AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Super League: পুজোর আগেই সুখবর, কবে থেকে শুরু হচ্ছে আইএসএল? জানিয়ে দিল ফেডারেশন!

ISL 2026-27: শুরুতে ১৪টি দল খেলার কথা ছিল কিন্তু ডায়মন্ড হারবার শেষ মুহূর্তে টাকা জমা দিতে পারেনি ফলে তাদের অংশগ্রহণ এবার সম্ভব নয়। ফলে লিগ তালিকা হবে ১৪ দলের ও ১৪ নম্বর দল হবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি। এবার আইএসএল করবে ফেডারেশন ও ক্লাবগুলির জোট। তাই এবার কীভাবে আইএসএল হত, এই নিয়ে একটা আগ্রহ ছিলই।

Indian Super League: পুজোর আগেই সুখবর, কবে থেকে শুরু হচ্ছে আইএসএল? জানিয়ে দিল ফেডারেশন!
আইএসএল ২০২৬-২৭ Image Credit: Facebook/@IndianSuperLeague
| Edited By: | Updated on: Sep 05, 2026 | 12:01 PM
Share

কলকাতা : আগেই শোনা গিয়েছিল, আইএসএল (ISL 2026-27) নিয়ে জলদিই বিস্তারিত জানাবে ফেডারেশন। কোন কোন দল খেলবে, কবে থেকে শুরু হবে – সব বিষয়ে জানানোর কথা ছিল ফেডারেশনের। অতীতে যেমন লিগ পরিচালনা করত এফএসডিএল (FSDL)। বিগত বছরে এফএসডিএল সরে যাওয়ার ফলে প্রায় নমো নমো করে গতবছর আইএসএল করিয়েছে ফেডারেশন (AIFF)। এবার আইএসএল করবে ফেডারেশন ও ক্লাবগুলির জোট। তাই এবার কীভাবে আইএসএল হত, এই নিয়ে একটা আগ্রহ ছিলই।

আজকে জানানো হয়েছে, আইএসএল শুরু হবে আগামী ১০ অক্টোবর। চলবে ২০২৭ সালের মে মাস পর্যন্ত। আগের মতো দুই লেগ হবে অর্থাৎ একটি হোম ও একটি অ্যাওয়ে। আগের মতোই যারা গ্ৰুপ পর্বের শেষে শীর্ষে থাকবে, তারা পাবে আইএসএল লিগ শিল্ড। এর পাশাপাশি সেরা ৬ দল লড়বে ট্রফির জন্য। জানা গিয়েছে, এবার মোট ১৬৩টি ম্যাচ। ফেডারেশন জানিয়েছে, এবার যেহেতু ফেডারেশন ও ক্লাব জোট একত্রে লিগ আয়োজন করছে, তার ফলে ভারতীয় ফুটবলের উন্নতি হবে। এবং এবার এঁদের উদ্দেশ্য, যাতে ভারতীয় ফুটবলের উন্নতি সবথেকে বেশি করা যায় ও এর স্বার্থে যেন ভারতীয় ফুটবলার তুলে আনা হয়।

এবার খেলবে মোট ১৩টি দল। দলগুলি হল, মোহনবাগান সুপারজায়েন্ট, ইস্টবেঙ্গল এফসি, চেন্নাইয়িন এফসি, বেঙ্গালুরু এফসি, মুম্বই সিটি এফসি, নর্থইস্ট ইউনাইটেড, ইন্টার কাশি, কেরালা ব্লাস্টার্স, ওড়িশা এফসি, স্পোর্টিং দিল্লি, এফসি গোয়া, পাঞ্জাব এফসি ও চার্চিল ব্রাদার্স। এর মধ্যে আদৌ চার্চিল খেলবে কী না, সেটা জানা যাবে কয়েকদিন পর। যদিও শুরুতে ১৪টি দল খেলার কথা ছিল কিন্তু ডায়মন্ড হারবার শেষ মুহূর্তে টাকা জমা দিতে পারেনি ফলে তাদের অংশগ্রহণ এবার সম্ভব নয়। ফলে লিগ তালিকা হবে ১৪ দলের ও ১৪ নম্বর দল হবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার এফসি। এদের লিগ তালিকার একদম নিচে রাখা হবে ও এরা আগামী বছর রেলিগেটেড হয়ে আইএফএল খেলবে। ফলে, আইএসএল ২০২৬-২৭ সিজনের দামামা যে বেজে গেল, তা বলাই যায়।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা