Brazil Football Team: ৩ তারিখ যুবভারতীতে ভারত-ব্রাজিল মহারণ, দেখুন টিকিট কাটার সম্পূর্ণ প্রক্রিয়া
Brazil vs India: সমর্থকদের জন্য এই বিশেষ অফার নিয়ে এসেছে বিখ্যাত বিপণন সংস্থা স্টাইলবাজার। এই ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাপে। যদি আপনি অ্যাপে দুটি টিকিট কাটেন ও তারপর অফার সেকশনে গিয়ে লেখেন অফার কোড, তৎক্ষণাৎ আপনার একটি টিকিটের দাম মকুব হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে একটি টিকিটের দাম ও যাবতীয় GST-ই দিতে হবে।

কলকাতা : আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও ভারত। ফিফা ফ্রেন্ডলি খেলতেই কলকাতায় আসছেন ভিনি-এন্ড্রিকরা। যদিও এতদিন জানা যায়নি যে কত টাকা দিয়ে টিকিট কিনতে হবে। গতমাসের শুরু থেকেই টিকিট পাওয়া যাচ্ছিল ডিস্ট্রিক্ট অ্যাপে।সেপ্টেম্বর মাসের ২ তারিখেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। যেমন ছিল কমদামি টিকিট, তেমন ছিল বেশি দামের টিকিটও। ৯৯৯ টাকা থেকে শুরু হয়েছিল টিকিটের দাম। এরপর ছিল ১৫০০,২০০০, ২৫০০, ৩৫০০, ৪৫০০, ৬০০০, ৭০০০, ৯০০০ টাকার দামের টিকিট। সর্বোচ্চ টিকিটের দাম রাখা হয়েছে ১৫ হাজার টাকা। ডিস্ট্রিক্ট অ্যাপে পাওয়া যাচ্ছে ভারত বনাম ব্রাজিল ম্যাচের টিকিট।
কী করে টিকিট কাটবেন?
১) মোবাইলে ডিস্ট্রিক্ট অ্যাপ খুলুন বা কম্পিউটার বা ল্যাপটপে ডিস্ট্রিক্টের ওয়েবসাইট খুলুন। মোবাইলে অ্যাপ না থাকলে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন।
২) নিজের ফোন নম্বর বা ইমেল আইডি দিয়ে লগইন করুন।
৩) হোমপেজে একটু স্ক্রল করলেই পেয়ে যাবেন ব্রাজিল ও ভারত ম্যাচের পেজ। সেটি খুলুন। যদি হোম পেজে খুঁজে না পান, তাহলে সার্চবারে গিয়ে সার্চ করুন।
৪) প্রথমে ছিল কিউ লিস্ট। অর্থাৎ, আপনার আগেও যাঁরা লাইন দিয়ে ছিলেন, তাঁরা আগে টিকিট কাটার সুযোগ পাচ্ছিলেন। এবার যেহেতু সেসবের কোনও বালাই নেই, তাই আপনি সরাসরি পাবেন ম্যাচের টিকিটের লিঙ্ক।
৫) পেজ খুললে প্রথমেই কতগুলো টিকিট কাটবেন, সেটা পছন্দ করুন।
৬) দেখবেন দাম সহ প্রতিটি ব্লক উল্লেখ করা আছে। সেখান থেকে আপনার পছন্দের টিকিটটি পছন্দ করুন।
৭) এরপর কোন সিটটি আপনি নিতে চান, সেটি পছন্দ করুন।
৮) চেকআউট অপশনে গিয়ে নিজের তথ্য দিয়ে পেমেন্ট করুন।
সমর্থকদের জন্য এই বিশেষ অফার নিয়ে এসেছে বিখ্যাত বিপণন সংস্থা স্টাইলবাজার। এই ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাপে। যদি আপনি অ্যাপে দুটি টিকিট কাটেন ও তারপর অফার সেকশনে গিয়ে লেখেন STYLEBAAZAR50, তৎক্ষণাৎ আপনার একটি টিকিটের দাম মকুব হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে একটি টিকিটের দাম ও যাবতীয় GST-ই দিতে হবে। একই সঙ্গে জানা গিয়েছে, যুবভারতী স্টেডিয়ামের ১ ও ৪ নম্বর গেট থেকে পাওয়া যাবে এই ম্যাচের অফলাইন টিকিটও। এই প্রতিবেদন লেখা অবধি সর্বনিম্ন টিকিটের দাম ৩৫০০ টাকা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার পর আগামীকাল ভারতে আসছে ব্রাজিল। আশা করা হচ্ছে, ৩ তারিখ একটি হাই-ভোল্টেজ ম্যাচ দেখা যাবে যুবভারতীতে।
