AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Asian Games Medal Tally: এশিয়ানে তিরন্দাজদের জয়জয়কার, একদিনে ৪ সোনা জিতল ভারত!

Asian Games: এই মুহূর্তে পদক তালিকায় এক নম্বরে আছে চিন। তাদের মোট প্রাপ্ত পদকের সংখ্যা ২৬৯। ১৪৯টি সোনা পেয়েছে চিন। দুই নম্বরে আছে জাপান। তাদের মোট পদক সংখ্যা ১৯১। তারা পেয়েছে ৪৬টি সোনা। তিন নম্বরে আছে দক্ষিণ কোরিয়া। তাদের মোট পদক সংখ্যা ৯৯, এর মধ্যে ২৪টি সোনা।

Asian Games Medal Tally: এশিয়ানে তিরন্দাজদের জয়জয়কার, একদিনে ৪ সোনা জিতল ভারত!
নীরু ধান্দা ও কিনান চেনাইImage Credit: PTI
| Edited By: | Updated on: Sep 30, 2026 | 4:13 PM
Share

জাপান: এশিয়ান গেমসে সুখের সময় ফিরল ভারতের। আজ, বুধবার এশিয়ান গেমসের ১১তম দিনে স্বর্ণবৃষ্টির সম্মুখীন হল ভারত। এক দিনেই এল ৪ খানা সোনা। এর ফলে ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৮ তে। তীরন্দাজিতে ৩টি ও শ্যুটিং বিভাগে সোনা পেল ভারত। এই মুহূর্তে পদক তালিকায় ৭ নম্বরে ভারত।

প্রথমে তীরন্দাজিতে পুরুষদের কম্পাউন্ড বিভাগে সোনা জেতে ভারত। ফাইনালে চিনকে ২৩৮-২৩৭ পয়েন্টে হারিয়েছে ভারত। ভারতের হয়ে সোনা পেয়েছেন কুশল দালাল, গণেশ মণিরত্নম ও সাহিল যাদব। প্রথম ৩ সিরিজে ভারত পিছিয়ে থাকলেও এরপর থেকে ভারতের দাপট শুরু হয়। ফলে সাহিলরা হারিয়ে দেন চিনকে। তীরন্দাজির মিক্সড কম্পাউন্ড ম্যাচেও সোনা পেয়েছেন সাহিল ও চিকিতা তানিপার্থি। এরপর আবার সোনা পায় ভারত। শ্যুটিংয়ের মিক্সড ট্র্যাপ ইভেন্টে সোনা পেলেন নীরু ধান্দা ও কিনান চেনাই। যোগ্যতা অর্জন পর্বে ৪র্থ স্থানে ছিলেন তাঁরা। তবে নীরু নিজে মহিলাদের ট্র্যাপ ইভেন্টে সোনা জিতেছিলেন। এবার দলগত বিভাগের ম্যাচেও সোনা এল তাঁর ঝুলিতে। ৪০ এর মধ্যে ৩৪ করে এশিয়ান রেকর্ড গড়েছে ভারত। দ্বিতীয় স্থানে শেষ করেছে কাতার। ২৩ স্কোর করে তৃতীয় হয়েছে চিন।

এই মুহূর্তে পদক তালিকায় এক নম্বরে আছে চিন। তাদের মোট প্রাপ্ত পদকের সংখ্যা ২৬৯। ১৪৯টি সোনা পেয়েছে চিন। দুই নম্বরে আছে জাপান। তাদের মোট পদক সংখ্যা ১৯১। তারা পেয়েছে ৪৬টি সোনা। তিন নম্বরে আছে দক্ষিণ কোরিয়া। তাদের মোট পদক সংখ্যা ৯৯, এর মধ্যে ২৪টি সোনা। ৭ নম্বরে আছে ভারত। ভারতের মোট পদক সংখ্যা ৫৯। মোট ১০টি সোনা, ২১টি রুপো ও ২৮টি ব্রোঞ্জ পেয়েছে ভারতীয় দল। আশা করা যাচ্ছে, ভারতীয় দলের যা ফর্ম, পদকের সংখ্যা যদি এবার ১০০ হলে এবার অবাক হওয়ার কিছু থাকবে না।

Follow Us