AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Live: তৃণমূলের প্রতীক ফ্রিজ মামলার জরুরি শুনানির আবেদন গ্রহণ সুপ্রিম কোর্টে

| Updated on: Sep 21, 2026 | 11:10 AM
Share

Breaking News Live Update in Bengali: নন্দীগ্রামে উপনির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। কংগ্রেস প্রার্থী জেলে থাকলেও, তাঁর হয়ে আজ থেকে প্রচার শুরু করেছেন কংগ্রেস কর্মীরা। তবে, মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থনের কথা বললেও প্রচারে কোনও মমতা তৃণমূল কর্মীকে দেখা যায়নি। এদিকে, আজ বহরমপুর থানায় তলব করা হয়েছে আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরকে।

West Bengal News Live: তৃণমূলের প্রতীক ফ্রিজ মামলার জরুরি শুনানির আবেদন গ্রহণ সুপ্রিম কোর্টে
সুপ্রিম কোর্টImage Credit: PTI

LIVE NEWS & UPDATES

  • 21 Sep 2026 10:42 AM (IST)

    ISF-BJP Clash: ভাঙড়ে বিজেপি-আইএসফ সংঘর্ষ, আক্রান্ত পুলিশকর্মী

    ভাঙড়ে বিজেপি-আইএসফ সংঘর্ষ। আক্রান্ত পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে ভাঙড় এক নম্বর ব্লকের মাধবপুর থানার সামনে। অভিযোগ, বিজেপি ও আইএসএফের মধ্যে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে গিয়ে এক পুলিশ অফিসার-সহ মোট চারজন পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন। আহতদের উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পাশাপাশি পথচলতি সাধারণ মানুষকেও মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

    বিজেপির অভিযোগ, মাধবপুর থানা এলাকার ঝিঝিরআইটে বিজেপি কর্মী নাজমুল মোল্লার উপর হামলা চালায় আইএসএফ কর্মীরা। সংখ্যালঘু সম্প্রদায়ের হয়েও বিজেপির কর্মসূচিতে যোগ দেওয়ায় তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। হামলায় নাজমুল মোল্লার মাথা ফেটে যায় বলে দাবি বিজেপির।

  • 21 Sep 2026 10:32 AM (IST)

    জেপি নড্ডার কনভয়ে হামলার অভিযোগে গ্রেফতার দুই

    মগরাহাট পশ্চিমের দুই তৃণমূল নেতাকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম রিপন শেখ ও সঞ্জীব মণ্ডল। পুলিশ সূত্রে খবর, ২০২০ সালের ১০ ডিসেম্বর শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় এই দুই নেতার যোগ রয়েছে বলে অভিযোগ।

    সম্প্রতি খুনের চেষ্টার মামলায় এই দুই নেতাকে গ্রেফতার করা হয়। ওই হামলার তদন্তে নেমে তাঁদের বিরুদ্ধে তথ্য হাতে আসে পুলিশের। পরে আগ্নেয়াস্ত্র-সহ তাঁদের গ্রেফতার করা হয়। ধৃত দু’জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

  • 21 Sep 2026 10:29 AM (IST)

    Kolkata Metro: বছর শেষের আগেই চালু হয়ে যাবে চিংড়িহাটা মেট্রো?

    বছর শেষের আগেই চালু হয়ে যাবে চিংড়িহাটার উপর দিয়ে মেট্রো?  কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের  (Kolkata Metro Orange Line) বেলেঘাটা-সল্টলেক অংশের কাজে বড় ও গুরুত্বপূর্ণ অগ্রগতি। বেলেঘাটা থেকে সল্টলেকের আইটি সেন্টার পর্যন্ত অংশে ভায়াডাক্ট ও ব্যালাস্টলেস ট্র্যাকের কাজ শেষ হওয়ার পর সম্পন্ন হয়েছে প্রথম ‘পুশ ট্রলি’ পরিদর্শন। এর ফলে ওই অংশে বৈদ্যুতিক কাজ শুরু করার পথ পরিষ্কার হয়ে গিয়েছে বলেই মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে।

    বিস্তারিত: বেলেঘাটা–সল্টলেক মেট্রোয় বড় অগ্রগতি, গড়িয়া থেকে সোজা সেক্টর ফাইভ অফিস আসবেন এক মেট্রোতে!

  • 21 Sep 2026 10:27 AM (IST)

    Humayun Kabir: ভোট মিটলেই হুমায়ুন কবীরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, জানিয়ে দিলেন শুভেন্দু

    উপনির্বাচনের ভোট মিটলেই হুমায়ুন কবীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে! সেই ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভরতপুরের বিধায়ক যেভাবে প্রচার বন্ধ করে, হিংসার উসকানি দিচ্ছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর, তা নির্বাচন কমিশনের দেখা উচিত। প্রয়োজনে হুমায়ুনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন পুলিশ-পর্যবেক্ষকরা। এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

    বিস্তারিত: আগেও কথা মিলেছে, ৬ তারিখ সন্ধ্যাতেই ফল বলে দেবেন মুখ্যমন্ত্রী! বললেন হুমায়ুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও

সোমবার একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিকে, নন্দীগ্রামে উপনির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। কংগ্রেস প্রার্থী জেলে থাকলেও, তাঁর হয়ে আজ থেকে প্রচার শুরু করেছেন কংগ্রেস কর্মীরা। তবে, মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থনের কথা বললেও প্রচারে কোনও মমতা তৃণমূল কর্মীকে দেখা যায়নি। এদিকে, আজ বহরমপুর থানায় তলব করা হয়েছে আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীরকে। সকাল ১১টার সময় বহরমপুর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। হিংসা উস্কানি মামলার তদন্তে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। সোমবার শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের পরীক্ষা। চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।

Published On - Sep 21,2026 10:22 AM

Follow Us