AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026: এখনও সারেনি চোট. বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেলেন নেইমার?

Neymar Jr.: তবে মরোক্কোর ম্যাচের পর নেইমারকে নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই। কেন তাঁকে দলে রাখা হল, এই প্রশ্ন করছেন অনেকে। কিছু সমালোকদের মতে, ব্রাজিলের উচিত ছিল নিজের তরুণ খেলোয়াড়দের উপর ভরসা করা। অন্যদিকে অনেকেই বলছেন, বিশ্বকাপের মতো মঞ্চে নেইমারের থাকার খুব দরকার কারণ তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে দলের খেলোয়াড়দের।

FIFA World Cup 2026: এখনও সারেনি চোট. বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেলেন নেইমার?
নেইমার জুনিয়রImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 16, 2026 | 8:16 PM
Share

আমেরিকা : বিশ্বকাপে (FIFA World Cup 2026) সবে মাত্র একটি ম্যাচ খেলেছে ব্রাজিল (Brazil)। সেই ম্যাচে কদর্য গেমপ্লে-র জন্য ইতিমধ্যেই সমালোচিত হচ্ছে ব্রাজিল দল। মরক্কোর (Morocco) বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ ১-১ ড্র করেছেন ভিনি (Vini Jr.), লুকাস পাকুয়েতারা (Lucas Pacueta)। এই খেলা নিয়ে প্রত্যেক ব্রাজিল সমর্থকের মাথায় চিন্তা, আদৌ কি এ’বার বিশ্বকাপ না পাওয়ার অভিশাপ ঘোচাতে পারবে কার্লো আন্সেলোত্তির দল? তবে ইতিমধ্যেই চিন্তায় ব্রাজিল কারণ একজনই। নেইমার জুনিয়র (Neymar Jr.)।

মরোক্কোর বিরুদ্ধে নিজের প্রথম ম্যাচ খেলেননি নেইমার। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম অনুযায়ী, গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় নেইমার ‘গ্রেড টু কাফ ইনজুরির’ পাল্লায় পড়েছিলেন নেইমার। এবং পরে তাঁকে ব্রাজিল দলে রাখা হলেও চিন্তায় ছিলেন কোচ কার্লো আন্সেলোত্তি নিজেও। নেইমার কোনও অনুশীলনে অংশ নেন নি এবং বর্তমানে শুধুমাত্র জিম করছেন। তাঁর ওয়ার্কলোড ধীরে ধীরে বাড়ানো হলেও তিনি এখনও প্র্যাকটিস সেশনে দলের সঙ্গে যোগ দেননি। শোনা গিয়েছে, সম্পূর্ণ সুস্থ হলেই তাঁকে মাঠে নামার অনুমতি দেওয়া হবে।

শোনা গিয়েছে, ব্রাজিল দল এই মুহূর্তে নেইমারকে নিয়ে ঝুঁকি নিতে চায়না। তেমন হলে গোটা গ্ৰুপ পর্বেই খেলবেন না এই ব্রাজিলিয়ান তারকা। আগামী শুক্রবার ফিলাডেলফিয়াতে হাইতির বিরুদ্ধে যেমন নেইমারের নামার স্বভাবনা নেই, তেমনই ২৪ জুন স্কটল্যান্ডের বিরুদ্ধেও খেলবেন না নেইমার। তবে মরোক্কোর ম্যাচের পর নেইমারকে নিয়ে প্রশ্ন উঠছে ইতিমধ্যেই। কেন তাঁকে দলে রাখা হল, এই প্রশ্ন করছেন অনেকে। কিছু সমালোকদের মতে, ব্রাজিলের উচিত ছিল নিজের তরুণ খেলোয়াড়দের উপর ভরসা করা। অন্যদিকে অনেকেই বলছেন, বিশ্বকাপের মতো মঞ্চে নেইমারের থাকার খুব দরকার কারণ তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে দলের খেলোয়াড়দের।

তবে বিশ্বকাপে যতই তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা থাকুক, ফুটবলের বাইরে এক খুশির খবর দিয়েছেন নেইমার। তিনি ও তাঁর সঙ্গী রুনা বিয়ানকার্দি ঘোষণা করেছেন যে, তাঁদের জীবনে নতুন সদস্য আসতে চলেছে। যদিও আগের সম্পর্ক থেকে নেইমারের একটি কিশোর বয়সী ছেলে রয়েছে তবে এই নতুন সন্তানের অপেক্ষায় থাকার ফলে স্বভাবতই খুশি নেইমার।

Follow Us
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পশ্চিম মেদিনীপুরে জঙ্গল লুঠের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
জেলে শাহজাহান, সন্দেশখালিতে তাঁর বাহিনীর দাপাদাপি!
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
গ্রেফতারি পরোয়ানা জারি অভিষেকের PA-এর বিরুদ্ধে
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
এবার মাটি চুরির অভিযোগ অভিষেক ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে!
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
পাহাড় থেকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
বাইরে মামলার ফাঁস, ঘরেও কি একা অভিষেক?
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
দুষ্কৃতীদের উল্টো ঝুলিয়ে শাস্তির নিদান! অমিত শাহের সুর দিলীপের কণ্ঠে
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিষেককে জিজ্ঞাসাবাদ করে কী কী জানল ইডি?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
৩ বার ডাকার পরেও পুলিশকে পাত্তা দিলেন না, কোথায় অরূপ বিশ্বাস?
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!
মুকুন্দপুরে অনন্যার ওয়ার্ড অফিসে পুরসভায় নিয়োগের তালিকা!