AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2026, SRH vs KKR : ‘ডু অর ডাই’ ম্যাচে আজ নাইটদের মুখোমুখি হায়দরাবাদ, আজ খেলবেন পাথিরানা?

IPL 2026 : আইপিএল ২০২৬-এ আজ উপ্পল স্টেডিয়ামে হায়দরাবাদের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের জার্সিতে কি আজ অভিষেক হবে মাথিশা পাথিরানার? প্লে-অফের আশা জিইয়ে রাখতে মরিয়া নাইটদের সামনে বড় বাধা 'ট্র্যাভিষেক'। পড়ূন বিস্তারিত ম্যাচ প্রিভিউ।

IPL 2026, SRH vs KKR : 'ডু অর ডাই' ম্যাচে আজ নাইটদের মুখোমুখি হায়দরাবাদ, আজ খেলবেন পাথিরানা?
Will Pathirana Feature in Playing XI? Crucial Battle for KKR at UppalImage Credit: PTI
| Edited By: | Updated on: May 03, 2026 | 11:23 AM
Share

কলকাতা : আইপিএলের (IPL 2026) প্রথমার্ধ শেষ। ৮ ম্যাচে কেকেআরের (Kolkata Knight Riders) ভাগ্যে জুটেছে ৫ হার, ১ নো রেজাল্ট ও ২ জয়। এর মধ্যে শেষ ২ ম্যাচে দুটিতেই জিতেছে নাইটরা। আজ বিকেলে তাদের খেলা সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে। এই ম্যাচে জয়-হারের থেকেও বড় ইস্যু একটাই। মাথিশা পাথিরানা (Matheesha Pathirana) কি খেলবেন ?

দিনকয়েক আগেই কেকেআরে যোগ দিয়েছেন শ্রীলঙ্কান পেসার। ফিটনেসজনিত সমস্যায় বোর্ডের ছাড়পত্র পেতে দেরি হওয়ায় তাঁকে ছাড়াই খেলেছে কেকেআর। পাথিরানা দলে যোগ দেওয়ার পরেও দুই ম্যাচ হয়ে গিয়েছে। প্রথম একাদশ থেকে ইমপ্যাক্ট প্লেয়ার – কোনও বিভাগেই রাখা হয়নি তাঁর নাম। দলে যোগ দিয়ে অবশ্য পুরোদমে বোলিং করছেন পাথিরানা। তাঁর প্রসঙ্গে কেকেআর বোলিং কোচ টিম সাউদি (Tim Southee) বলেছেন,”ও ট্রেনিংয়ে ভালই বল করেছে। তবে আমরা পরিস্থিতি বিচার করেই প্লেয়িং ইলেভেন ঘোষণা করব।”

আইপিএলে কেকেআরের বাকি আর ৬ ম্যাচ। প্লে অফ খেলতে এই ৬ ম্যাচেই জিততে হবে নাইটদের। একটা ম্যাচে হারের অর্থ প্লে-অফ যুদ্ধ থেকে ছিটকে যাওয়া। ক্রমাগত ব্যর্থ হচ্ছেন অধিনায়ক রাহানে। চলছেন না টিম সেইফার্টও। এখনও এক ম্যাচেও খেলেননি রাচিন রবীন্দ্র। আজ হয়ত শিকে ছিঁড়তে পারে তাঁর। কেকেআরের প্রধান চ্যালেঞ্জ হবেন ‘ট্র্যাভিষেক’। ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা যেকোনও দিনই বিপক্ষের কাছে ভয়ঙ্কর। এই আইপিএলে ইতিমধ্যে একটি ১৩৫ রানের ইনিংস খেলেছেন অভিষেক। তাই তাঁদের দুজনকে জলদি আউট করাই হবে কেকেআরের প্রধান লক্ষ্য। তবে কেকেআরের ক্ষেত্রে স্বস্তির খবর এটাই, যে ফর্মে ফিরেছেন নারিন ও বরুণ চক্রবর্তী।

সানরাইজার্স এই মুহূর্তে টানা ৫ ম্যাচ জিতে বেশ ভাল অবস্থায়। প্লে-অফের দৌড়ে রয়েছেন ঈশানরা। দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স। এমনকি শেষ ম্যাচে প্রায় ২৫০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে জিতেছে হায়দরাবাদ। তবে এই সব ছাপিয়ে আজ উপ্পলের মাঠ ও বাতাস ঘিরে স্রেফ দুটি প্রশ্ন। ১, আজ পাথিরানা খেলবেন? ও ২, আজ কি কেকেআরের জয়ের হ্যাটট্রিক হবে?

Follow Us
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগ, কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
জলের তোড়ে ভেসে গেল অস্থায়ী সেতু! বন্ধ শিলিগুড়ি-মিরিক সরাসরি যোগাযোগ
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
এবার শিলিগুড়ি পুরনিগমও তৃণমূলের হাতছাড়ার পথে
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
বদলে যাবে 'বেহাল' বেহালা বিমানবন্দর? বাড়ছে আশা
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, পুলিশের জালে সুশান্ত
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
অসুস্থ ছাত্রীর পরিবারের বিরুদ্ধে অভিযোগ স্বাস্থ্যকর্মীদের, কেন?
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক
ঘুটিয়ারি শরিফে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত সাদ্দাম, পুলিশের জালে আরও এক