AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hardik Pandya Trade: হার্দিককে নিয়ে তৎপর CSK, KKR-সহ একাধিক দল, বড় সিদ্ধান্তের পথে মুম্বই?

IPL 2027: এর মধ্যে চর্চায় এসেছে সিএসকে-র নামও। কিন্তু সিএসকে বিশেষ বড় পদক্ষেপ নিতে চাইছে না বলে জানা গিয়েছে। এর প্রধান কারণ, প্রথমে নতুন হেড কোচের দিকে নজর দিচ্ছে চেন্নাই। স্টিফেন ফ্লেমিং সরে যাওয়ার পর নতুন কোচ নিয়োগে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও দলের প্রধান সম্পদ এমএস ধোনির সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে।

Hardik Pandya Trade: হার্দিককে নিয়ে তৎপর CSK, KKR-সহ একাধিক দল, বড় সিদ্ধান্তের পথে মুম্বই?
হার্দিক পান্ডিয়াImage Credit: PTI
| Edited By: | Updated on: Aug 11, 2026 | 11:44 AM
Share

মুম্বই : আইপিএল ২০২৭ (IPL 2027) এর ট্রেড উইন্ডো এখনও খোলা। আর তার মধ্যেই মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। কেকেআর (KKR) ও সিএসকে-র (CSK) পাশাপাশি লখনৌ সুপার জায়ান্টস (LSG) ও রাজস্থান রয়্যালসও (RR) ভারতীয় অলরাউন্ডারকে দলে নিতে আগ্রহী। যদিও এখনও পর্যন্ত কোনও দলের সঙ্গে ট্রেড নিয়ে উল্লেখযোগ্য কোনও আলোচনা হয়নি। মুম্বই ইন্ডিয়ান্সও হার্দিককে ছাড়ার বিষয়ে কিছু জানায়নি।

এদিকে শোনা গিয়েছে, হার্দিককে রেখে দিতে পারে মুম্বই। তাঁকে নিয়ে কয়েকটি দলের সঙ্গে মুম্বইয়ের কথা হলেও সেই আলোচনা এখনও প্রাথমিক পর্যায়েই রয়েছে। মুম্বই দলের একটি সূত্র জানিয়েছে, হার্দিককে শেষ অবধি রিটেন করতে পারে মুম্বই। ৫বারের আইপিএল চ্যাম্পিয়ন দলের মতে, হার্দিক শুধু একজন নির্ভরযোগ্য ব্যাটার বা বোলার নয়। তাঁর অভিজ্ঞতাও দলের জন্য গুরুত্বপূর্ণ।

একাধিক রিপোর্টে বলা হচ্ছে, দিল্লির অক্ষর প্যাটেলকে চাইছে মুম্বই ইন্ডিয়ান্স। অক্ষর দলে এলে স্পিন বোলিং বিভাগ আরও শক্তিশালী হবে মুম্বইয়ের, যার ফলে আখেরে লাভবান হবে দল। এমনকি, অক্ষর প্রয়োজনীয় সময়ে ভাল ব্যাটও করেন, যা দলের পক্ষে লাভবান হতে পারে। অক্ষর দলে এলে একজন বিদেশী খেলানোর জায়গাও বাড়বে মুম্বইয়ের। এর মধ্যে চর্চায় এসেছে সিএসকে-র নামও। কিন্তু সিএসকে বিশেষ বড় পদক্ষেপ নিতে চাইছে না বলে জানা গিয়েছে। এর প্রধান কারণ, প্রথমে নতুন হেড কোচের দিকে নজর দিচ্ছে চেন্নাই। স্টিফেন ফ্লেমিং সরে যাওয়ার পর নতুন কোচ নিয়োগে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও দলের প্রধান সম্পদ এমএস ধোনির সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে। সিইও কাশি বিশ্বনাথন, রুপা গুরুনাথ, ধোনি- এঁরা দল গঠনে মুখ্য ভূমিকা নেবেন। তারপরেই হার্দিককে নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে সিএসকে।

মাঝে শোনা গিয়েছিল, হার্দিককে নিতে ঝাঁপিয়েছে কেকেআর। কিন্তু কেকেআর নিজেদের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ছাড়তে রাজি না। শোনা গিয়েছে, এই ট্রেড সফল করতে গেলে ক্যামেরন গ্রিনকে ছাড়তে হবে, যা এই মুহূর্তে সম্ভব নয়। কারণ, আইপিএলের কাছাকাছি সময়ে অ্যাশেজ হওয়ার ফলে আইপিএল ২০২৭-এ নাও খেলতে পারেন গ্রিন। তবে হার্দিককে মুম্বই রিটেন করলেই সেটা হবে সবচেয়ে চমকপ্রদ, তাই আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Follow Us
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?