AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hardik Pandya Trade: অনিশ্চিত আইপিএল ভবিষ্যৎ, একটি শর্তেই গুজরাট টাইটান্স থেকেও প্রত্যাখ্যাত হার্দিক!

Mumbai Indians: ২০২২ সালে গুজরাট টাইটান্স হার্দিককে অধিনায়ক ও তিনি আশিষ নেহরার সঙ্গে জুটি বেঁধে দলকে চ্যাম্পিয়ন করেন। ২০২৩ সালেও তাঁর নেতৃত্বে ফাইনালে ওঠে গুজরাট। এরপর ২০২৩ সালের শেষেই মুম্বই কেনে হার্দিককে এবং রোহিত শর্মার বদলে অধিনায়ক করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত একপ্রকার ব্যুমেরাং হয়ে যায় তাঁর জন্য।

Hardik Pandya Trade:  অনিশ্চিত আইপিএল ভবিষ্যৎ, একটি শর্তেই গুজরাট টাইটান্স থেকেও প্রত্যাখ্যাত হার্দিক!
হার্দিক পান্ডিয়াImage Credit: PTI
| Edited By: | Updated on: Aug 12, 2026 | 1:58 PM
Share

মুম্বই : ২০২৭ সালের আইপিএল নিলামের আগে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়াকে ঘিরে আরও জল্পনা বেড়েছে। একটি সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, হার্দিক নাকি তাঁর প্রাক্তন দল গুজরাট টাইটান্সে ফিরতে চেয়েছিলেন। কিন্তু শেষ অবধি সেই ইচ্ছে আর পরিণতি পেল না। এর পিছনে রয়েছে একটি শর্ত।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, গুজরাট টাইটান্স হার্দিককে দলে ফেরাতে আগ্রহী ছিল এবং বর্তমান অধিনয়ক শুভমন গিলের সঙ্গেও বিষয়টি আলোচনা করা হয়। শুভমন এতে আগ্রহী হলেও বিপত্তি ঘটে অন্য। হার্দিক চেয়েছিলেন তাঁকে যেন ক্যাপ্টেন করা হয়, কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি গুজরাট টাইটান্স ম্যানেজমেন্ট। ২০২২ সালে গুজরাট টাইটান্স হার্দিককে অধিনায়ক ও তিনি আশিষ নেহরার সঙ্গে জুটি বেঁধে দলকে চ্যাম্পিয়ন করেন। ২০২৩ সালেও তাঁর নেতৃত্বে ফাইনালে ওঠে গুজরাট। এরপর ২০২৩ সালের শেষেই মুম্বই কেনে হার্দিককে এবং রোহিত শর্মার বদলে অধিনায়ক করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত একপ্রকার ব্যুমেরাং হয়ে যায় তাঁর জন্য। মুম্বইয়ের প্রায় প্রতিটি হোম ম্যাচেই হার্দিককে বু করা হয়। মুম্বই সেই বছর ব্যর্থ হয়। এরপর থেকেই মুম্বইয়ের ব্যর্থতা শুরু হয়। ২০২৩-২০২৬, এই ৪ বছরের মধ্যে মুম্বই মাত্র ১ বার প্লে-অফ খেলে। হার্দিক নিজেও আশানুরূপ পারফরম্যান্স করেননি। প্রতি মরশুমেই গড় ২৫-এর নিচে ছিল হার্দিকের।

শুভমন বর্তমানে জাতীয় দলের টেস্ট ও ওডিআই অধিনায়ক হওয়ার ফলে গুজরাটের পক্ষে হার্দিককে পুনরায় তাদের ক্যাপ্টেন করা সম্ভব ছিল না। তাই এই প্রস্তাব বাতিল হয়ে গিয়েছে। ২০২৬ মরশুমে ১৪টি ম্যাচের মধ্যে ১০টি ম্যাচেই হেরে টেবিলের ৯ নম্বরে শেষ করে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে হার্দিককে দলে ধরে রাখা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গুঞ্জন রয়েছে যে কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালসরা আগ্রহী হয়েছেন হার্দিকের বিষয়ে। তবে আপাতত কোন দলে তিনি যান, সেটাই চর্চার বিষয়।

Follow Us
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু