অন্যতম সেরা অস্ত্র। এমনকি বরুণ চক্রবর্তীকেও পিছনে ফেলে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে উঠে আসেন বুমরাহ। ২০২৪ সালের বিশ্বকাপের পর, ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন গৌতম গম্ভীর। তাঁর কোচিংয়েই ইতিমধ্যেই দুটি আইসিসি শিরোপা জিতেছে ভারত। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এবং টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। এখন গম্ভীর ও ভারতীয় দলের সামনে নতুন লক্ষ্য। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে ১৬ বছরের খরা কাটিয়ে আবারও ট্রফি জয়ের স্বপ্ন দেখছে ভারত। সেই লক্ষ্যেই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে চায় টিম ইন্ডিয়া।

Follow Us