AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Samik Bhattacharya: ‘আমি ব্যাথিত, আমি দুঃখিত’, চিন্ময় প্রভুর ঘটনায় ইসকনের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ শমীক ভট্টাচার্যের

মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর অত্যাচারের কথা বলছিলেন শমীক। সেই প্রসঙ্গেই উঠে আসে চিন্ময় প্রভুর নাম। তিনি মনে করিয়ে দেন, কীভাবে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় রুখে দাঁড়িয়েছিলেন চিন্ময় প্রভু। প্রতিবাদ করেছিলেন।

Samik Bhattacharya: 'আমি ব্যাথিত, আমি দুঃখিত', চিন্ময় প্রভুর ঘটনায় ইসকনের বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ শমীক ভট্টাচার্যের
শমীক ভট্টাচার্যImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 14, 2026 | 2:25 PM
Share

কলকাতা: প্রকাশ্য মঞ্চে ইসকনের (ISCKON) বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। কারণ ব্যাখ্যাও করেছেন তিনি। বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ প্রভুর সঙ্গে ইসকনের দূরত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি সভাপতি। তাঁর মতে, এভাবে চিন্ময়কৃষ্ণ প্রভুকে দূরে সরিয়ে রাখার অর্থ চৈতন্য মহাপ্রভুকে ত্যাগ করা। শুক্রবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ কথা বলেন শমীক।

মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের উপর অত্যাচারের কথা বলছিলেন শমীক। সেই প্রসঙ্গেই উঠে আসে চিন্ময় প্রভুর নাম। তিনি মনে করিয়ে দেন, কীভাবে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনায় রুখে দাঁড়িয়েছিলেন চিন্ময় প্রভু। প্রতিবাদ করেছিলেন। বলেছিলেন, ‘আমরা ভারতে যাব না। এই দেশ আমার দেশ।’ বাংলাদেশে চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয় ২০২৪ সালে। এখনও জেলে রয়েছেন তিনি। সেই চিন্ময় প্রভুকে কীভাবে ইসকন ‘ডিজ ওন’ করল, সেই প্রশ্ন তোলেন শমীক।

পরে মঞ্চ থেকে নামার পর এই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করে বিজেপি রাজ্য় সভাপতি বলেন, “আমি দুঃখ পেয়েছি। আমি ব্যাথিত। চিন্ময় প্রভু ইসকনের একজন সন্ন্যাসী ছিলেন। চৈতন্য মহাপ্রভু কাজির ফরমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। অহিংস আন্দোলন করেছিলেন। অবরোধ করেছিলেন। তাঁর প্রকৃত শিষ্য সেই যে সন্ন্যাসী ধর্মান্ধতার বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, নিরাপরাধ মানুষকে হত্যা, নারীর সম্ভ্রম লুন্ঠন করার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। তাঁকে ডিজ ওন করে দেওয়ার অর্থ চৈতন্য দেবকে ডিজ ওন করা।”

এই প্রসঙ্গে রাজ্যের অপর বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটা ইসকনের ভিতরের ব্যাপার। আমার ঠিক জানা নেই। চিন্ময় প্রভু আন্দোলন করেছিলেন। সরকার দমনমূলক ব্যবস্থা নিয়েছেন। সারা দুনিয়ায় তাঁর জন্য জনমত তৈরি হয়েছে।”

Follow Us