AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs Brazil Ticket: ছাড়া হল ভারত বনাম ব্রাজিল ম্যাচের টিকিট! দাম কত? কীভাবে কাটবেন? দেখুন একনজরে!

Brazil Match Ticket: ৩ তারিখ কলকাতায় এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা নাগাদ। তবে দর্শকদের জন্য মাঠের গেট খোলা হবে বিকেল ৪টে নাগাদ। অনলাইনে ডিজিটাল স্ক্যান করেই মাঠে ঢুকতে পারবেন দর্শকরা। আজ, বুধবার বিকেলেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। যেমন রয়েছে কমদামি টিকিট, তেমন রয়েছে বেশি দামের টিকিটও।

India vs Brazil Ticket: ছাড়া হল ভারত বনাম ব্রাজিল ম্যাচের টিকিট! দাম কত? কীভাবে কাটবেন? দেখুন একনজরে!
গুরপ্রীত সিং ও ভিনিসিয়াস জুনিয়রImage Credit: Getty Images, Instagram
| Edited By: | Updated on: Sep 02, 2026 | 4:57 PM
Share

কলকাতা : আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও ভারত। ফিফা ফ্রেন্ডলি খেলতেই কলকাতায় আসছেন ভিনি-রাফিনহারা। যদিও এতদিন জানা যায়নি যে কত টাকা দিয়ে টিকিট কিনতে হবে। আজ বিকেল ৪টে থেকে টিকিট পাওয়া যাচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাপে।

আজ, বুধবার বিকেলেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে। যেমন রয়েছে কমদামি টিকিট, তেমন রয়েছে বেশি দামের টিকিটও। ৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে টিকিটের দাম। এরপর রয়েছে ১৫০০,২০০০, ২৫০০, ৩৫০০, ৪৫০০, ৬০০০, ৭০০০, ৯০০০ টাকার দামের টিকিট। সর্বোচ্চ টিকিটের দাম রাখা হয়েছে ১৫ হাজার টাকা। ডিস্ট্রিক্ট অ্যাপে পাওয়া যাবে ভারত বনাম ব্রাজিল ম্যাচের টিকিট।

কী করে টিকিট কাটবেন?

১) মোবাইলে ডিস্ট্রিক্ট অ্যাপ খুলুন বা কম্পিউটার/ল্যাপটপে ওয়েবসাইট খুলুন। মোবাইলে অ্যাপ না থাকলে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন।

২) নিজের ফোন নম্বর বা ইমেল আইডি দিয়ে লগইন করুন।

৩) হোমপেজে একটু স্ক্রল করলেই পেয়ে যাবেন ব্রাজিল ও ভারত ম্যাচের পেজ। সেটি খুলুন। যদি হোম পেজে খুঁজে না পান, তাহলে সার্চবারে গিয়ে সার্চ করুন।

৪) যেহেতু আপনার আগেও অনেকে লাইন দিয়েছে, তাই আপনাকে নির্দিষ্ট ডিজিটাল কিউতে অপেক্ষা করতে হবে। আস্তে আস্তে কিউ বা লাইন কমবে। সেই সংখ্যা আপনি দেখতে পাবেন।

৫) পেজ খুললে প্রথমেই কতগুলো টিকিট কাটবেন, সেটা পছন্দ করুন।

৬) দেখবেন দাম সহ প্রতিটি ব্লক উল্লেখ করা আছে। সেখান থেকে আপনার পছন্দের টিকিটটি পছন্দ করুন।

৭) এরপর কোন সিটটি আপনি নিতে চান, সেটি পছন্দ করুন।

৮) চেকআউট অপশনে গিয়ে নিজের তথ্য দিয়ে পেমেন্ট করুন।

অনেকেই মনে করছেন, যেহেতু ব্রাজিলকে আনতে বিপুল খরচ হচ্ছে, তাই টিকিটের দাম এত বেশি। ৩ তারিখ কলকাতায় এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টা নাগাদ। তবে দর্শকদের জন্য মাঠের গেট খোলা হবে বিকেল ৪টে নাগাদ। অনলাইনে ডিজিটাল স্ক্যান করেই মাঠে ঢুকতে পারবেন দর্শকরা। মাস কয়েক আগে কলকাতাতেই এসেছিলেন লিওনেল মেসি। সেই ঘটনা আজও মনে রেখেছেন ফুটবল সমর্থকরা। তবে মেসি ম্যাসাকারের পর আবার শহরে পা রাখছে ব্রাজিলের ফুটবল দল, ফলে আবার নিজেদের পছন্দের তারকাদের চোখের সামনে দেখার সুযোগ পেলেন কলকাতাবাসী।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা