Cannabis Recovery: কেতাদুরস্ত পোশাক, ট্রেন থেকে সোজায় টোটোয়, দুই যুবতীকে দেখেই ছেঁকে ধরল পুলিশ! চেপে ধরতেই বেরিয়ে এল…
Police Action: গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই তৎপর ছিল পুলিশ। রাতে ট্রেন থেকে দাইহাট স্টেশনে নামে ওই দুই যুবতী। এরপর একটি টোটো করে মন্তেশ্বরের দিকে রওনা দেয়। যাওয়ার পথেই দাইহাট স্টেশনের কাছে নশিপুর বাজার এলাকায় টোটোটিকে আটকায় পুলিশ।

কাটোয়া: আর পাঁচটা যাত্রীর সঙ্গেই ট্রেন থেকে নেমেছিল। কিন্তু পুলিশের নজর ছিল দুই যুবতীর উপরে। তারা টোটোয় ব্যাগ নিয়ে উঠে রওনা দিতেই পথ আটকাল পুলিশ। জোর করে ব্য়াগ খোলাতেই যা জিনিস বেরিয়ে এল, তাতে তাজ্জব পুলিশও।
ট্রেন থেকে নামতেই পুলিশের জালে ধরা পড়ল দুই যুবতী। তাঁদের কাছে থাকা পিঠের ব্যাগ ও ট্রলি ব্যাগ থেকে উদ্ধার করা হল আনুমানিক ১২ কেজি গাঁজা। যার বাজারদর লক্ষাধিক টাকা।
ঘটনাটি ঘটেছে হাওড়া-কাটোয়া শাখার দাইহাট স্টেশনের কাছে। ধৃত দুই যুবতীর নাম জাহানারা খাতুন ও প্রীতি প্রামাণিক। জাহানারার বাড়ি উত্তর ২৪ পরগনায় এবং প্রীতির বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই তৎপর ছিল পুলিশ। রাতে ট্রেন থেকে দাইহাট স্টেশনে নামে ওই দুই যুবতী। এরপর একটি টোটো করে মন্তেশ্বরের দিকে রওনা দেয়। যাওয়ার পথেই দাইহাট স্টেশনের কাছে নশিপুর বাজার এলাকায় টোটোটিকে আটকায় পুলিশ।
পুলিশ টোটো আটকাতেই বেগতিক পরিস্থিতি বুঝে সেখান থেকে পালিয়ে যায় টোটো চালক। এরপর দুই যুবতীর কাছে থাকা পিঠের ব্যাগ ও ট্রলি ব্যাগে তল্লাশি চালানো হয়। সেখান থেকেই উদ্ধার হয় আনুমানিক ১২ কেজি গাঁজা।
বিপুল পরিমাণ এই গাঁজা কোথা থেকে আনা হয়েছিল? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? মাদক পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত? পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
